নিজস্ব প্রতিনিধি , তিরুঅনন্তপুরম - কেরলের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়। পাঁচ দশকের বাম শাসনের অবসান ঘটিয়ে কেরলের রাজধানী তিরুঅনন্তপুরম পুরনিগমের নির্বাচনে ঐতিহাসিক জয় পেল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। এই অভূতপূর্ব ফলাফলকে ‘যুগান্তকারী’ বলে আখ্যা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
তিরুঅনন্তপুরম পুরনিগমের ভোটের ফল প্রকাশ হতেই কেরলের রাজনীতিতে শুরু হয়েছে তীব্র আলোচনার ঝড়। দীর্ঘ ৪৫ বছর ধরে যে পুরনিগম বামেদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল, সেখানেই পরাজয়ের মুখ দেখতে হল সিপিএমকে। ১০১টি ওয়ার্ডের মধ্যে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ ৫০টিতে জয় পেয়ে সংখ্যাগরিষ্ঠতার দোরগোড়ায় পৌঁছে গিয়েছে। সিপিএমের নেতৃত্বাধীন এলডিএফ পেয়েছে ২৯টি আসন, কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ জয়ী হয়েছে ১৯টিতে এবং ২টি ওয়ার্ডে জয়ী হয়েছেন নির্দল প্রার্থীরা।
এই ফলাফলকে কেরলের রাজনৈতিক ইতিহাসে নজিরবিহীন বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিপুল জয়ের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার এক্স হ্যান্ডেলে পোস্ট করে লেখেন, 'ধন্যবাদ, তিরুঅনন্তপুরম।' দলীয় কর্মী ও শহরবাসীদের অভিনন্দন জানিয়ে তাঁর বক্তব্য, তিরুঅনন্তপুরম পুরনিগমের এই রায় প্রমাণ করে দিয়েছে যে মানুষ উন্নয়নকেই অগ্রাধিকার দিচ্ছেন।
প্রধানমন্ত্রী আরও বলেন, গেরুয়া জোটের একমাত্র লক্ষ্য শহরের সার্বিক উন্নয়ন এবং নাগরিক পরিষেবায় স্বাচ্ছন্দ আনা। তাঁর আশ্বাস, তিরুঅনন্তপুরমকে আধুনিক ও উন্নত শহর হিসেবে গড়ে তুলতেই কাজ করবে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ।
দিল্লির বৈঠকে নজর বঙ্গ রাজনীতির
দমন-পীড়নের অভিযোগ, অশান্তির ঘটনায় আন্তর্জাতিক তদন্ত চাইল বিদেশ মন্ত্রক
উন্নয়ন ও সংগঠন নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা মুখ্যমন্ত্রীর
১৫ বছরের কম বয়সিরাই বেশি আক্রান্ত, টিকা না থাকায় বাড়ছে উদ্বেগ
ডিউটিতে থাকতেই মর্মান্তিক কাণ্ড, মূল কারণ অধরা, তবে তদন্ত শুরু করেছে পুলিশ
রচনার করা মন্তব্যে নতুন করে জল্পনা শুরু হয়েছে
প্রশান্ত কিশোরের উত্থানে অস্বস্তি গেরুয়া শিবিরে, দাতিয়ায় কংগ্রেসের দাপট
পরবর্তী কিস্তির টাকা নিয়ে নতুন আপডেট
মুসলিম-সহ বিভিন্ন সম্প্রদায়ের ভোটে প্রশান্ত কিশোরের প্রার্থী জয়ী, হার নিয়ে শুরু গেরুয়া শিবিরের পর্যালোচনা
অতিরিক্ত আত্মবিশ্বাসের মাশুল? জনাদেশ মেনে নতুন লড়াইয়ের বার্তা নিতিন নবীনের
তিন সাংসদের অনুপস্থিতি ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে
গুরু পূর্ণিমার অনুষ্ঠানের দৃশ্য নিয়ে তোলপাড়, ‘শ্রদ্ধা’ বলে সাফাই কংগ্রেস নেতা নানা পাটোলের
NCPI এর রাজনৈতিক ভবিষৎ ঘিরে জল্পনা তুঙ্গে
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের