নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বঙ্গ রাজনীতির বদলে যাওয়া সমীকরণের মাঝে এবার জোর জল্পনা তৃণমূলের বর্ষীয়ান নেতা মদন মিত্রকে ঘিরে। এতদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম বিশ্বস্ত মুখ হিসেবে পরিচিত হলেও, এবার শিবির বদল করতে চলেছেন মদন মিত্র। সন্দীপন সাহার বাবা স্বর্ণকমল সাহার সঙ্গে গোপন বৈঠক ঘিরেই রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে।
রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকেই তৃণমূল কংগ্রেসে ভাঙনের সুর ক্রমশ জোরালো হয়েছে। দলের একাধিক প্রথম সারির নেতা ও জনপ্রতিনিধি ইতিমধ্যেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন আসল তৃণমূলে যোগ দিয়েছেন। এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের ঘনিষ্ঠ এবং কামারহাটির বিধায়ক মদন মিত্রকে নিয়েও নতুন জল্পনা শুরু হয়েছে। মঙ্গলবার রাতে তালতলায় সন্দীপন সাহার বাড়িতে গিয়ে প্রায় দুঘণ্টা বৈঠক করেন মদন মিত্র। সেখানে মদন মিত্র সন্দীপনের বাবা স্বর্ণকমল সাহার সঙ্গে বৈঠক করেন।
যদিও সেদিন সন্দীপন সাহার সঙ্গে সরাসরি দেখা হয়নি, তবে দুজনের মধ্যে ফোনে কথা হয়েছে বলে জানা গেছে। এই বিষয়ে সন্দীপন সাহা বলেন, 'মদনদা দীর্ঘদিনের সংগঠক এবং বড় মাপের নেতা। উনি ফোনে কথা বলেছেন এবং দেখা করতে চান বলে জানিয়েছেন। দেখা হলে উনি কী ভাবছেন, কী চাইছেন, সেটা স্পষ্ট হবে। উনি আমাদের সঙ্গে আসছেন কি না, সেটাও তখনই বোঝা যাবে।' রাজনৈতিক মহলের একাংশের মতে, এই বৈঠক নিছক সৌজন্য সাক্ষাৎ নয়। বুধবার ফের মদন মিত্র ও সন্দীপন সাহার মধ্যে ফোনে কথা হওয়ার সম্ভাবনার কথাও জানা যাচ্ছে।
১লা আগস্ট থেকে কার্যকর হয়েছে
যান্ত্রিক ত্রুটির জন্য বন্ধ মেট্রো চলাচল
নিউ মার্কেটের আগুনে পুরসভার ভূমিকা নিয়ে বিস্ফোরক প্রশ্ন
পুজোর আগে চিনির জোগানে চাপ, অনলাইন-অফলাইন বাজারে নির্দিষ্ট পরিমাণের বেশি কেনায় নিষেধাজ্ঞা
যাদবপুরের অশান্তির তদন্তে প্রথম বৈঠকে কমিশন
অভিষেকের অফিসে পুলিশ-পুরকর্মীদের ঘিরে উত্তেজনা
সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ভিডিও ঘিরে তৈরি হয় বিভ্রান্তি
পুজোর পর মামলার পরবর্তী শুনানি হবে
তল্লাশি চালিয়ে নাবালিকাকে উদ্ধার করা হয়
ডেলিভারি বা ভর্তুকি নিয়ে তৈরি হতে পারে জটিলতা
পরিযায়ী শ্রমিক পরিবারকে দেওয়া হবে গ্রামীণ রোজগার গ্যারান্টি কার্ড
নজরুল মঞ্চে বিশেষ আয়োজন করা হবে
কোনো খবর না পাওয়ায় উদ্বিগ্ন পরিবার
L&T-র হাত ধরে নিউটাউনে নতুন কর্মদিগন্ত
যিশু পাড়ায় এবার দশভুজার আরাধনা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের