নিজস্ব প্রতিনিধি, দিল্লি – বিভিন্ন ইস্যুতে প্রতিবাদ মিছিলের ডাক দেয় JNU বা জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ইউনিয়ন। সেই মিছিলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড। দিল্লি পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয় JNU পড়ুয়াদের। আহত দু পক্ষের একাধিক। আটক করা হয়েছে কমপক্ষে ৫০ জন পড়ুয়াকে।
একটি পডকাস্টে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নিয়ম বাস্তবায়ন, বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের পদাধিকারীদের বহিষ্কার এবং প্রস্তাবিত রোহিত আইন নিয়ে মন্তব্য করেছিলেন জেএনইউ-র উপাচার্য শান্তিশ্রী ধুলিপুদি পণ্ডিত। যা মোটেও ভালোভাবে নেননি JNU পড়ুয়ারা। JNU চত্বর থেকে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের কার্যালয় পর্যন্ত লং মার্চের ডাক দেয় JNU-এর স্টুডেন্ট ইউনিয়ন।
দক্ষিণ-পশ্চিম দিল্লির ডেপুটি কমিশনার অমিত গোয়েল জানান, শুধুমাত্র জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের চত্বরে বিক্ষোভ দেখানোর অনুমতি দেওয়া হয়েছিল স্টুডেন্ট ইউনিয়নকে। প্রতিবাদ মিছিল করার কোনও অনুমতি দেওয়া হয়নি। অভিযোগ, পুলিশের ব্যারিকেড ভেঙে দেন পড়ুয়ারা। শুরু হয় দুই পক্ষের মধ্যে সংঘাত। আহত হয়েছেন এক জন অতিরিক্ত পুলিশ কমিশনার সহ অন্তত ৩০ জন পুলিশকর্মী।
আটক করা হয়েছে ৫০ জনকে। বসন্তকুঞ্জ(উত্তর) থানায় মামলা রুজু করা হয়েছে। অন্যদিকে পড়ুয়াদের দাবি, শান্তিপূর্ণ ভাবেই মিছিল করে তাঁরা। কিন্তু তাঁদের বিরুদ্ধে পুলিশ ‘অতিরিক্ত শক্তি প্রদর্শন’ করে ধরে নিয়ে গিয়েছে অনেককেই। বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের সভাপতি অদিতি মিশ্র, প্রাক্তন সভাপতি নীতিশ কুমারকেও আটক করা হয়েছে।
দিল্লির বৈঠকে নজর বঙ্গ রাজনীতির
দমন-পীড়নের অভিযোগ, অশান্তির ঘটনায় আন্তর্জাতিক তদন্ত চাইল বিদেশ মন্ত্রক
উন্নয়ন ও সংগঠন নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা মুখ্যমন্ত্রীর
১৫ বছরের কম বয়সিরাই বেশি আক্রান্ত, টিকা না থাকায় বাড়ছে উদ্বেগ
ডিউটিতে থাকতেই মর্মান্তিক কাণ্ড, মূল কারণ অধরা, তবে তদন্ত শুরু করেছে পুলিশ
রচনার করা মন্তব্যে নতুন করে জল্পনা শুরু হয়েছে
প্রশান্ত কিশোরের উত্থানে অস্বস্তি গেরুয়া শিবিরে, দাতিয়ায় কংগ্রেসের দাপট
পরবর্তী কিস্তির টাকা নিয়ে নতুন আপডেট
মুসলিম-সহ বিভিন্ন সম্প্রদায়ের ভোটে প্রশান্ত কিশোরের প্রার্থী জয়ী, হার নিয়ে শুরু গেরুয়া শিবিরের পর্যালোচনা
অতিরিক্ত আত্মবিশ্বাসের মাশুল? জনাদেশ মেনে নতুন লড়াইয়ের বার্তা নিতিন নবীনের
তিন সাংসদের অনুপস্থিতি ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে
গুরু পূর্ণিমার অনুষ্ঠানের দৃশ্য নিয়ে তোলপাড়, ‘শ্রদ্ধা’ বলে সাফাই কংগ্রেস নেতা নানা পাটোলের
NCPI এর রাজনৈতিক ভবিষৎ ঘিরে জল্পনা তুঙ্গে
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের