নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ভোটার তালিকার স্বচ্ছতা ও নির্ভুলতা নিশ্চিত করতে আরও এক ধাপ এগোল নির্বাচন কমিশন। আগামী ১৬ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশের পরেই শুরু হতে চলেছে বিস্তৃত শুনানি পর্ব। পুরো প্রক্রিয়ায় নজরদারি ও বিশ্বাসযোগ্যতা বজায় রাখতে সিসিটিভি ব্যবহারের কথাও ভাবছে কমিশন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ১৬ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশের চার থেকে পাঁচ দিনের মধ্যেই শুরু হবে শুনানির প্রক্রিয়া। তার আগে নোটিশ পাঠিয়ে সংশ্লিষ্ট ভোটারদের শুনানিতে ডাকার কাজ শুরু করা হবে। এই শুনানি পর্ব চলাকালীন সিসিটিভির মাধ্যমে নজরদারি রাখার পরিকল্পনা করা হচ্ছে, যাতে গোটা প্রক্রিয়া থাকে স্বচ্ছ ও প্রশ্নাতীত। ইতিমধ্যেই, বাংলায় SIR প্রক্রিয়া প্রথম পর্ব শেষ হয়েছে বৃহস্পতিবার। বর্তমানে জমা পড়া ফর্মগুলির আপলোড ও যাচাইয়ের কাজ চলছে।
কমিশনের দাবি, অত্যাধুনিক AI নির্ভর প্রযুক্তির মাধ্যমে তৈরি বিশেষ সফটওয়্যারের সাহায্যে ফর্মগুলির স্কুটিনি করা হচ্ছে। এই স্কুটিনির সময় একাধিক স্তরে তথ্য যাচাই করা হচ্ছে যেমন - ভোটারের নাম, বয়স, ঠিকানা ও পারিবারিক সম্পর্ক-সহ নানা তথ্য খতিয়ে দেখা হচ্ছে। যাচাই শেষে যেসব ফর্মে তথ্যের অসঙ্গতি বা ত্রুটি ধরা পড়বে, সেই ভোটারদের আনম্যাপড হিসেবে চিহ্নিত করে শুনানিতে ডাকা হবে। শনিবার কমিশনের এক আধিকারিক জানিয়েছেন, কতদিন ধরে শুনানি চলবে তা পুরোপুরি নির্ভর করছে কতজন ভোটারের তথ্যে গরমিল ধরা পড়ছে তার উপর।
ফ্ল্যাট থেকে পালিয়ে অমৃতসর মেলে চেপে বিহারের পথে! দুর্গাপুরে ট্রেন থামতেই পুলিশের হাতে ধরা মন্টু কুমার
ফুটপাথে দুধ গরমের ঘটনায় অগ্নিমিত্রাকে নিশানা নওশাদের
আফগান যুবকের বিরুদ্ধে লুক আউট নোটিস, সঙ্গে ধরা পড়ল ভারতীয় বন্ধুও
তৃণমূল ছেড়ে আইএসএফ, এবার সেখান থেকেও বেরিয়ে ঋতব্রতর ঘরে আরাবুল বিধানসভায় সাক্ষাতে জোরাল জল্পনা
অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে বিতর্ক, শিশুর পড়াশোনার দায়িত্ব নেওয়ার কথাও জানালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা ও আবাস যোজনার তালিকা নিয়ে মালদহে বিতর্কিত মন্তব্য, ভাইরাল ভিডিয়ো ঘিরে রাজনৈতিক চাপানউতোর
সাপের কামড়ে আহত প্রথম শ্রেণির পড়ুয়া
২৮ অগস্টের কর্মসূচি ঘিরে মুখোমুখি দুই শিবির, দ্রুত শুনানির আর্জি মঞ্জুর বিচারপতির
কালীঘাট মন্দিরে নিরাপত্তায় বড় বদল! NSG নামিয়ে পৃথক পুলিশ ফাঁড়ি তৈরির পথে লালবাজার
অভিষেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফের চালু! গ্রাহককে না জানিয়ে ফ্রিজ নয়, ব্যাঙ্ককে কড়া বার্তা হাই কোর্টের
পরিবারের সদস্যকে চিকিৎসা করাতে নলহাটি থেকে এসেছিলেন রাহিমা , ইউরোলজি বিভাগের বাইরে বেঞ্চে বসে ঘটে বিপত্তি
‘দুর্গোৎসব বাঙালির সর্বজনীন উৎসব , কোনও পুজো বন্ধ হোক চাই না’
বঙ্গোপসাগরে সক্রিয় নিম্নচাপের জেরে বৃষ্টির মেয়াদ বাড়ল দক্ষিণবঙ্গে
ভোরের অগ্নিকাণ্ডে কালো ধোঁয়ায় ঢাকল এলাকা
হ্যাকারদের গতিবিধি আগেই ধরবে AI, সাইবার যুদ্ধে বিশেষ টাস্ক ফোর্স লালবাজারের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের