68cd03a60ce62_rajarhat
সেপ্টেম্বর ১৯, ২০২৫ দুপুর ১২:৪৮ IST

কাকদ্বীপের পর রাজারহাট, আলো নিভিয়ে প্রধান শিক্ষিকাকে ঘরবন্দি করে মারধরের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - কাকদ্বীপের ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের স্কুল প্রাঙ্গণে শিক্ষক নিগ্রহের অভিযোগ। রাজারহাটের এক স্কুলে প্রধান শিক্ষিকাকে ঘরবন্দি করে মারধরের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

সূত্রের খবর, একের পর শিক্ষক নিগ্রহের ঘটনা সামনে আসছে। এবার স্কুলের প্রধান শিক্ষিকাকে মারধরের অভিযোগ উঠল। অভিযোগকারিণী শিক্ষিকার দাবি, বুধবার স্কুল চলাকালীন হঠাৎই একদল মানুষ স্কুলে প্রবেশ করেন। আলো নিভিয়ে তার ঘরের দরজা বন্ধ করে শুরু হয় শারীরিক নিগ্রহ। এমনকি তার জামাকাপড় ধরেও টানাটানি করা হয়। প্রাণ বাঁচাতে বাধ্য হয়ে তাকে দীর্ঘক্ষণ স্কুলের শৌচাগারে লুকিয়ে থাকতে হয়।

শিক্ষকতার পাশাপশি আক্রান্ত শিক্ষিকা তৃণমূলপন্থী শিক্ষক সংগঠনের বারাসাত সাংগঠনিক জেলার সহ সভাপতি এবং শাসক দলের শিক্ষা সেলের পদাধিকারীও। অভিযোগে শিক্ষিকা আরও বলেন, তার জামাকাপড় ধরে টানা, এলোপাথাড়ি চড়-থাপ্পড়-ঘুষিও চালানো হয়।এমনকি চুল ধরে টানাটানি করে শারীরিক নির্যাতনও করা হয়।

ইতিমধ্যেই রাজারহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন শিক্ষিকা। পাশাপাশি মধ্যশিক্ষা পর্ষদ ও স্কুল শিক্ষা কমিশনারকেও বিষয়টি জানিয়ে চিঠি পাঠিয়েছেন। যদিও অভিভাবক সংগঠনের একাংশের দাবি, স্কুলে দীর্ঘদিন বাংলার শিক্ষক না থাকার বিষয়টি বারবার জানানো হলেও প্রধান শিক্ষিকা ব্যবস্থা নেননি। তাদের অভিযোগ, এর থেকেই ক্ষোভের বিস্ফোরণ।

আরও পড়ুন

জোড়াফুলের মালিকানা নিয়ে টানটান উত্তেজনা, কমিশনের শুনানির অপেক্ষায় দুই পক্ষ
জুলাই ১৭, ২০২৬

আইন মেনেই সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন

বুদ্ধদেবের বাড়িতে ফিরল নিরাপত্তা, শুভেন্দুকে প্রকাশ্যে ধন্যবাদ মীরা ভট্টাচার্যের
জুলাই ১৭, ২০২৬

বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়িতে নিরাপত্তা ফেরাল রাজ্য সরকার

ছুটির দিনেও অফিসে হাজিরা বাধ্যতামূলক! কড়া নির্দেশ স্বাস্থ্য দফতরের
জুলাই ১৭, ২০২৬

প্রয়োজনে দফতরের গাড়ি চালকদেরও এই ডিউটির আওতায় রাখা হবে

কসবার ত্রাস সোনা পাপ্পুর বিরুদ্ধে ইডির চার্জশিট , ৩৮ কোটির জমি দুর্নীতির অভিযোগ
জুলাই ১৭, ২০২৬

১০০ পাতার চার্জশিট জমা দিয়েছে ইডি

অভিষেকই তৃণমূলের সর্বনাশের কারণ , বিস্ফোরক অভিযোগ রাজীব বন্দ্যোপাধ্যায়
জুলাই ১৭, ২০২৬

রাজীব বন্ধ্যোপাধ্যায়ের অভিযোগ ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে

শরীর ওদিকে মন এদিকে , কালীঘাট তৃণমূলের ধর্নায় মদনের উপস্থিতিতে খোঁচা কুণালের
জুলাই ১৭, ২০২৬

কালীঘাট তৃণমূলের ধর্নায় মদন মিত্রের উপস্থিতি ঘিরে শুরু হয় বিতর্ক

একুশের আগে কালীঘাট শিবিরে বড় ধাক্কা , আসল তৃণমূলে যোগ বিশ্বজিৎ - তাপসের
জুলাই ১৭, ২০২৬

একের পর এক ভাঙন অব্যাহত কালীঘাট শিবিরে

বিজেপিতে তৃণমূলীকরণ হবে না , কোয়েলকে ঘিরে জল্পনার মাঝেই স্পষ্ট বার্তা শমীকের
জুলাই ১৭, ২০২৬

কোয়েলের বিজেপিতে যোগদান ঘিরে জল্পনা তুঙ্গে

সোনম ওয়াংচুকের অনশন সমর্থনে বিধানসভায় ধর্না, কেন্দ্রকে তীব্র আক্রমণ কালীঘাট তৃণমূলের
জুলাই ১৭, ২০২৬

সোনাম ওয়াংচুকের অনশনকে সমর্থন কালীঘাট তৃণমূলের

দুর্নীতিতে জিরো টলারেন্সের নজির , ফ্ল্যাট দখলের অভিযোগে গ্রেফতার বিজেপি নেতা
জুলাই ১৭, ২০২৬

গ্রেফতারের পর ডিম হামলার মুখে পড়তে হয় বিজেপি নেতাকে

অন্তরালে ব্রাত্য বসু, শিবির বদলের জল্পনায় সরগরম বঙ্গ রাজনীতি
জুলাই ১৭, ২০২৬

শুক্রবারই শিবির বদল করতে চলেছেন ব্রাত্য বসু

যাদের যাওয়ার ২১শে জুলাইয়ের আগে লোটাকম্বল নিয়ে চলে যান , কড়া হুঁশিয়ারি মমতার
জুলাই ১৬, ২০২৬

দলত্যাগীদের উদ্দেশ্যে কড়া বার্তা মমতার

২১শে জুলাইয়ের আগেই মমতার সঙ্গ ত্যাগ মণীশ গুপ্তের , শুভেন্দুর প্রশংসাকে ঘিরে জোর জল্পনা
জুলাই ১৬, ২০২৬

মনীশ গুপ্তের বিজেপিতে যোগদান ঘিরে জল্পনা তুঙ্গে

পশ্চিমবঙ্গের কিছু জেলা যেন বাংলাদেশ! , খুঁটিপুজোর মঞ্চ থেকে বিস্ফোরক শমীক ভট্টাচার্য
জুলাই ১৬, ২০২৬

কলেজ স্কোয়ারে খুঁটিপুজোর উদ্বোধন করলেন শমীক ভট্টাচার্য

বৃষ্টিভেজা রথযাত্রায় ইসকনে শুভেন্দু, সোনার ঝাড়ু হাতে সূচনা করলেন উৎসব
জুলাই ১৬, ২০২৬

কলকাতার অনুষ্ঠান শেষে তার তমলুক ও মেচেদা সফরেরও সূচি রয়েছে

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের