নিজস্ব প্রতিনিধি , চেন্নাই - হলুদ রঙের চেন্নাই জার্সিটা যেন ছাড়তেই চাইছেনা মহেন্দ্র সিং ধোনিকে। গত কয়েক বছর ধরেই অবসর জল্পনায় জল ঢেলে মাঠে নেমেছেন। শুধু নামেননি মাঠে ব্যাটও চালিয়েছেন। আর উইকেটের পেছনে তো এখনও ততটাই ধুরন্ধর ধোনি। এবার আগামী আইপিএলে মাহিকে নিয়ে নতুন বিবৃতি দিয়ে ফেলল চেন্নাই সুপার কিংস।
গত আইপিএল খেলার সময় প্রশ্ন ছিল আগামী মরশুমে ধোনিকে পাওয়া যাবে কিনা। প্রাক্তন ভারতীয় বিশ্বকাপজয়ী অধিনায়ককে নিয়ে আবেগটা সম্পূর্ণ আলাদা। তাই সেই মরশুম তো অবশ্যই তবে ২০২৬ এর ধারণাও স্পষ্ট করে রাখতে চাইছেন সমর্থকরা। অবশেষে সুখবর চলেই এল। ২০২৬ সংস্করণে সিএসকে জার্সি গায়ে খেলতে চলেছেন মহেন্দ্র সিং ধোনি। শেষ মুহূর্তে কোনও অঘটন না ঘটলে তিনি খেলবেনই, এমনটাই জানিয়ে দিয়েছে চেন্নাই।
চেন্নাইয়ের সিইও কাশী বিশ্বনাথন জানিয়েছেন, ধোনি পরের বছর আইপিএল খেলবেন। তিনি জানিয়েছেন , "আমরা অত্যন্ত আশাবাদী যে ধোনিকে পরের বছর পাওয়া যাবে। ধোনি এখনও না বলেনি। তাই ও খেলবে ধরে নিয়েই আমরা এগোচ্ছি।" উল্লেখ্য , আগামী ১৫ নভেম্বরের মধ্যে আইপিএলের দলগুলিকে ধরে রাখা ক্রিকেটারদের তালিকা জানাতে হবে। আর কয়েকদিনের মধ্যেই ধোনি গায়কোয়াডদের সঙ্গে বৈঠক সারতে পারে সিএসকে।
দলীপ ট্রফির সেমিফাইনালে ৯২ রানের ঝোড়ো ইনিংস, সর্বকনিষ্ঠ হাফসেঞ্চুরিয়ান হলেন বৈভব
এশিয়া কাপের প্রথম ম্যাচেই নজির গড়লেন ভারতের দুই তারকা
ক্রীড়াবিদদের সংবর্ধনা নবান্নে, পরিকাঠামো উন্নয়ন থেকে মেসি-কাণ্ড নিয়েও মুখ্যমন্ত্রীর বক্তব্য
জার্মানিকে হারিয়ে পঞ্চম ভারত, ঐতিহাসিক সাফল্যের স্বীকৃতি হকি ইন্ডিয়ার
সতীর্থের মুক্তির দাবি প্রাক্তন অধিনায়কের, সাক্ষাৎকার বিতর্কে মুখ খুললেন সরফরাজ
দ্বিতীয় টেস্ট ড্রয়ের পর ভারতীয় দলের মানসিকতা নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন ক্রিকেটার
সেপ্টেম্বরের সিরিজ হচ্ছে না, নতুন বছরে ভারতকে ওপার বাংলায় চাইছে বাংলাদেশ
ইতিহাস প্রজ্ঞানন্দের! প্রথম ভারতীয় হিসাবে গ্র্যান্ড চেজ ট্যুর চ্যাম্পিয়ন, ফাইনালে কারুয়ানাকে হারিয়ে বাজিমাত
জয়ের দোরগোড়ায় পৌঁছেও শেষরক্ষা হল না শুভমানদের
সারাংশের জোড়া উইকেটেও রক্ষা হয়নি লঙ্কার, শেষ দিনে ম্যাচের ভাগ্য নিয়ে বাড়ছে সংশয়
সারাংশের ঘূর্ণিতে ফলো-অন শ্রীলঙ্কার, জয়ের দোরগোড়ায় ভারত
মিশারাকে ক্রমাগত উত্যক্ত করছিলেন ভারতীয় পেসার, পরের ওভারেই প্রসিদ্ধের বলে উইকেট
হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের