নিজস্ব প্রতিনিধি , হাওড়া - রাজ্যে রাজনৈতিক পালাবদলের আবহে ফের উত্তপ্ত আমতা। তৃণমূল পরিচালিত কাশমলি গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে দুর্নীতি, কাটমানি এবং জব কার্ডের টাকা আত্মসাতের অভিযোগ তুলে বিস্ফোরিত হল জনরোষ। ক্ষুব্ধ গ্রামবাসীদের বিক্ষোভ ঘিরে রীতিমতো রণক্ষেত্রের চেহারা নেয় পঞ্চায়েত প্রধানের বাড়ি।
রবিবার কাশমলি গ্রাম পঞ্চায়েত এলাকায় জমতে শুরু করে উত্তেজনা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, জব কার্ড পাইয়ে দেওয়ার নাম করে বহু মানুষের কাছ থেকে টাকা নেওয়া হয়েছিল। সেই টাকা সরকারি কাজে ব্যবহার না করে আত্মসাৎ করেছেন পঞ্চায়েত প্রধান। শুধু তাই নয়, আবাস যোজনার বাড়ি পাইয়ে দেওয়ার ক্ষেত্রেও কাটমানি নেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।
দীর্ঘদিন ধরেই প্রধানের বিরুদ্ধে ক্ষোভ জমছিল গ্রামবাসীদের মধ্যে। অভিযোগ, অনেক শ্রমিক জব কার্ডে কাজ করলেও এখনও পর্যন্ত তাদের প্রাপ্য মজুরি পাননি। রাজনৈতিক পালাবদলের পর সেই ক্ষোভই যেন বিস্ফোরণের রূপ নেয়। এদিন বিক্ষোভকারীরা প্রধানের বাড়ির সামনে জড়ো হয়ে স্লোগান দিতে শুরু করেন। মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে।
অভিযোগ, একসময় বাড়িতে ঢুকে ভাঙচুর চালানো হয়। বাড়ির মূল ফটকে তালা ঝুলিয়ে দেওয়া হয় বাইরে থেকে। শুরু হয় ইটবৃষ্টিও। এমনকি এক মহিলাকে কাঠের টুকরো দিয়ে বাড়ির এসি ভাঙার চেষ্টাও করতে দেখা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জয়পুর থানার বিশাল পুলিশবাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে পুলিশ। অভিযুক্ত প্রধানের বিরুদ্ধে কড়া তদন্ত ও সাধারণ মানুষের টাকা ফেরতের দাবি তুলেছেন বিক্ষোভকারীরা।
জঙ্গলের রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, মৃত ১, গুরুতর আহত আরও ৩
জ্ঞানানন্দ সামন্তকে মারধরের ঘটনায় কড়া বার্তা, দোষীদের গ্রেফতারের দাবি
তালা-চাবির গোছা দিয়ে বিজেপি নেতার মাথায় আঘাতের অভিযোগ
জল-কাদায় মাখা গুরুত্বপূর্ণ নথি উদ্ধার ঘিরে চাঞ্চল্য
রাসায়নিক ও নানা উপাদান মিশিয়ে দুধ তৈরির অভিযোগ, নমুনা পাঠানো হল পরীক্ষাগারে
গাজোলের কসবা এলাকায় খাড়ির মধ্যে থেকে উদ্ধার নন্দ দাসের দেহ , মদ্যপ অবস্থায় পড়ে যাওয়ার সন্দেহ স্থানীয়দের
আগুনের ধোঁয়ায় অসুস্থ একাধিক
চাপড়ার হাঁটরায় খামারে ঢুকে নির্যাতনের অভিযোগ , ভেড়ার শরীরে আঘাতের চিহ্ন
আলু-পেঁয়াজ থেকে মাছ-মাংস, একাধিক বাজারে অভিযান
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের