নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ভোট পরবর্তী উত্তেজনার আবহে বড় পদক্ষেপ পুলিশের। ইভিএম নিয়ে গুজব ছড়ানো এবং প্ররোচনামূলক পোস্ট করার অভিযোগে গ্রেফতার করা হল বাংলা পক্ষের প্রতিষ্ঠাতা গর্গ চট্টোপাধ্যায়কে। মঙ্গলবার তাকে গ্রেফতার করে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম থানার আধিকারিকরা।
পুলিশ সূত্রে জানা গেছে , বিধানসভা ভোট চলাকালীন সোশাল মিডিয়ায় ইভিএম সংক্রান্ত একাধিক পোস্ট করেছিলেন গর্গ চট্টোপাধ্যায়। অভিযোগ, সেই পোস্টগুলিতে ভুয়ো তথ্য ছড়িয়ে ভোট প্রক্রিয়া নিয়ে বিভ্রান্তি তৈরি করা হচ্ছিল। পাশাপাশি উত্তেজনা ছড়ানোরও চেষ্টা হয়েছিল বলে দাবি তদন্তকারীদের। এই ঘটনায় কলকাতা উত্তরের ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের তরফে পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়।
সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম থানা। তদন্তের পর মঙ্গলবার গর্গকে গ্রেফতার করা হয়। ঘটনার পর থেকেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে চাপানউতোর। একাংশের দাবি, ভোটকে ঘিরে গুজব ছড়ানোর বিরুদ্ধে প্রশাসন কড়া অবস্থান নিয়েছে। আবার অন্য অংশের মতে, মতপ্রকাশের স্বাধীনতার প্রশ্নও এখানে উঠে আসছে। বুধবার গর্গ চট্টোপাধ্যায়কে আদালতে তোলা হবে।
১লা আগস্ট থেকে কার্যকর হয়েছে
যান্ত্রিক ত্রুটির জন্য বন্ধ মেট্রো চলাচল
নিউ মার্কেটের আগুনে পুরসভার ভূমিকা নিয়ে বিস্ফোরক প্রশ্ন
পুজোর আগে চিনির জোগানে চাপ, অনলাইন-অফলাইন বাজারে নির্দিষ্ট পরিমাণের বেশি কেনায় নিষেধাজ্ঞা
যাদবপুরের অশান্তির তদন্তে প্রথম বৈঠকে কমিশন
অভিষেকের অফিসে পুলিশ-পুরকর্মীদের ঘিরে উত্তেজনা
সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ভিডিও ঘিরে তৈরি হয় বিভ্রান্তি
পুজোর পর মামলার পরবর্তী শুনানি হবে
তল্লাশি চালিয়ে নাবালিকাকে উদ্ধার করা হয়
ডেলিভারি বা ভর্তুকি নিয়ে তৈরি হতে পারে জটিলতা
পরিযায়ী শ্রমিক পরিবারকে দেওয়া হবে গ্রামীণ রোজগার গ্যারান্টি কার্ড
নজরুল মঞ্চে বিশেষ আয়োজন করা হবে
কোনো খবর না পাওয়ায় উদ্বিগ্ন পরিবার
L&T-র হাত ধরে নিউটাউনে নতুন কর্মদিগন্ত
যিশু পাড়ায় এবার দশভুজার আরাধনা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের