নিজস্ব প্রতিনিধি , কলকাতা - জমি দখল, সিন্ডিকেট রাজ এবং কোটি টাকার আর্থিক দুর্নীতির অভিযোগে আরও বড় চাপে কলকাতা পুলিশের প্রাক্তন ডিসিপি শান্তনু সিনহা বিশ্বাস। দীর্ঘ তদন্তের পর তার বিরুদ্ধে প্রথম সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। চার্জশিটে অন্তত ৩ কোটি টাকার বেআইনি সম্পদের হদিস পাওয়ার দাবি করেছে তদন্তকারী সংস্থা। যদিও এই দুর্নীতির অঙ্ক আরও অনেক বেশি হতে পারে বলেও ইঙ্গিত পাওয়া গেছে।
১১৪ পাতার সাপ্লিমেন্টারি চার্জশিটে ২৬ জন সাক্ষীর বয়ান নথিভুক্ত করা হয়েছে। তদন্তে দাবি করা হয়েছে, শান্তনু সিনহা বিশ্বাস নিজের প্রভাব খাটিয়ে কলকাতা-সহ একাধিক জেলায় জমি দখল, বেআইনি নির্মাণ এবং আর্থিক দুর্নীতির একটি সংগঠিত চক্র পরিচালনা করতেন। এখনও পর্যন্ত অন্তত ৩ কোটি টাকা বেআইনিভাবে আত্মসাতের প্রমাণ পাওয়া গেছে বলে চার্জশিটে উল্লেখ করা হয়েছে।
গত মে মাসে কসবার কুখ্যাত সমাজবিরোধী সোনা পাপ্পুকে ঘিরে তদন্ত শুরু করেই শান্তনু সিনহা বিশ্বাসের নাম সামনে আসে। তদন্তে উঠে আসে, তার মদতেই জমি দখল ও বেআইনি ব্যবসা চালিয়ে যেত একাধিক দুষ্কৃতী চক্র। এই মামলায় ব্যবসায়ী জয় কামদারের নামও উঠে এসেছে। ইডির অভিযোগ, নির্মাণ ব্যবসায়ী, অপরাধী চক্র এবং পুলিশের একাংশকে সঙ্গে নিয়েই এই সিন্ডিকেট দীর্ঘদিন সক্রিয় ছিল।
চার্জশিটে আরও দাবি করা হয়, শান্তনুর আয় এবং সম্পত্তির মধ্যে বিস্তর অসঙ্গতি রয়েছে। তদন্তে তিনি পর্যাপ্ত সহযোগিতা করছেন না বলেও অভিযোগ করেছে ইডি। ফলে দুর্নীতির প্রকৃত পরিমাণ এবং আরও বেআইনি সম্পদের সন্ধানে তদন্ত অব্যাহত রয়েছে। ইডির এই সাপ্লিমেন্টারি চার্জশিট মামলাকে নতুন মাত্রা দিয়েছে।
১লা আগস্ট থেকে কার্যকর হয়েছে
যান্ত্রিক ত্রুটির জন্য বন্ধ মেট্রো চলাচল
নিউ মার্কেটের আগুনে পুরসভার ভূমিকা নিয়ে বিস্ফোরক প্রশ্ন
পুজোর আগে চিনির জোগানে চাপ, অনলাইন-অফলাইন বাজারে নির্দিষ্ট পরিমাণের বেশি কেনায় নিষেধাজ্ঞা
যাদবপুরের অশান্তির তদন্তে প্রথম বৈঠকে কমিশন
অভিষেকের অফিসে পুলিশ-পুরকর্মীদের ঘিরে উত্তেজনা
সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ভিডিও ঘিরে তৈরি হয় বিভ্রান্তি
পুজোর পর মামলার পরবর্তী শুনানি হবে
তল্লাশি চালিয়ে নাবালিকাকে উদ্ধার করা হয়
ডেলিভারি বা ভর্তুকি নিয়ে তৈরি হতে পারে জটিলতা
পরিযায়ী শ্রমিক পরিবারকে দেওয়া হবে গ্রামীণ রোজগার গ্যারান্টি কার্ড
নজরুল মঞ্চে বিশেষ আয়োজন করা হবে
কোনো খবর না পাওয়ায় উদ্বিগ্ন পরিবার
L&T-র হাত ধরে নিউটাউনে নতুন কর্মদিগন্ত
যিশু পাড়ায় এবার দশভুজার আরাধনা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের