নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির পরোক্ষ প্রভাব পড়তে শুরু করেছে রাজ্যে। বাণিজ্যিক গ্যাসের মূল্য হু হু করে বাড়ার পাশাপাশি সরবরাহ কমে যাওয়ায় বিপাকে পড়েছেন বসিরহাট মহাকুমার কয়েক হাজার অটোচালক। এর জেরে কার্যত ভেঙে পড়ার মুখে এলপিজি নির্ভর অটো পরিবহন ব্যবস্থা। ঘটনায় উদ্বেগের ছাপ পড়েছে চালক থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যেও।
স্থানীয় সূত্রে জানা গেছে , বসিরহাটে সীমান্ত এলাকা থেকে সুন্দরবনের একাধিক রুটে প্রত্যেকদিন প্রায় ৩ হাজার অটো চলাচল করে। এই যানবাহনগুলির অধিকাংশই বাণিজ্যিক এলপিজি গ্যাসের উপর নির্ভরশীল। আগে যেখানে কেজি প্রতি জ্বালানির দাম ছিল প্রায় ৭২ টাকা, বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১৩০ টাকায়। অথচ যাত্রী ভাড়া আগের মতোই অপরিবর্তিত রয়েছে। ফলে চরম আর্থিক চাপে পড়েছেন গাড়িচালকেরা।

অটোচালকদের দাবি, গত ২ দিনে প্রায় ২৫০০ গাড়ি রাস্তায় নামেনি। কারণ হিসেবে তারা জানাচ্ছেন, বাণিজ্যিক গ্যাসের সরবরাহের তীব্র ঘাটতি। অন্যদিকে এই সুযোগে এক শ্রেণির দালাল বাড়িতে সিলিন্ডার মজুত করে তিনগুণ দামে বিক্রি করে কালোবাজারি করছে বলেও অভিযোগ উঠেছে।
এদিকে বাড়তি ভাড়ার কথা তুললেই যাত্রীদের সঙ্গে চালকদের বচসা ও উত্তেজনার ঘটনাও ঘটছে বলে অভিযোগ। অটোচালকদের আশঙ্কা, ৪৮ ঘণ্টার মধ্যে পরিস্থিতি স্বাভাবিক না হলে বাধ্য হয়ে গাড়ি বন্ধ রেখে বাড়িতে বসে থাকতে হবে। যার ফলে সরাসরি ক্ষতিগ্রস্ত হতে পারেন এই পেশার সঙ্গে যুক্ত প্রায় ১০ হাজার মানুষের পরিবার।
স্থানীয় বাসিন্দা অর্চনা রায় জানান, 'কাল আমার বাড়ির গ্যাস ফুরিয়ে গেছে। বুক করতে বলল ১০ দিন পর সিলিন্ডার দেওয়া হবে। শহরে আমাদের কাঠের কোনও ব্যবস্থা নেই, এখন কীভাবে চলবে সেটাই বুঝতে পারছি না। স্বামী ও ছেলে সারাদিন দোকানে কাজ করে এসে খাওয়া দাওয়া করবে, কিন্তু রান্নাই করতে পারছি না। ভীষণ সমস্যায় পড়েছি'।
গ্যাস অফিসের কর্মচারী বিনয় সরকার বলেন, 'কারখানায় এখন গ্যাস লোডিং হচ্ছে না। যতদিন না যোগান বাড়ছে আমাদের কিছুই করার নেই। গ্যাসের বেশিরভাগটাই অন্য দেশে তৈরি হয়। যেখানে উৎপাদন হয় সেখানে যুদ্ধ চলছে, তাই এমন অবস্থা। পরিস্থিতি স্বাভাবিক হতে ১ দিন, ১০ দিন কিংবা ১ মাসও লাগতে পারে। নিশ্চিতভাবে কিছুই বলা যাচ্ছে না'।
জঙ্গলের রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, মৃত ১, গুরুতর আহত আরও ৩
জ্ঞানানন্দ সামন্তকে মারধরের ঘটনায় কড়া বার্তা, দোষীদের গ্রেফতারের দাবি
তালা-চাবির গোছা দিয়ে বিজেপি নেতার মাথায় আঘাতের অভিযোগ
জল-কাদায় মাখা গুরুত্বপূর্ণ নথি উদ্ধার ঘিরে চাঞ্চল্য
রাসায়নিক ও নানা উপাদান মিশিয়ে দুধ তৈরির অভিযোগ, নমুনা পাঠানো হল পরীক্ষাগারে
গাজোলের কসবা এলাকায় খাড়ির মধ্যে থেকে উদ্ধার নন্দ দাসের দেহ , মদ্যপ অবস্থায় পড়ে যাওয়ার সন্দেহ স্থানীয়দের
আগুনের ধোঁয়ায় অসুস্থ একাধিক
চাপড়ার হাঁটরায় খামারে ঢুকে নির্যাতনের অভিযোগ , ভেড়ার শরীরে আঘাতের চিহ্ন
আলু-পেঁয়াজ থেকে মাছ-মাংস, একাধিক বাজারে অভিযান
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের