নিজস্ব প্রতিনিধি, পশ্চিম বর্ধমান - কয়লা পাচার মামলায় ফের সক্রিয় ইডি। বুধবার ফের রাজ্য পুলিশের আধিকারিক মনোরঞ্জন মণ্ডলের বাড়িতে এবার হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এর আগে তাঁর বাড়িতে অবৈধ বালি, কয়লা পাচারের সিন্ডিকেটদের মধ্যে মধ্যস্থতা ও প্রোটেকশন মানি নেওয়ার অভিযোগে হানা দিয়েছিল ইডি।
ইডি সূত্রে খবর, ধৃত অবৈধ কয়লা কারবারি চিন্ময় মণ্ডলের সঙ্গে মনোরঞ্জনের হোয়াটসঅ্যাপ চ্যাট প্রকাশ্যে এসেছে। কয়লা পাচারকাণ্ডে কোটি কোটি টাকার লেনদেন ও সেই টাকা পাচারের সঙ্গে প্রোটেকশন মানির যোগসূত্র খতিয়ে দেখতে এই অভিযান। এর আগে দফায় দফায় সিজিও কমপ্লেক্সে ইডি ডেকে পাঠানো হয় তাঁকে। কিন্তু শারীরিক অসুস্থতার অজুহাত দিয়ে হাজিরা এড়িয়ে যান বুদবুদ থানার ওসি মনোরঞ্জন মণ্ডল।
এদিন সিটি সেন্টারের সেপকোতে আরেক বালি কারবারি প্রবীর দত্তের বাড়িতেও অভিযান চালিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। উল্লেখ্য, এর আগেও বারাবনি থানায় দায়িত্বে থাকাকালীন মনোরঞ্জন মণ্ডল সাসপেন্ড হয়েছিলেন এবং তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্তও হয়েছিল। এই মামলায় এর আগে কৃষ্ণ মুরারি কয়াল ও নরেন্দ্র খরকার সহ মোট আটজনকে সিজিও কমপ্লেক্সে তলব করে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল।
জ্ঞানানন্দ সামন্তকে মারধরের ঘটনায় কড়া বার্তা, দোষীদের গ্রেফতারের দাবি
তালা-চাবির গোছা দিয়ে বিজেপি নেতার মাথায় আঘাতের অভিযোগ
জল-কাদায় মাখা গুরুত্বপূর্ণ নথি উদ্ধার ঘিরে চাঞ্চল্য
রাসায়নিক ও নানা উপাদান মিশিয়ে দুধ তৈরির অভিযোগ, নমুনা পাঠানো হল পরীক্ষাগারে
গাজোলের কসবা এলাকায় খাড়ির মধ্যে থেকে উদ্ধার নন্দ দাসের দেহ , মদ্যপ অবস্থায় পড়ে যাওয়ার সন্দেহ স্থানীয়দের
আগুনের ধোঁয়ায় অসুস্থ একাধিক
চাপড়ার হাঁটরায় খামারে ঢুকে নির্যাতনের অভিযোগ , ভেড়ার শরীরে আঘাতের চিহ্ন
আলু-পেঁয়াজ থেকে মাছ-মাংস, একাধিক বাজারে অভিযান
ইউপিআই লেনদেনের মাধ্যমে প্রায় দেড় লক্ষ টাকার হদিস
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের