নিজস্ব প্রতিনিধি , রিও ডি জেনিরো - গত কয়েক বছর ধরেই চোট সমস্যায় জর্জরিত নেইমার জুনিয়র। ব্রাজিলিয়ান ফুটবলের প্রাণভোমরা তিনি। ক্রিস্টিয়ানো রোনাল্ডো ,লিওনেল মেসির বিশ্বকাপ খেলা নিশ্চিত। তবে তাদের থেকে ছোট হয়েও ব্রাজিলের বর্তমান সুপারস্টারের বিশ্বকাপ খেলা নিয়ে চূড়ান্ত সংশয়। কোচ কার্লো আনচেলত্তির কথাতে অন্তত তেমনই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। অগত্যা এখন অবসরের কথাই ভাবছেন নেইমার জুনিয়র।
ব্রাজিলিয়ান ফুটবলের শেষ সুপারস্টার বললে ভুল হবে না। তবে চোট সমস্যায় বেশ কয়েকমাস মাঠ থেকে দূরে থাকাই নেইমারকে নিয়ে এখনও নিশ্চিত হতে পারেনি ব্রাজিল ম্যানেজমেন্ট। এরপরই অনুরাগীদের মন ভেঙেছে। এরই মাঝে আবার নেইমারের সাক্ষাৎকার নিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছেন তারা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নেইমার বলেছেন , "আমি এখন একটা একটা করে বছর ধরে এগোচ্ছি। এ বছরটা আমার ও ব্রাজিলের জন্য খুব জরুরি। আমি নিজের সেরাটা দিতে চাই। তারপর হতেই পারে ডিসেম্বরে এসে আমি অবসর নেওয়ার কথা ভাবছি। আমি জানি না এরপর কী হবে। আগামী বছর কী হবে সেটাও জানি না। আপাতত এই বছরটার কথাই ভাবছি। পরের বছর কী হবে পরে ভেবে দেখব। যা মন বলে তাই করব।"
উল্লেখ্য , ২০২৩ সাল থেকেই চোট সমস্যায় ভুগছেন নেইমার।গত বছর জানুয়ারিতে স্যান্টোসে যোগ দেওয়ার পরও পেশির চোট থেকে মুক্ত হতে পারেননি। ক্লাবের অবনমন বাঁচাতে চোট নিয়েই মাঠে নেমে পড়েছিলেন।ইতিমধ্যেই স্যান্টোসের হয়ে ১৫০টি ম্যাচ খেলার বিরল নজির তৈরি করেন নেইমার। কিন্তু গত মরশুমের শেষে চোট সারাতে অস্ত্রোপচার করাতে হয়। এরপর আর পুরোদমে মাঠে ফিরে আসতে পারেননি।
এশিয়া কাপের প্রথম ম্যাচেই নজির গড়লেন ভারতের দুই তারকা
ক্রীড়াবিদদের সংবর্ধনা নবান্নে, পরিকাঠামো উন্নয়ন থেকে মেসি-কাণ্ড নিয়েও মুখ্যমন্ত্রীর বক্তব্য
জার্মানিকে হারিয়ে পঞ্চম ভারত, ঐতিহাসিক সাফল্যের স্বীকৃতি হকি ইন্ডিয়ার
সতীর্থের মুক্তির দাবি প্রাক্তন অধিনায়কের, সাক্ষাৎকার বিতর্কে মুখ খুললেন সরফরাজ
দ্বিতীয় টেস্ট ড্রয়ের পর ভারতীয় দলের মানসিকতা নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন ক্রিকেটার
সেপ্টেম্বরের সিরিজ হচ্ছে না, নতুন বছরে ভারতকে ওপার বাংলায় চাইছে বাংলাদেশ
ইতিহাস প্রজ্ঞানন্দের! প্রথম ভারতীয় হিসাবে গ্র্যান্ড চেজ ট্যুর চ্যাম্পিয়ন, ফাইনালে কারুয়ানাকে হারিয়ে বাজিমাত
জয়ের দোরগোড়ায় পৌঁছেও শেষরক্ষা হল না শুভমানদের
সারাংশের জোড়া উইকেটেও রক্ষা হয়নি লঙ্কার, শেষ দিনে ম্যাচের ভাগ্য নিয়ে বাড়ছে সংশয়
সারাংশের ঘূর্ণিতে ফলো-অন শ্রীলঙ্কার, জয়ের দোরগোড়ায় ভারত
মিশারাকে ক্রমাগত উত্যক্ত করছিলেন ভারতীয় পেসার, পরের ওভারেই প্রসিদ্ধের বলে উইকেট
হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের