নিজস্ব প্রতিনিধি , কলকাতা - নিয়োগ মামলায় জামিন পেয়ে দীর্ঘ চিকিৎসার পর বাড়ি ফিরেছিলেন পার্থ চট্টোপাধ্যায়। আট মাস পর স্বাভাবিক জীবনে ফেরার আশায় ছিলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। কিন্তু কয়েক সপ্তাহের মধ্যেই ফের অসুস্থতা গ্রাস করল তাকে। স্নানঘরে পড়ে গিয়ে গুরুতর আঘাত পেলেন পার্থ চট্টোপাধ্যায়।
গত নভেম্বরে জামিন পেয়ে সল্টলেকের ইএম বাইপাসের একটি বেসরকারি হাসপাতাল থেকে বাড়ি ফিরেছিলেন পার্থ চট্টোপাধ্যায়। নিয়োগ কাণ্ডে গ্রেফতারের পর নিয়মিত শারীরিক অসুস্থতায় তাকে দীর্ঘদিন হাসপাতালে থাকতে হয়েছিল। চিকিৎসকদের অনুমতি নিয়ে অবশেষে বাড়ি ফিরলেও স্বস্তি বেশিদিন স্থায়ী হয়নি। বৃহস্পতিবার স্নানঘরে পড়ে যান তিনি। বাঁ হাতে প্রচণ্ড ধাক্কা লাগে, মুহূর্তেই ব্যথা তীব্র হতে থাকে। এরপর শুক্রবার সকালেই তাকে তড়িঘড়ি সেই একই হাসপাতালে ভর্তি করা হয়।
চিকিৎসকেরা জানিয়েছেন, এক্স-রে রিপোর্টে হাড় না ভাঙলেও মাংসপেশিতে গুরুতর আঘাত ধরা পড়েছে। বয়স, দীর্ঘস্থায়ী শারীরিক সমস্যা এবং সাম্প্রতিক চিকিৎসাজনিত ইতিহাস বিবেচনায় তাকে আপাতত বিশেষ কেবিনে পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসক দল। তার শারীরিক অবস্থা স্থিতিশীল হতে আরও বেশ কিছুদিন সময় লাগবে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
ফ্ল্যাট থেকে পালিয়ে অমৃতসর মেলে চেপে বিহারের পথে! দুর্গাপুরে ট্রেন থামতেই পুলিশের হাতে ধরা মন্টু কুমার
ফুটপাথে দুধ গরমের ঘটনায় অগ্নিমিত্রাকে নিশানা নওশাদের
আফগান যুবকের বিরুদ্ধে লুক আউট নোটিস, সঙ্গে ধরা পড়ল ভারতীয় বন্ধুও
তৃণমূল ছেড়ে আইএসএফ, এবার সেখান থেকেও বেরিয়ে ঋতব্রতর ঘরে আরাবুল বিধানসভায় সাক্ষাতে জোরাল জল্পনা
অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে বিতর্ক, শিশুর পড়াশোনার দায়িত্ব নেওয়ার কথাও জানালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা ও আবাস যোজনার তালিকা নিয়ে মালদহে বিতর্কিত মন্তব্য, ভাইরাল ভিডিয়ো ঘিরে রাজনৈতিক চাপানউতোর
সাপের কামড়ে আহত প্রথম শ্রেণির পড়ুয়া
২৮ অগস্টের কর্মসূচি ঘিরে মুখোমুখি দুই শিবির, দ্রুত শুনানির আর্জি মঞ্জুর বিচারপতির
কালীঘাট মন্দিরে নিরাপত্তায় বড় বদল! NSG নামিয়ে পৃথক পুলিশ ফাঁড়ি তৈরির পথে লালবাজার
অভিষেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফের চালু! গ্রাহককে না জানিয়ে ফ্রিজ নয়, ব্যাঙ্ককে কড়া বার্তা হাই কোর্টের
পরিবারের সদস্যকে চিকিৎসা করাতে নলহাটি থেকে এসেছিলেন রাহিমা , ইউরোলজি বিভাগের বাইরে বেঞ্চে বসে ঘটে বিপত্তি
‘দুর্গোৎসব বাঙালির সর্বজনীন উৎসব , কোনও পুজো বন্ধ হোক চাই না’
বঙ্গোপসাগরে সক্রিয় নিম্নচাপের জেরে বৃষ্টির মেয়াদ বাড়ল দক্ষিণবঙ্গে
ভোরের অগ্নিকাণ্ডে কালো ধোঁয়ায় ঢাকল এলাকা
হ্যাকারদের গতিবিধি আগেই ধরবে AI, সাইবার যুদ্ধে বিশেষ টাস্ক ফোর্স লালবাজারের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের