নিজস্ব প্রতিনিধি , কলকাতা - আগামী সোমবার কালীপুজো উপলক্ষ্যে বিশেষ প্রস্তুতি নিয়েছে কলকাতা মেট্রো। দুর্গাপুজোর মতোই এবারও যাত্রীদের ভিড় সামলাতে বদল আনা হয়েছে মেট্রো পরিষেবার সময়সূচিতে। ব্লু, গ্রিন ও ইয়েলো তিনটি রুটেই নতুন সূচি ঘোষণা করেছে মেট্রো কর্তৃপক্ষ।
সূত্রের খবর, দুর্গাপুজোর মতো কালীপুজোতেও শহরে যাত্রী চাপ সামলানোই এখন বড় চ্যালেঞ্জ। তাই যাত্রীদের সুবিধার জন্য সময়সীমা বাড়ানো হয়েছে রাতে চলা শেষ মেট্রোর। ব্লু লাইন অর্থাৎ শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত সাধারণ দিনে এই রুটে ২৭২টি মেট্রো চলে, তবে কালীপুজোর দিনে চলবে ১৪৪টি মেট্রো। পরিষেবা শুরু হবে নোয়াপাড়া থেকে সকাল ৭টা ৫৪ মিনিটে এবং শহিদ ক্ষুদিরাম থেকে সকাল ৬টা ৫৪ মিনিটে। মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল ৮টায়। ব্লু লাইনে রাতের পরিষেবার সময়সীমা বাড়ানো হয়েছে। দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত শেষ মেট্রো ছাড়বে রাত ১০টা ৫১ মিনিটে এবং শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত শেষ মেট্রো ছাড়বে রাত ১১টায়।
অপরদিকে, গ্রিন লাইন অর্থাৎ হাওড়া ময়দান–সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত এই রুটে প্রতিদিনের ২২৬টির বদলে কালীপুজোর দিনে চলবে ১২৪টি মেট্রো। তবে সকালের প্রথম ও রাতের শেষ মেট্রোর সময় অপরিবর্তিত থাকছে। সকাল ৬টা ৩০ মিনিটে হাওড়া ময়দান থেকে এবং সকাল ৬টা ৩২ মিনিটে সল্টলেক সেক্টর ফাইভ থেকে প্রথম মেট্রো ছাড়বে। শেষ মেট্রো ছাড়বে যথাক্রমে রাত ৯টা ৪৫ মিনিট ও ৯টা ৪৭ মিনিটে।
পাশপাশি, ইয়েলো লাইন অর্থাৎ নোয়াপাড়া–জয় হিন্দ বিমানবন্দর পর্যন্ত এই রুটে চলবে ৫২টি মেট্রো। সকাল ১০টায় নোয়াপাড়া থেকে এবং সকাল ১০টা ২২ মিনিটে জয় হিন্দ বিমানবন্দর থেকে শুরু হবে পরিষেবা। শেষ মেট্রো বিকেল ৫টা ৩৪ মিনিটে নোয়াপাড়া থেকে এবং বিকেল ৫টা ৫৪ মিনিটে বিমানবন্দর থেকে ছাড়বে।
পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে
তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ
অভিষেকের দিল্লি সফর ঘিরে সুর চড়িয়েছেন বিরোধী দলনেতা ঋতব্রত ব্যানার্জী
বেহালা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে
যদিও ইস্তফায় অসুস্থতার কারণ বলেছেন নরেন্দ্রনাথ
যত তাড়াতাড়ি সম্ভব অস্থায়ী সেতু মেরামতির কাজ শুরু করবে সরকার
তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকেও তলব করা হয়েছে
দুটি পাম্পিংয়ের মেশিন দিয়ে জল নিকাশির ব্যবস্থা করা হয়
সরকারি কর্মীরা চাইলে যোগদান করতে পারে
অরূপ বিশ্বাসের নিজেকে কোষাধ্যক্ষ পরিচয় নিয়ে উঠছে প্রশ্ন
আগামী ৩ জুলাই মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা রয়েছে
জলমগ্ন শহর পরিদর্শনে নেমেছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল
পুনের বহুচর্চিত নির্যাতন মামলায় ধৃত মূল অভিযুক্ত রাধামোহন মিশ্র-সহ ৮ জন
শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদ ছাড়লেন জ্যোতিপ্রিয় মল্লিক
প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই তথা টলিউডের পরিচিত মুখ স্বরূপ বিশ্বাসকে শ্লীলতাহানি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা