নিজস্ব প্রতিনিধি, মুম্বই – প্রায় ২ সপ্তাহ ধরে হাসপাতালে শয্যাশায়ী অভিনেত্রী-গায়িকা সাবা আজাদ। তাঁর আরও একটি পরিচয় হৃতিক রোশনের প্রেমিকা। আচমকা গুরুতর অসুস্থ হয়ে পড়েন সাবা। নিজের শারীরিক অবস্থার কথা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন অভিনেত্রী। তাঁর চিন্তায় ঘুম উড়েছে হৃতিক রোশনের।
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছেন তিনি। সাবার মুখ বিবর্ণ। বেশ অনেকটাই রোগা হয়ে গিয়েছেন। সাইক্লোস্পোরা কায়েটানেনসিসে আক্রান্ত হয়েছেন অভিনেত্রী। মাত্র ২ সপ্তাহে ৪ কেজি ওজন কমেছে তাঁর। হাঁটাচলা করতে পারছেন না। শরীরের উপর দিয়ে যে ধকল যাচ্ছে, তা ছবিতে স্পষ্ট।
ছবির ক্যাপশনে সাবা লিখেছেন, “সাবা আজাদের মন্তব্য, আমি সবসময়ে ঘরের তৈরি খাবার খাই। নিজের পানীয় জলের বোতল সঙ্গে রাখি। তবুও যে কোথা থেকে এই সংক্রমণ এল, বুঝতেই পারিনি। দিন কয়েক আগে পর্যন্ত শরীরচর্চা করেছি। এই তো সেদিনও দিনে দুবার করে ট্রেনিং করেছি। পুল-আপ করেছি, ভারী ওজন তুলেছি। পরের দিনই আমার শরীর অর্ধেক হয়ে গেল! এখন একটা টুথপিক তোলার মতোও শক্তি নেই আমার, ওজন তোলা তো দূরের কথা।“
তিনি আরও লিখেছেন, “নিজের স্বাস্থ্যের কথা ভেবে স্যালাডের পাতা আর সবজি ভালো করে ধুয়ে নিন। কারণ কখনও-কখনও এটাই জীবন-মরণের প্রশ্ন হয়ে উঠতে পারে!” এই কঠিন সময়ে দিনরাত কীভাবে তাঁর যত্ন নিচ্ছেন হৃতিক রোশন, তাও জানিয়েছেন অভিনেত্রী। উল্লেখ্য, ২০২২ সাল থেকে একে অপরকে মন দিয়েছেন সাবা আজাদ এবং হৃতিক রোশন।
জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’
৬,৮৮৪ ইউআরএলের মধ্যে ৫৫২টিতে আপত্তিকর কনটেন্ট, দ্রুত সরানোর নির্দেশ হাই কোর্টের
জিৎকে নিয়ে কটাক্ষে সরব দেবের ফ্যানপেজ! ‘বড় দাদার মতো’—পালটা বার্তায় দুই তারকার বন্ধুত্বের ছবি
মমতার প্রতিশ্রুতি থেকে দাম্পত্যের গুঞ্জন বিস্ফোরক মন্তব্যে ইন্দ্রাণী হালদার।
সংসার সামলাতে গিয়ে কটাক্ষও শুনেছেন ছন্দা, পাশে ছিলেন মৃণাল-অপর্ণারাও! জানালেন অঞ্জন
মাথার জটা কাটতেই চুলহীন লুকে সামনে এলেন যুবনেত্রী
ভোটে জিতেই গলার জোর বেড়েছে? যাদবপুর-কাণ্ডে শর্বরীকে কটাক্ষ ঋদ্ধির
শিরিনের পোস্ট ঘিরে নতুন করে চর্চা, যাদবপুরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে
ঠান্ডা পানীয়ের সঙ্গে আরশোলা, সরাসরি FDA কমিশনারকে ট্যাগ শ্বেতার
রাহুলের মৃত্যুর পর মৌমিতার বিস্ফোরক দাবি, সামনে এল সম্পর্কের কথা
রামদেবের কটাক্ষের পাল্টা জবাব কঙ্গনার, ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্যে ক্ষুব্ধ অভিনেত্রী
বেপরোয়া লরির ধাক্কায় অল্পের জন্য রক্ষা, দুর্ঘটনার পর পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন অভিনেতা
একাই সামলালেন মাঠ, ইমরানের কেরিয়ারে নতুন মাইলস্টোন
ডিভোর্স নয়, উলটে মামলা প্রত্যাহার! সুনীতার কোর্টযাত্রার আসল কারণ জানিয়ে দিলেন গোবিন্দার ম্যানেজার
‘মহাকালী’তে অক্ষয়কে দেখে চমকে দর্শক, শুক্রাচার্যের রহস্যময় লুক ঘিরে বাড়ছে কৌতূহল
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের