নিজস্ব প্রতিনিধি , পূর্ব বর্ধমান - পথশ্রী প্রকল্পের রাস্তা নির্মাণ ঘিরে উত্তপ্ত কেতুগ্রাম। বিজেপি নেতার বাড়ির সামনে ঢালাই করা অংশ তুলে নেওয়ার অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে। আর এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে ‘আমরা-ওরা’ রাজনীতি। ভাইরাল ভিডিওকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। একে অপরের বিরুদ্ধে সরব হয়েছে বিজেপি ও তৃণমূল।
কেতুগ্রামের কাঁকুড়হাটির গলিপাড়ায় পথশ্রী প্রকল্পের আওতায় ২৩০ ফুট রাস্তা নির্মাণের কাজ শুরু হয়েছে। তবে অভিযোগ, কাজ শুরুর প্রায় আধঘণ্টা পরই রাস্তার একটি অংশের ঢালাই তুলে নেওয়া হয়। সেই ঘটনার ভিডিও দ্রুত ছড়িয়ে পড়েছে সমাজ মাধ্যমে। বিজেপির অভিযোগ, রাস্তার শেষ প্রান্তে দলের স্থানীয় নেতা ভিকু ঘোষের বাড়ি থাকায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রায় ২০ ফুট রাস্তার ঢালাই তুলে নেওয়া হয়েছে। তাদের দাবি, রাজনৈতিক কারণে উন্নয়নমূলক কাজ আটকে দেওয়া হয়েছে।
অন্যদিকে তৃণমূলের পাল্টা দাবি, বরাদ্দ অর্থ শেষ হয়ে যাওয়ায় কাজ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। ঢালাই তুলে নেওয়ার ঘটনাকে রাজনৈতিক রং দেওয়া হচ্ছে বলে অভিযোগ তাদের। স্থানীয় তৃণমূল নেতৃত্বের বক্তব্য, প্রকল্পের নির্দিষ্ট বাজেট অনুযায়ী কাজ করা হচ্ছে, কোনও ব্যক্তিকে লক্ষ্য করে সিদ্ধান্ত নেওয়া হয়নি।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের