নিজস্ব প্রতিনিধি , মুম্বাই - জনপ্রিয় পাঞ্জাবি সঙ্গীতশিল্পী করণ আউজলাকে ঘিরে সম্প্রতি চিটিংয়ের অভিযোগে সরগরম সোশ্যাল মিডিয়া। স্ত্রীকে প্রতারণার গুঞ্জনের মধ্যেই করণ আউজলার নাম প্রকাশ্যে আনলেন অভিনেত্রী পারুল গুলাটি। একটি সাম্প্রতিক সাক্ষাৎকারে পারুল দাবি করেছেন, আচমকা করণ তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে তাঁকে আনফলো করেন, যা তাঁর কাছে অস্বাভাবিক বলেই মনে হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে জল্পনা দানা বাঁধছে নেটদুনিয়ায়।

এই প্রসঙ্গে পারুল গুলাটি জানান, করণ আউজলার সঙ্গে তাঁর পরিচয় হয় একটি কনসার্টে খুব অল্প সময়ের জন্য। পরে ইনস্টাগ্রামে তাঁদের মধ্যে বার্তা আদানপ্রদান হয়, যা ছিল সম্পূর্ণ পেশাদার। পারুলের হেয়ার ব্র্যান্ড ‘নিশ হেয়ার’ সংক্রান্ত বিষয়েই সেই কথোপকথন হয়েছিল। এরপর করণ আউজলা নিজে থেকেই তাঁকে আনফলো করেন, কারণ তিনি নিজের স্ত্রী পলক আউজলাকে অগ্রাধিকার দিতে চেয়েছিলেন। এই সিদ্ধান্তকে পারুল স্বাভাবিক বলেই ব্যাখ্যা করেন। পারুল গুলাটি কটাক্ষ করে বলেন করণ আউজলা একজন “গ্রিনেস্ট ফ্ল্যাগ” ব্যক্তি।

করণ আউজলার ব্যক্তিগত জীবন ঘিরে বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছিল। সেই আবহেই পারুল গুলাটির মন্তব্য করেন,"করণ সোশ্যাল মিডিয়ায় তাকে আনফলো করছে" , তা নিয়েই এখন নেটদুনিয়ায় চলছে তুমুল আলোচনা। সেই সময় গুজব ছড়িয়ে পড়ে স্ত্রীর সঙ্গে সম্পর্ক নিয়ে। পরিস্থিতির মধ্যেই পলক আউজলা ইনস্টাগ্রামে করণ আউজলার সঙ্গে একটি রোমান্টিক ছবি শেয়ার করেন। ওই পোস্টের মাধ্যমে তিনি সমস্ত জল্পনার অবসান ঘটানোর চেষ্টা করেন, করণের প্রতি নিজের সমর্থনের বার্তা দেন। যদিও এই অভিযোগ প্রসঙ্গে করণ আউজলার তরফে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি সামনে আসেনি।
জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’
৬,৮৮৪ ইউআরএলের মধ্যে ৫৫২টিতে আপত্তিকর কনটেন্ট, দ্রুত সরানোর নির্দেশ হাই কোর্টের
জিৎকে নিয়ে কটাক্ষে সরব দেবের ফ্যানপেজ! ‘বড় দাদার মতো’—পালটা বার্তায় দুই তারকার বন্ধুত্বের ছবি
মমতার প্রতিশ্রুতি থেকে দাম্পত্যের গুঞ্জন বিস্ফোরক মন্তব্যে ইন্দ্রাণী হালদার।
সংসার সামলাতে গিয়ে কটাক্ষও শুনেছেন ছন্দা, পাশে ছিলেন মৃণাল-অপর্ণারাও! জানালেন অঞ্জন
মাথার জটা কাটতেই চুলহীন লুকে সামনে এলেন যুবনেত্রী
ভোটে জিতেই গলার জোর বেড়েছে? যাদবপুর-কাণ্ডে শর্বরীকে কটাক্ষ ঋদ্ধির
শিরিনের পোস্ট ঘিরে নতুন করে চর্চা, যাদবপুরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে
ঠান্ডা পানীয়ের সঙ্গে আরশোলা, সরাসরি FDA কমিশনারকে ট্যাগ শ্বেতার
রাহুলের মৃত্যুর পর মৌমিতার বিস্ফোরক দাবি, সামনে এল সম্পর্কের কথা
রামদেবের কটাক্ষের পাল্টা জবাব কঙ্গনার, ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্যে ক্ষুব্ধ অভিনেত্রী
বেপরোয়া লরির ধাক্কায় অল্পের জন্য রক্ষা, দুর্ঘটনার পর পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন অভিনেতা
একাই সামলালেন মাঠ, ইমরানের কেরিয়ারে নতুন মাইলস্টোন
ডিভোর্স নয়, উলটে মামলা প্রত্যাহার! সুনীতার কোর্টযাত্রার আসল কারণ জানিয়ে দিলেন গোবিন্দার ম্যানেজার
‘মহাকালী’তে অক্ষয়কে দেখে চমকে দর্শক, শুক্রাচার্যের রহস্যময় লুক ঘিরে বাড়ছে কৌতূহল
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের