নিজস্ব প্রতিনিধি , কলকাতা - শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় বুধবার সশরীরে হাজিরা না দেওয়ায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে কঠোর হুঁশিয়ারি দিল ব্যাঙ্কশাল কোর্ট। বিচারকের সাফ মন্তব্য, জামিনে থাকলে আদালতের আদেশ মানতেই হবে, না হলে বাতিল হতে পারে জামিন।
বুধবার ব্যাঙ্কশাল কোর্টে উপস্থিত থাকার কথা ছিল পার্থ চট্টোপাধ্যায়ের। কিন্তু নির্দিষ্ট দিনে তিনি হাজিরা দেননি। পার্থের আইনজীবীর দাবি, স্বাস্থ্যজনিত সমস্যা থাকায় পার্থ আদালতে যেতে পারেননি এবং সে বিষয়ে আবেদনও জানানো হয়েছে। কিন্তু বিচারক শুভেন্দু সাহা তাতে সন্তুষ্ট হননি। তিনি স্পষ্ট সতর্কবাণী দিয়ে বলেন, 'যারা উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন, তাঁদের প্রত্যেককে নিম্ন আদালতে হাজিরা দিতে হবে। আদালত কিন্তু জামিন বাতিল করার পূর্ণ অধিকার রাখে।'
শুধু পার্থ নন, চার্জশিটে নাম থাকার পরও শান্তনু বন্দ্যোপাধ্যায়-সহ অন্যান্য অভিযুক্তরাও হাজির হননি। বিচারক বলেন, কেউ যদি মনে করেন জামিন নিয়ে বাড়িতে বসে থাকবেন, তবে তা মেনে নেওয়া হবে না। শুনানি থাকলে অভিযুক্তদের সশরীরে উপস্থিত থাকতে হবে, না হলে জামিন বাতিল হতে পারে।
যদিও এদিন আদালতে হাজির ছিলেন কুন্তল ঘোষ, তাপস মণ্ডল, মানিক ভট্টাচার্য এবং মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। কিন্তু পার্থের অনুপস্থিতি বিচারকের অসন্তোষ বাড়ায়। তিনি পুনরায় সতর্ক করে দেন, ভবিষ্যতে শুনানিতে অনুপস্থিত থাকলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
স্বাধীনতা দিবসের ট্যাবলোয় থাকছে একাধিক জনকল্যাণ প্রকল্প
সরকারি কর্মীদের পুজোর উপহার দিল রাজ্য
তোষণমুক্ত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার বার্তা শিক্ষামন্ত্রীর
ফেসবুক লাইভে এসে একাধিক অভিযোগ মমতার
প্রাথমিকভাবে যুবকটি মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে
নিউ আলিপুরে সুমিত রায়ের বাড়িতে সিআইডি
নেতাজির ফাইলস খোলা নিয়ে সরব মমতা ব্যানার্জী
NCPI বৈঠক নিয়ে মুখ খুলতে নারাজ মন্ত্রী অগ্নিমিত্রা পাল
হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব বিচারপতির
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়িকেও হেরিটেজ ঘোষণা করার প্রস্তাব অগ্নিমিত্রা পালের
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের