নিজস্ব প্রতিনিধি , নদীয়া - সম্প্রতি শান্তিপুর শহর হেরিটেজ হিসেবে পরিচিতি পেলেও উন্নয়ন নিয়ে প্রশ্ন তুলেছে গেরুয়া শিবির। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। যদিও পাল্টা জবাব দিয়েছে শাসক দল। শহরবাসী আশা করছেন, পর্যটন প্রকল্প দ্রুত বাস্তবায়িত হয়ে প্রাচীন ঐতিহ্য বিশ্ব দরবারে ছড়িয়ে পড়বে।
স্থানীয় সূত্রে জানা গেছে , শান্তিপুরের পরতে পরতে ইতিহাস ছড়িয়ে রয়েছে। এখানকার প্রাচীন মন্দির, বিগ্রহবাড়ি, তোপখানা মসজিদ, চার্চ, জমিদারবাড়ি এবং গঙ্গার ধারের মনোরম পরিবেশ পর্যটকদের কাছে বড় আকর্ষণ। শুধু স্থাপত্য নয়, বিখ্যাত তাঁতশিল্প, হিমসাগর আম, ঐতিহ্যবাহী মিষ্টান্নও এই শহরের অন্যতম সম্পদ।

সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শান্তিপুরকে হেরিটেজ শহর হিসেবে ঘোষণা করেছেন। ধর্মীয় ও ঐতিহাসিক ঐতিহ্যে সমৃদ্ধ এই প্রাচীন জনপদকে ঘিরে পর্যটকদের আগ্রহ বেড়েছে, তবে উন্নয়নের গতি নিয়ে প্রশ্ন উঠছে। বিরোধী শিবিরের অভিযোগ, হোমস্টে বা গাইডদের কিছু প্রশিক্ষণ ছাড়া দৃশ্যমান বড় কোনও পরিকাঠামোগত পরিবর্তন চোখে পড়েনি।
তবে শাসকদলের দাবি, হেরিটেজ মানে সার্বিক উন্নয়ন। পানীয় জল, নতুন রাস্তা, উন্নত যোগাযোগ ব্যবস্থা ও শৌচালয় তৈরির কাজ। যা বিধায়ক তহবিল, সংশ্লিষ্ট দফতর, পৌরসভার মাধ্যমে ধারাবাহিকভাবে চলছে। শুক্রবার দেখা গেল, পর্যটন দফতরের উদ্যোগে সিভিল ডিফেন্সের অস্থায়ী কর্মীদের নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি। এদিন ফুলিয়া ও শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোকে কেন্দ্র করে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।

সকাল ১০টায় নবলা থেকে শুরু হওয়া র্যালিটি বেলঘড়িয়ার দুর্গাপ্রসাদ জমিদারবাড়ি, কামাখ্যা মন্দির ঘুরে শান্তিপুরে প্রবেশ করে। এরপর তোপখানা মসজিদ, গোস্বামী বাড়ি পরিদর্শন করে পৌঁছায় রাজ্যের দ্বিতীয় প্রাচীন পৌরসভায়। সেখানে অংশগ্রহণকারীদের হাতে পৌর ইতিহাস সম্বলিত পুস্তিকা তুলে দেওয়া হয়। অদ্বৈত পাঠের মাধ্যমে এই কর্মসূচির সমাপ্তি ঘটে।
পর্যটন দপ্তরের গাইড সৌরভ কুমার দাস জানান, 'এই জেলার ১৫০ জন ছেলেমেয়ে ২ মাসের বিশেষ প্রশিক্ষণ নিয়েছে। বর্তমানে নতুন ব্যাচের ট্রেনিংও চলছে। পর্যটন দফতরের ওয়েবসাইটে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে পর্যটকরা গাইডদের সাহায্য নিতে পারেন। রাজ্য সরকারের লক্ষ্য, শান্তিপুরের ইতিহাসকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়া'।
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
ভোটার তালিকায় নাম নিয়ে প্রশ্ন, অভিযোগ উড়িয়ে প্রধানের দাবি—‘আমি এই দেশের নাগরিক, সমস্ত নথি রয়েছে’
দিঘায় মৃত মৎস্যজীবীদের পরিবারের হাতে নিয়োগপত্র
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের