নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - হালিশহরে নিহত তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে প্রবল বিক্ষোভের মুখে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার দুপুরে তার গাড়ি লক্ষ্য করে জল, কাদা এবং জুতো ছোড়ার অভিযোগ উঠেছে। উঠেছে ‘চোর, ডাকাতরানি’ স্লোগানও। ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়।
রবিবার দুপুরে হালিশহরে নিহত তৃণমূল কর্মী বিরজু কুমারের বাড়িতে যান মমতা বন্দ্যোপাধ্যায়। তার সঙ্গে ছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, দোলা সেন এবং উপাসনা চৌধুরী। সেখানেই তার গাড়ি লক্ষ্য করে একদল বিজেপি কর্মী - সমর্থকেরা জল, কাদা এমনকি জুতো ছুঁড়ে মারা হয় বলে অভিযোগ। শুধু তাই নয়, বিক্ষোভকারীদের একাংশকে ‘চোর, ডাকাতরানি’ স্লোগান দিতেও শোনা যায় বলে দাবি তৃণমূল নেত্রীর। তবে পরিস্থিতি উত্তপ্ত থাকলেও নিহত বিরজু কুমারের স্ত্রীর সঙ্গে দেখা করেন মমতা।
পরে গোটা ঘটনার তীব্র নিন্দা করে বিজেপিকে নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, 'আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি। বিজেপি ইট মেরেছে। গাড়ির কী অবস্থা করেছে দেখুন। বাংলা গুন্ডাদের হাতে চলে গেছে।' অন্যদিকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার পরিকল্পনা করা হয়েছিল বলে অভিযোগ করেছেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তার বক্তব্য, 'পরিকল্পনা করে মমতা বন্দ্যোপাধ্যায়কে মারার চক্রান্ত হচ্ছে। সঠিক বিচার হবেই।' একইসঙ্গে পুলিশ হেফাজতে তৃণমূল কর্মীর মৃত্যুর ঘটনায় রাজ্য পুলিশের ডিজি এবং কলকাতা পুলিশের কমিশনারের পদত্যাগও দাবি করেছেন তিনি।
জঙ্গলের রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, মৃত ১, গুরুতর আহত আরও ৩
জ্ঞানানন্দ সামন্তকে মারধরের ঘটনায় কড়া বার্তা, দোষীদের গ্রেফতারের দাবি
তালা-চাবির গোছা দিয়ে বিজেপি নেতার মাথায় আঘাতের অভিযোগ
জল-কাদায় মাখা গুরুত্বপূর্ণ নথি উদ্ধার ঘিরে চাঞ্চল্য
রাসায়নিক ও নানা উপাদান মিশিয়ে দুধ তৈরির অভিযোগ, নমুনা পাঠানো হল পরীক্ষাগারে
গাজোলের কসবা এলাকায় খাড়ির মধ্যে থেকে উদ্ধার নন্দ দাসের দেহ , মদ্যপ অবস্থায় পড়ে যাওয়ার সন্দেহ স্থানীয়দের
আগুনের ধোঁয়ায় অসুস্থ একাধিক
চাপড়ার হাঁটরায় খামারে ঢুকে নির্যাতনের অভিযোগ , ভেড়ার শরীরে আঘাতের চিহ্ন
আলু-পেঁয়াজ থেকে মাছ-মাংস, একাধিক বাজারে অভিযান
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের