নিজস্ব প্রতিনিধি , ওয়াশিংটন - হরমুজ় প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে এবার সরাসরি রণক্ষেত্রে নামল মার্কিন সেনা। সোমবার থেকে সেখানে শুরু হয়েছে পেন্টাগনের বিশেষ সামরিক অভিযান ‘অপারেশন প্রজেক্ট ফ্রিডম’। এই করিডোরে কোনো জাহাজে হামলা হলে ইরানকে ভয়াবহ পরিণতির মুখে পড়তে হবে বলে সাফ হুঁশিয়ারি দিয়েছে আমেরিকা। ওয়াশিংটনের এই পদক্ষেপে পশ্চিম এশিয়ায় নতুন করে যুদ্ধের মেঘ ঘনিয়েছে।
সূত্রের খবর, পারস্য উপসাগর ও ওমান উপসাগরের সংযোগরক্ষাকারী এই রণকৌশলগত জলপথে একটি ‘নিরাপদ করিডোর’ তৈরি করাই আমেরিকার মূল লক্ষ্য। মঙ্গলবার পেন্টাগনে এক সাংবাদিক বৈঠকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ স্পষ্ট জানান, অপারেশন চলাকালীন কোনো বাণিজ্যিক জাহাজ হামলার শিকার হলে ইরানে সরাসরি বিধ্বংসী আক্রমণ চালানো হবে। মার্কিন সেনার ‘জয়েন্ট চিফস অব স্টাফ’ জেনারেল ড্যান কেইনও জানিয়েছেন যে, নির্দেশ পাওয়া মাত্রই ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান চালাতে তাদের বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।
মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)-এর পক্ষ থেকে জানানো হয়েছে, বিশ্ব ও আঞ্চলিক অর্থনীতির স্বার্থেই এই করিডোর নিরাপদ রাখা জরুরি। ড্যান কেইন অবশ্য এই পদক্ষেপকে ‘সাময়িক’ বলে উল্লেখ করেছেন। তবে মার্কিন প্রশাসনের এই রণংদেহী মেজাজ বলছে, জলপথে কোনো রকম বিশৃঙ্খলা তারা বরদাস্ত করবে না।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেন, ‘আমাদের লক্ষ্য হলো হরমুজ় প্রণালী ও ওমান উপসাগরের মধ্যবর্তী এই গুরুত্বপূর্ণ জলপথে বাণিজ্যিক জাহাজগুলোর জন্য একটি নিরাপদ করিডোর নিশ্চিত করা। অপারেশন প্রজেক্ট ফ্রিডম চলাকালীন যদি কোনো জাহাজকে লক্ষ্যবস্তু করা হয়, তবে ইরানকে তার কড়া মাশুল দিতে হবে। আমরা কোনো রকম আপোষ করব না। আমাদের সেনা ও সেন্টকম প্রতি মুহূর্তে পরিস্থিতির ওপর নজর রাখছে'।
তিব্বত থেকে জলের তোড়ে বিপর্যয়, বিহার-উত্তরপ্রদেশ সীমান্তেও সতর্কতা
ইক্রামুলকে নিয়ে হাসিনাপুত্রের অভিযোগ, বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক নিয়ে উদ্বেগ
ল্যান্ডফিলের পাশে ঝুপড়িতে থাকা বহু মানুষ চাপা পড়েন
বিদেশযাত্রা থেকে ব্যক্তিজীবন, চিনে সরকারি কর্মীদের উপর কড়া নজরদারির অভিযোগ
নোশকিতে ব্যবসায়ী হত্যায় অজ্ঞাত দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা, বাড়ছে ক্ষোভ
আয়ারল্যান্ডে ৪৪০ একরের এস্টেট-সহ গথিক দুর্গ কিনলেন মেটা কর্তা, নিয়মিত থাকবেন না সেখানে
ন্যেপির নিয়ম ভেঙে সমুদ্র সৈকতে বেরিয়ে ভিডিও পোস্ট, অশ্লীল মন্তব্যে ক্ষোভ
প্রথম বিস্ফোরণের পর ফের ড্রোন হামলার অভিযোগ, ধ্বংসস্তূপে নিখোঁজ ৯
দুর্গম এলাকায় দুর্ঘটনা, বিমানে থাকা সকলের খোঁজে তল্লাশি
গাল্ফ অব এডেন ও সোমালিয়া উপকূলে পর পর হামলা, নাবিকদের অবস্থান এখনও অস্পষ্ট
৪৮ ঘণ্টার নির্দেশের পর ইসলামাবাদের হাসপাতালে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর চিকিৎসা
ফোর্ড, লিঙ্কন থেকে জর্জ ওয়াশিংটন, একের পর এক যুদ্ধজাহাজে শৌচাগার নিয়ে চরম দুর্ভোগ নৌসেনাদের
অনুকূল পরিবেশ তৈরি না হলে ব্রিকসের আগে দিল্লি সফরের সম্ভাবনা ক্ষীণ ঢাকার
শুধু ভারতীয়-মার্কিন পাসপোর্টধারীদের থাকার অনুমতি, কূটনৈতিক হস্তক্ষেপের দাবি কাইসারের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের