নিজস্ব প্রতিনিধি , কলকাতা - মধ্যপ্রদেশ ও রাজস্থানে কফ সিরাপ খেয়ে শিশু মৃত্যুর ঘটনায় নড়েচড়ে বসেছে বাংলা। ওষুধের মান নিশ্চিত করতে বড় পদক্ষেপ নিল রাজ্য স্বাস্থ্য দফতর। সব সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল ও স্বাস্থ্য প্রশাসনকে ১৬ অক্টোবরের মধ্যে মজুত ওষুধের পূর্ণাঙ্গ তালিকা পাঠানোর নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ভবন।
সূত্রের খবর, স্বাস্থ্য দফতরের নির্দেশ অনুযায়ী , প্রতিটি সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রকে তাদের মজুত ওষুধের নাম, পরিমাণ ও মেয়াদোত্তীর্ণ তারিখসহ বিস্তারিত তালিকা জমা দিতে হবে। পাশাপাশি, ওষুধ বণ্টনের আগে প্রতিটি ব্যাচের গুণগতমান যাচাই এখন থেকে বাধ্যতামূলক করা হয়েছে। সরকারি সরবরাহের সময় বেসরকারি ভেন্ডার সংস্থাগুলিকে NABL স্বীকৃত ল্যাবরেটরিতে পরীক্ষার রিপোর্ট জমা দিতে হবে সেন্ট্রাল মেডিসিন স্টোরে।
এছাড়াও, সার্টিফিকেট ছাড়া কোনও ওষুধ সরকারি হাসপাতালে সরবরাহ করা যাবে না। রিপোর্ট না থাকলে সেই ওষুধের নাম হাসপাতালের স্টোর ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমে অন্তর্ভুক্ত করা হবে না বলে জানানো হয়েছে। ইতিমধ্যেই ‘কোল্ডরিফ’ কফ সিরাপের বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করেছে বেঙ্গল কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস অ্যাসোসিয়েশন।
ভোটের দুদিন আগে বাইক চলাচলে নিয়ন্ত্রণ
বিষয়টি নির্বাচন কমিশনকে জানানো হয়েছে
ঘটনাস্থলে দমকলের ৩ টি ইঞ্জিন
আগামী ২২ এপ্রিল হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে
আগামী ২৮ এপ্রিল পর্যন্ত ইডি হেফাজতের নির্দেশ
মোদিকে পাল্টা কটাক্ষ মদনের
মঙ্গলবার মামলার শুনানির সম্ভাবনা রয়েছে
ট্রাইবুন্যালের ভূমিকা খতিয়ে দেখতে সক্রিয় শীর্ষ আদালত
মঙ্গলবার মামলার শুনানির সম্ভাবনা রয়েছে
বুধবার মামলার শুনানির সম্ভাবনা রয়েছে
শান্তিপূর্ণ নির্বাচনে তৎপর প্রশাসন
সোমবার হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে
সোমবারের মধ্যে আদালতে পেশ করার নির্দেশ
দ্বিতীয় দফার ভোটে প্রচারের ময়দানে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়
সম্পূর্ণ বিষয়টি শুভেন্দু অধিকারীর চাল বলে অভিযোগ পুলিশ কর্তার পুত্রের
এই প্রথম রাজ্যসভার কোনো মনোনীত সংসদ ডেপুটি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হল...
গবেষণা বিষয়ক তথ্য ফাঁস হওয়া নিয়ে সংশয় থাকছে
রুশ তেল কেনার মেয়াদ শেষ হয়ে এসেছে ভারতের
সোশ্যাল মিডিয়ায় নিজের সমস্ত সমস্যার কথা তুলে ধরেছেন ওই যুবক
প্রায় তিন দশক পর মুখোমুখি হয়েছে ইজরায়েল ও লেবানন