নিজস্ব প্রতিনিধি , মুম্বই - স্ট্যান্ডআপ কমেডিয়ান সময় রায়নাকে বড় স্বস্তি দিল সুপ্রিম কোর্ট। ‘ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট’ অনুষ্ঠানকে ঘিরে তার বিরুদ্ধে দায়ের হওয়া সব FIR খারিজ করেছে সুপ্রিম কোর্ট। প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরেই এই মামলা হয়েছে। আদালতের সিদ্ধান্তে আপাতত আইনি চাপ থেকে মুক্তি পেলেন সময়।

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী আর বিচারপতি ভি মোহনার বেঞ্চ এই সিদ্ধান্ত জানায়। আদালত জানিয়েছে, সময় রায়না সহ অভিযুক্তরা প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সচেতনতা বাড়াতে কাজ করেছেন। পাশাপাশি তাদের জন্য তহবিল সংগ্রহের উদ্যোগও নেওয়া হয়েছে। এই পদক্ষেপকে আদালত ইতিবাচক প্রচেষ্টা হিসেবে দেখেছে।

সময় রায়নার পাশাপাশি বিপুল গয়াল, বলরাজ পরমজিৎ সিং ঘাই, সোনালি ঠক্কর এই নিশান্ত জগদীশ তানওয়ারের বিরুদ্ধেও থাকা FIR বাতিল হয়েছে। এর আগে শুনানিতে আদালত তাদের ৩ লক্ষ টাকা জরিমানা করেছে। অনুষ্ঠানের একটি পর্বে প্রতিবন্ধকতা আর স্পাইনাল মাসকুলার অ্যাট্রোফি নিয়ে করা মন্তব্য ঘিরেই মূল বিতর্ক তৈরি হয়। কিউর এসএমএ ইন্ডিয়া ফাউন্ডেশনের অভিযোগের পর বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়।

এদিনের শুনানিতে আদালত অভিযুক্তদের পরবর্তী কাজের দিকটিও গুরুত্ব দিয়ে দেখেছে। বিশেষভাবে সক্ষম মানুষদের জন্য সচেতনতা তৈরি আর তাদের সহায়তায় অর্থ সংগ্রহের উদ্যোগকে ইতিবাচক বলে মনে করেছে বেঞ্চ। আদালতের মতে, তরুণরা নিজেদের প্রতিভাকে ভালো কাজে ব্যবহার করলে সমাজে তার প্রভাব পড়তে পারে। সেই কারণেই এবার সমস্ত FIR বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’
৬,৮৮৪ ইউআরএলের মধ্যে ৫৫২টিতে আপত্তিকর কনটেন্ট, দ্রুত সরানোর নির্দেশ হাই কোর্টের
জিৎকে নিয়ে কটাক্ষে সরব দেবের ফ্যানপেজ! ‘বড় দাদার মতো’—পালটা বার্তায় দুই তারকার বন্ধুত্বের ছবি
মমতার প্রতিশ্রুতি থেকে দাম্পত্যের গুঞ্জন বিস্ফোরক মন্তব্যে ইন্দ্রাণী হালদার।
সংসার সামলাতে গিয়ে কটাক্ষও শুনেছেন ছন্দা, পাশে ছিলেন মৃণাল-অপর্ণারাও! জানালেন অঞ্জন
মাথার জটা কাটতেই চুলহীন লুকে সামনে এলেন যুবনেত্রী
ভোটে জিতেই গলার জোর বেড়েছে? যাদবপুর-কাণ্ডে শর্বরীকে কটাক্ষ ঋদ্ধির
শিরিনের পোস্ট ঘিরে নতুন করে চর্চা, যাদবপুরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে
ঠান্ডা পানীয়ের সঙ্গে আরশোলা, সরাসরি FDA কমিশনারকে ট্যাগ শ্বেতার
রাহুলের মৃত্যুর পর মৌমিতার বিস্ফোরক দাবি, সামনে এল সম্পর্কের কথা
রামদেবের কটাক্ষের পাল্টা জবাব কঙ্গনার, ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্যে ক্ষুব্ধ অভিনেত্রী
বেপরোয়া লরির ধাক্কায় অল্পের জন্য রক্ষা, দুর্ঘটনার পর পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন অভিনেতা
একাই সামলালেন মাঠ, ইমরানের কেরিয়ারে নতুন মাইলস্টোন
ডিভোর্স নয়, উলটে মামলা প্রত্যাহার! সুনীতার কোর্টযাত্রার আসল কারণ জানিয়ে দিলেন গোবিন্দার ম্যানেজার
‘মহাকালী’তে অক্ষয়কে দেখে চমকে দর্শক, শুক্রাচার্যের রহস্যময় লুক ঘিরে বাড়ছে কৌতূহল
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের