নিজস্ব প্রতিনিধি , কলকাতা - অভিনেত্রী মিমি চক্রবর্তীকে অনুষ্ঠানের মাঝেই তাকে হেনস্থা করার অভিযোগ উঠেছিল তনয় উদ্যোক্তা শাস্ত্রীর বিরুদ্ধে। এরপর অভিনেত্রীর অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। তবে বিষয়টি সম্পূর্ণভাবে অস্বীকার করে মিমিকে হুমকিও দেন অভিযুক্ত। এবার জামিন পেলেন তনয় শাস্ত্রী। তবে এখনই হচ্ছে না জেলমুক্তি।
সূত্রের খবর , তনয় শাস্ত্রীর বিরুদ্ধে পুলিশকে হেনস্থার মামলাও রয়েছে। সেই ঘটনায় বিচারক আরও চারদিন তাকে জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। আগামী ১১ তারিখ ফের তাকে আদালতে তোলা হবে। মাঝের এই দিনগুলিতে তাঁকে বনগাঁ সংশোধানাগারেই থাকবেন অভিযুক্ত। পুলিশকে ‘হেনস্তা’ ও কাজে বাধা দেওয়ার অভিযোগেও মামলা হয় তনয় শাস্ত্রী ও ধৃত দু’জনের বিরুদ্ধে। আদালতে তোলা হলে বিচারক তনয় শাস্ত্রীদের জেল হেফাজতে রাখার নির্দেশ দেন। শনিবার সেই মেয়াদ শেষে ধৃতদের আদালতে তোলা হয়। তবে মিমির করা মামলায় জামিন পেলেন তনয়। তবে পুলিশকে করা হেনস্তায় জামিন মেলেনি।
উল্লেখ্য , ঘটনার সূত্রপাত গত ২৫শে জানুয়ারি। বনগাঁর নয়াগোপালগঞ্জ যুবক সংঘের পরিচালনায় সেখানে বাৎসরিক অনুষ্ঠান ছিল। অনুষ্ঠানের আমন্ত্রণ পেয়েছিলেন মিমি চক্রবর্তী। রাত সাড়ে ১০টা নাগাদ মিমির অনুষ্ঠানের সময় ছিল। তবে ক্লাব সদস্যদের অভিযোগ, মিমি একঘণ্টা দেরিতে সেখানে পৌঁছন। এরপর মঞ্চে উঠতে উঠতে তাঁর পৌনে ১২টা বেজে যায়। রাত ১২টা পর্যন্ত অনুষ্ঠানের অনুমতি ছিল। সেই কারণে তাকে মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়। এরপর অভিনেত্রীকে হেনস্থার জেরে পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের হয়। গ্রেফতারের সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তিও হয় তনয়ের। এরপর আদালতে যাওয়ার সময় মিমিকে 'শেষ দেখে ছাড়ব' বলে হুমকিও দেন। যদিও এখনও অভিযোগ মুক্ত হতে পারলেন না তনয় শাস্ত্রী।
জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’
৬,৮৮৪ ইউআরএলের মধ্যে ৫৫২টিতে আপত্তিকর কনটেন্ট, দ্রুত সরানোর নির্দেশ হাই কোর্টের
জিৎকে নিয়ে কটাক্ষে সরব দেবের ফ্যানপেজ! ‘বড় দাদার মতো’—পালটা বার্তায় দুই তারকার বন্ধুত্বের ছবি
মমতার প্রতিশ্রুতি থেকে দাম্পত্যের গুঞ্জন বিস্ফোরক মন্তব্যে ইন্দ্রাণী হালদার।
সংসার সামলাতে গিয়ে কটাক্ষও শুনেছেন ছন্দা, পাশে ছিলেন মৃণাল-অপর্ণারাও! জানালেন অঞ্জন
মাথার জটা কাটতেই চুলহীন লুকে সামনে এলেন যুবনেত্রী
ভোটে জিতেই গলার জোর বেড়েছে? যাদবপুর-কাণ্ডে শর্বরীকে কটাক্ষ ঋদ্ধির
শিরিনের পোস্ট ঘিরে নতুন করে চর্চা, যাদবপুরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে
ঠান্ডা পানীয়ের সঙ্গে আরশোলা, সরাসরি FDA কমিশনারকে ট্যাগ শ্বেতার
রাহুলের মৃত্যুর পর মৌমিতার বিস্ফোরক দাবি, সামনে এল সম্পর্কের কথা
রামদেবের কটাক্ষের পাল্টা জবাব কঙ্গনার, ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্যে ক্ষুব্ধ অভিনেত্রী
বেপরোয়া লরির ধাক্কায় অল্পের জন্য রক্ষা, দুর্ঘটনার পর পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন অভিনেতা
একাই সামলালেন মাঠ, ইমরানের কেরিয়ারে নতুন মাইলস্টোন
ডিভোর্স নয়, উলটে মামলা প্রত্যাহার! সুনীতার কোর্টযাত্রার আসল কারণ জানিয়ে দিলেন গোবিন্দার ম্যানেজার
‘মহাকালী’তে অক্ষয়কে দেখে চমকে দর্শক, শুক্রাচার্যের রহস্যময় লুক ঘিরে বাড়ছে কৌতূহল
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের