নিজস্ব প্রতিনিধি , গুয়াহাটি - গত সেপ্টেম্বর মাসে প্রয়াত হয়েছেন সঙ্গীতশিল্পী জুবিন গর্গ। তার মৃত্যু তদন্ত এখনও চালিয়ে যাচ্ছে অসম সরকার। এরই মাঝে মঙ্গলবার পালিত হচ্ছে প্রয়াত গায়কের ৫৪তম জন্মদিন। জুবিনের অনুপস্থিতিতেও বিশেষ দিনের আয়োজনে কোনো খামতি রাখছেনা অনুরাগীরা।
গায়কের গুয়াহাটির বাড়ির সামনে মধ্যরাত থেকেই ভিড় জমান তাঁর অনুরাগীরা। অসমের মানুষ জুবিনকে ঠিক কতটা ভালবাসে তা শোভাযাত্রায় বুঝিয়ে দিয়েছেন। বড় বড় চকোলেট কেক কাটা হয় তাঁর ছবির সামনে। পথচারীদের কেক বিতরণ করেন অনুরাগীরা। গায়কের বাড়ির ভিতরেও আয়োজন করা হয়। জ়ুবিনের জন্য গোটা লোহার দরজা সাজানো হয়েছে নীল-সাদা বেলুন দিয়ে। সঙ্গে পাতা হয় লাল গালিচা।
স্বামীর জন্মদিন উপলক্ষে অনুরাগীদের সঙ্গে মাতলেন স্ত্রী গরিমা শইকিয়া। গায়কপত্নী গরিমা লেখেন, "এই জন্মদিন থেকে আগামী প্রতিটা জন্মদিনে আমরা নিজেদের গল্প শুরু করব। যেখানে থেকো ভাল থেকো।" অসম সরকারও জুবিনের উদ্দেশ্যে শ্রদ্ধা জানিয়েছে। গায়কের জন্মদিনে বহু জায়গায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। আবার অনেক স্কুলেও তারা তাদের মত করে গায়কের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।
জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’
৬,৮৮৪ ইউআরএলের মধ্যে ৫৫২টিতে আপত্তিকর কনটেন্ট, দ্রুত সরানোর নির্দেশ হাই কোর্টের
জিৎকে নিয়ে কটাক্ষে সরব দেবের ফ্যানপেজ! ‘বড় দাদার মতো’—পালটা বার্তায় দুই তারকার বন্ধুত্বের ছবি
মমতার প্রতিশ্রুতি থেকে দাম্পত্যের গুঞ্জন বিস্ফোরক মন্তব্যে ইন্দ্রাণী হালদার।
সংসার সামলাতে গিয়ে কটাক্ষও শুনেছেন ছন্দা, পাশে ছিলেন মৃণাল-অপর্ণারাও! জানালেন অঞ্জন
মাথার জটা কাটতেই চুলহীন লুকে সামনে এলেন যুবনেত্রী
ভোটে জিতেই গলার জোর বেড়েছে? যাদবপুর-কাণ্ডে শর্বরীকে কটাক্ষ ঋদ্ধির
শিরিনের পোস্ট ঘিরে নতুন করে চর্চা, যাদবপুরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে
ঠান্ডা পানীয়ের সঙ্গে আরশোলা, সরাসরি FDA কমিশনারকে ট্যাগ শ্বেতার
রাহুলের মৃত্যুর পর মৌমিতার বিস্ফোরক দাবি, সামনে এল সম্পর্কের কথা
রামদেবের কটাক্ষের পাল্টা জবাব কঙ্গনার, ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্যে ক্ষুব্ধ অভিনেত্রী
বেপরোয়া লরির ধাক্কায় অল্পের জন্য রক্ষা, দুর্ঘটনার পর পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন অভিনেতা
একাই সামলালেন মাঠ, ইমরানের কেরিয়ারে নতুন মাইলস্টোন
ডিভোর্স নয়, উলটে মামলা প্রত্যাহার! সুনীতার কোর্টযাত্রার আসল কারণ জানিয়ে দিলেন গোবিন্দার ম্যানেজার
‘মহাকালী’তে অক্ষয়কে দেখে চমকে দর্শক, শুক্রাচার্যের রহস্যময় লুক ঘিরে বাড়ছে কৌতূহল
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের