নিজস্ব প্রতিনিধি , উত্তর দিনাজপুর - চুরির অপবাদ দিয়ে ৪ শিশুকে নৃশংসভাবে পিটানোর অভিযোগ উঠল বিজেপি নেতার বিরুদ্ধে। অভিযুক্তের নাম অর্জুন সরকার। সোশ্যাল মিডিয়ায় সেই মারধরের ভিডিও ভাইরাল হতেই তীব্র উত্তেজনা ছড়িয়েছে ডালখোলা এলাকায়। ঘটনাটি ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। এই পরিস্থিতিকে হাতিয়ার করেছে শাসক শিবির।
স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকার বাসিন্দা অর্জুন সরকার একজন বিজেপি নেতা। এছাড়াও বাজারে তাঁর একটি দোকান রয়েছে। সংশ্লিষ্ট অঞ্চলে বহু অবাঙালি পরিবার বসবাস করেন। যাঁরা বিভিন্ন পেশায় যুক্ত থেকে কোনওরকমে সংসার চালান। কর্মসূত্রে বাড়িতে বাচ্চারা অনেক সময় একাই থাকে। শুক্রবার বিকেলে অভিযুক্তের দু’জন কর্মী সেই সুযোগে তাঁদের বাড়িতে যায়।

তাদের ক্যাটারিং দলে কাজের প্রলোভন দেখিয়ে বাইকে চাপিয়ে শিকারপুরে নিয়ে যাওয়া হয়। অভিযোগ, এরপর হঠাৎ করেই চুরির অপবাদ দেওয়া হয়। অর্জুন সরকার, তাঁর ভাই ও দোকানের দু’জন কর্মী শিশুদের বেল্ট দিয়ে বেধড়ক মারতে শুরু করেন বলে দাবি পরিবারের। ঘটনাটি প্রকাশ্যে ঘটায় মুহূর্তেই আশপাশে ভিড় জমে যায়। বাচ্চারা নিজেদের ভুল জানতে চাইলে শুধু বলা হয়, 'শিকার কর চুরি করেছিস'।
এদিকে বাড়ি ফিরে বাচ্চাদের দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজ শুরু করেন। রাত প্রায় ১০টা নাগাদ বিষয়টি জানতে পারেন তাঁরা। পরে আহতদের রায়গঞ্জ মেডিকেল কলেজ-এ ভর্তি করা হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তারা। পরিবারের অভিযোগ, বিকেল ৫টা থেকে প্রায় ঘণ্টাখানেক ধরে চলে মারধর। ঘটনায় ক্ষুব্ধ আত্মীয়-পরিজন, প্রতিবেশীরা থানায় অভিযোগ দায়ের করেন। দাবি উঠেছে দোষীদের কঠোর শাস্তির।

এ প্রসঙ্গে এক পুলিশ আধিকারিক জানান, 'আইন সবার জন্য সমান। বাচ্চারা যদি কিছু ভুল করেও থাকে, তাহলে বিচার আইনের পথে হওয়া উচিত। নিজের হাতে শাস্তি দেওয়া গ্রহণযোগ্য নয়। বিষয়টি খতিয়ে দেখা হবে। সত্যতা নিশ্চিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে'।
আহত এক নাবালকের মা কান্না জড়ানো গলায় জানান, 'গরিব মানুষ আমরা। টাকা নেই ভালো ভাবে চিকিৎসা করানোর। বাচ্চারা চুরি করেছে, তার কোনও প্রমাণ আছে? মিথ্যে বলে ঘর থেকে নিয়ে গিয়ে মেরেছে। ওরা ঘুমাতে, খেতে পারছেনা। থানায় অভিযোগ জানিয়েছি। অবিলম্বে অর্জুন সরকারের শাস্তি চাই'। rate and find spelling mistake
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের