নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া - বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পুরোপুরি প্রচারের কাজে নেমে পড়েছে শাসক শিবির। আর সেই কর্মসূচির অংশ হিসেবেই শালতোড়ার পাথর খাদান অঞ্চল থেকে কর্মসংস্থানের বড় বার্তা দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার শালতোড়ায় জনসভা মঞ্চ থেকে তিনি ঘোষণা করেন, আগামী ৩১ মার্চের মধ্যেই পাথর খাদানের কাজ শুরু হবে।
বাঁকুড়ার জনসভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, এই কর্মসংস্থানের প্রতিশ্রুতি কোনও হঠাৎ ঘোষণা নয়, বরং দীর্ঘদিনের পরিকল্পনার ফল। অভিষেক বলেন, ' কর্মসূচি শেষ হওয়ার পরে কিছু জায়গায় ক্রাশারের কাজ আইনি প্রক্রিয়া মেনে চালু হয়েছিল। আবার অনেক বাধ্যবাধকতা, কোর্টের নির্দেশের জন্য সেই কাজ পুরোদমে চালু হয়নি। এখনও পর্যন্ত প্রায় চার-সাড়ে চার হাজার কর্মী এই কাজে যুক্ত রয়েছেন। পুরোদমে চালু হয়ে গেলে ২৫ হাজার লোক কাজ পাবে। সরকারি যে ১৩৩ হেক্টর জমি রয়েছে, সেখানে প্রায় ১৮টি মাইন রয়েছে। এই ১৮টি মাইন শুরু হলে কমপক্ষে ২৫ হাজার লোক কর্মসংস্থানের বাড়তি সুযোগ পাবে।'
এদিন একই সঙ্গে বিস্ফোরক অভিযোগও করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার দাবি, ' খাদান চালু করতে গিয়ে কেন্দ্রীয় সরকারি দফতরের দুর্নীতির মুখে পড়তে হচ্ছে। ডিরেক্টর জেনারেল অফ মাইনিং-এর এনওসি পেতে মাসের পর মাস সময় লাগে। আইনি প্রক্রিয়া মেনে কাজ করতে গেলে ৩০-৩২ লক্ষ টাকা জমা দিতে হয়, তার পরেও অনৈতিকভাবে ঘুষ দিতে হয়। শালতোড়ার বিধায়ক ও সাংসদ বিজেপি। আমি জিজ্ঞেস করি বিধায়ক-সাংসদদের লজ্জা লাগে না! কেন্দ্রীয় সরকারের সংস্থাকে ঘুষ দিতে মানুষকে নিজেদের অধিকারের স্বার্থে লড়তে হয়। তখন এদের বড় বড় ভাষণ কোথায় থাকে।'
গাজোলের কসবা এলাকায় খাড়ির মধ্যে থেকে উদ্ধার নন্দ দাসের দেহ , মদ্যপ অবস্থায় পড়ে যাওয়ার সন্দেহ স্থানীয়দের
আগুনের ধোঁয়ায় অসুস্থ একাধিক
চাপড়ার হাঁটরায় খামারে ঢুকে নির্যাতনের অভিযোগ , ভেড়ার শরীরে আঘাতের চিহ্ন
আলু-পেঁয়াজ থেকে মাছ-মাংস, একাধিক বাজারে অভিযান
ইউপিআই লেনদেনের মাধ্যমে প্রায় দেড় লক্ষ টাকার হদিস
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরে প্রথমে বচসা পরে হাতাহাতি! ABVP-র অভিযোগ TMCP-র সদস্যদের বিরুদ্ধে
রক্ষাকালী আর দক্ষিণাকালীর টানে দূরদূরান্ত থেকে আসেন ভক্তরা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের