নিজস্ব প্রতিনিধি, দিল্লি - পরিবারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদবের কন্যা রোহিণী আচার্য। তিনি একাধিকবার নিশানা করেছেন তাঁর ভাই তেজস্বী যাদবকে। হুইলচেয়ারে চেপে বিধানসভায় যান আরজেডি নেতা তেজস্বী। সেখানেও ইঙ্গিতপূর্ণ পোস্ট করেন দিদি রোহিণী।
সূত্রের খবর, বাঁ পায়ের বৃদ্ধাঙ্গুষ্ঠে ব্যান্ডেজ বেঁধে বিধানসভায় যান আরজেডি নেতা তেজস্বী যাদব। এই বিষয়ে তিনি জানিয়েছেন, “সম্প্রতি বাঁ পায়ের বৃদ্ধাঙ্গুষ্ঠে চোট পেয়েছি। ওই আঙুলের নখটি অস্ত্রোপচার করে তোলা হয়। হাঁটতে অসুবিধা হচ্ছিল। তাই হুইলচেয়ারে চেপেই বিধানসভায় এলাম।“
সোমবার দুপুরে সোশ্যাল মিডিয়ায় রোহিণী আচার্য লিখেছেন, “শরীরের আঘাত যন্ত্রণাদায়ক হতে পারে। কিন্তু হৃদয়ে যখন আঘাত লাগে, তখন তা সহ্য করা যায় না।“ যদিও পোস্টে তেজস্বীর নাম নেই। তবে বিশেষজ্ঞ মহলের দাবি, তেজস্বী যাদবকে নিশানা করেই পোস্ট করেছেন রোহিণী আচার্য।
সম্প্রতি লালুর বাড়ি ছেড়ে রোহিণী সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন, “আমি আমার আত্মসম্মানের সঙ্গে আপস করিনি। সত্যকে বিসর্জন দিইনি। তাই আমাকে অপমান সহ্য করতে হয়েছে। বাধ্য হয়ে তাঁর ক্রন্দনরত বাবা-মা এবং বোনেদের ছেড়ে চলে এসেছে এক অসহায় মেয়ে। আমাকে অনাথ করে দেওয়া হয়েছে। কোনও পরিবারে যেন আমার মতো কন্যা-বোন না থাকে।“
দিল্লির বৈঠকে নজর বঙ্গ রাজনীতির
দমন-পীড়নের অভিযোগ, অশান্তির ঘটনায় আন্তর্জাতিক তদন্ত চাইল বিদেশ মন্ত্রক
উন্নয়ন ও সংগঠন নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা মুখ্যমন্ত্রীর
১৫ বছরের কম বয়সিরাই বেশি আক্রান্ত, টিকা না থাকায় বাড়ছে উদ্বেগ
ডিউটিতে থাকতেই মর্মান্তিক কাণ্ড, মূল কারণ অধরা, তবে তদন্ত শুরু করেছে পুলিশ
রচনার করা মন্তব্যে নতুন করে জল্পনা শুরু হয়েছে
প্রশান্ত কিশোরের উত্থানে অস্বস্তি গেরুয়া শিবিরে, দাতিয়ায় কংগ্রেসের দাপট
পরবর্তী কিস্তির টাকা নিয়ে নতুন আপডেট
মুসলিম-সহ বিভিন্ন সম্প্রদায়ের ভোটে প্রশান্ত কিশোরের প্রার্থী জয়ী, হার নিয়ে শুরু গেরুয়া শিবিরের পর্যালোচনা
অতিরিক্ত আত্মবিশ্বাসের মাশুল? জনাদেশ মেনে নতুন লড়াইয়ের বার্তা নিতিন নবীনের
তিন সাংসদের অনুপস্থিতি ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে
গুরু পূর্ণিমার অনুষ্ঠানের দৃশ্য নিয়ে তোলপাড়, ‘শ্রদ্ধা’ বলে সাফাই কংগ্রেস নেতা নানা পাটোলের
NCPI এর রাজনৈতিক ভবিষৎ ঘিরে জল্পনা তুঙ্গে
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের