নিজস্ব প্রতিনিধি, দিল্লি – ২০ দিন ধরে চলছে পশ্চিম এশিয়ার যুদ্ধ। বিশ্বের তিন সামরিক শক্তিশালী দেশের মধ্যে যুদ্ধ থামানোর কোনও লক্ষণ নেই। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বহু ভারতীয় আটকে রয়েছেন। এর মধ্যে শুধুমাত্র ইরানেই আটকে ৯ হাজার ভারতীয়। এর মধ্যে সিংহভাগ পড়ুয়া। তাঁদের দ্রুত দেশে ফেরাতে মরিয়া কেন্দ্র।
সরকারি সূত্রে খবর, বর্তমানে ইরানে রয়েছেন প্রায় ৯ হাজার ভারতীয় নাগরিক। এর মধ্যে ১ হাজার ভারতীয় পড়ুয়া আটকে ইরানে। পড়ুয়াদের সিংহভাগই মেডিকেল স্টুডেন্ট। ইরানে আটকে থাকায় উদ্বেগে তাঁদের পরিবার। দিন কয়েক আগে লেবানেন রাজধানী বেইরুটে অবস্থিত ভারতীয় দূতাবাসের তরফ থেকে জানানো হয়েছে, প্রথম ব্যাচে বিমানে করে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন আটকে পড়া ১৭৭ জন। তাঁদের বেইরুট-রাফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দরে বিদায় জানিয়েছেন লেবাননে থাকা ভারতের রাষ্ট্রদূত নূর রহমান।
এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানানো হয়েছে, “১৭৭ জন ভারতীয় নাগরিকের প্রথম দলকে একটি চার্টার ফ্লাইটে দিল্লিতে ফিরিয়ে আনা হচ্ছে, বেইরুট আন্তর্জাতিক বিমানবন্দরে রাষ্ট্রদূত নূর রহমান শেখ তাঁদের বিদায় জানান। বেইরুটের ভারতীয় দূতাবাস লেবাননে আটকে পড়া দেশের নাগরিকদের সাহায্য করতে প্রতিশ্রুতিবদ্ধ।“ কাতারে অবস্থিত ভারতীয় দূতাবাস সূত্রে খবর, বুধবার কাতার এয়ারওয়েজের ফ্লাইটে ভারতের উদ্দেশ্যে রওনা হয়েছেন আটকে থাকা ৫০০ জনেরও বেশি ভারতীয়। তাঁরা দিল্লি, মুম্বই সহ বিভিন্ন রাজ্যের বাসিন্দা।
বিপজ্জনক সার্কাস প্রদর্শনীতে মর্মান্তিক পরিণতি যুবকের
বন্যার তাণ্ডবেও মানবিকতার জয়! নিজের পরিবার সরিয়ে রেখে উদ্ধার করলেন হাজার হাজার মানুষ
পড়ুয়াদের আন্দোলন ঘিরে নতুন বিতর্ক, লোকসভায় জিতেন্দ্র সিংয়ের বক্তব্যে ফের মুখোমুখি শাসক-বিরোধী
সিবিআইয়ের ক্লোজার রিপোর্ট গ্রহণ করল শীর্ষ আদালত, কোল ব্লক বরাদ্দ মামলায় প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে প্রমাণ মেলেনি
রাহুল গান্ধীর বক্তব্য ঘিরে সরব বিজেপি, উত্তপ্ত হয়ে উঠল লোকসভা
অপব্যবহার রুখতে নতুন নীতি, একজন আধিকারিকের জন্য একটিই সরকারি গাড়ির সিদ্ধান্ত মোদি সরকারের
ঐশী ঘোষকে গ্রেফতারের চেষ্টার অভিযোগ ঘিরে উত্তপ্ত রাজ্যসভা, কেন্দ্রীয় মন্ত্রী জেপি নড্ডার বক্তব্যে শুরু রাজনৈতিক তরজা
ককরোচ জনতা পার্টির বিক্ষোভ চলাকালীন সমাজমাধ্যমে বিতর্কিত পোস্ট, তদন্তে নেমে কড়া পদক্ষেপ পুলিশের
মাওবাদী সংগঠনের একমাত্র জীবিত পলিটব্যুরো সদস্য মিসির বেসরা পুলিশের জালে
প্রশ্নফাঁস বিরোধী বিল নিয়ে আলোচনায় নতুন বিতর্ক, প্রহ্লাদ যোশীকে নিশানা করে মন্তব্যের পর সংসদে তীব্র বাগ্বিতণ্ডা
স্কুলে বিদ্যুৎ, পাখা, পানীয় জল-সহ একাধিক পরিকাঠামোগত সমস্যার প্রতিবাদে ক্লাস বয়কট
কাঁদছে নিটে মৃত পড়ুয়াদের পরিবার, বিলাসবহুল হোটেলে উদযাপন
প্রশ্নফাঁস বিলে সমর্থন করলেও মোদি সরকারকে তোপ অভিষেকের
নিট আন্দোলন মামলায় গুরুত্বপূর্ণ অন্তর্বর্তী নির্দেশ! পড়ুয়াদের স্বস্তি, একাধিক রাজ্যের কাছেও জবাব তলব শীর্ষ আদালতের
NDA-এর বৈঠকে আসন বিন্যাস ঘিরে শুরু হয়েছে বিতর্ক
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের