নিজস্ব প্রতিনিধি , হাওড়া - নেশাগ্রস্ত অবস্থায় বেপরোয়া গাড়ি চালাতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা। ভয়াবহ এই দুর্ঘটনার ফলে তিন তিনটি দোকান ভেঙে গুড়িয়ে যায়। ঘটনাটি ঘটেছে হাওড়ার দাসনগর থানার জাপানি গেটে। স্থানীয়রা দ্রুত লরিটিকে থামিয়ে চালককে আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চালককে উদ্ধার করে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে , শলপের দিক থেকে আসা পণ্য সামগ্রী বোঝাই লরিটি হাওড়া–আমতা রোড ধরে হাওড়ার দিকে যাচ্ছিল। হঠাৎই জাপানি গেটের কাছে সামনের দিকে থাকা একটি ছোট গাড়িকে ওভারটেক করতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারায়। এরপর লরি রাস্তার পাশের তিনটি দোকানের ওপর উঠে যায়।ধাক্কায় দোকানগুলোর টিনের ছাদ, দেওয়াল , মালপত্র মুহূর্তে ভেঙেচুরে ছড়িয়ে পড়ে। শব্দ শুনে স্থানীয়রা ছুটে এসে লরিটি থামিয়ে চালককে ধরে ফেলে।ঘটনাস্থলে পৌঁছে পুলিশ লরিটি বাজেয়াপ্ত করে, চালককে আটক করে।
প্রত্যক্ষদর্শী অরিন্দম মাইতি বলেন, “আজ সকালে আমরা হঠাৎ এক বিশাল শব্দ শুনি , দেখতে পাই মাল বোঝাই বারো চাকার লরি তিনটি দোকানের ওপর চলে এসেছে। চালকের গতি খুব বেশি ছিল, মনে হচ্ছিল সে নেশাগ্রস্ত লরি সামাল দিতে পারছিল না, তাই দোকানগুলোর ওপর উঠে যায়।আমরা দ্রুত ছুটে গিয়ে লরিটিকে থামাই। পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে।
জঙ্গলের রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, মৃত ১, গুরুতর আহত আরও ৩
জ্ঞানানন্দ সামন্তকে মারধরের ঘটনায় কড়া বার্তা, দোষীদের গ্রেফতারের দাবি
তালা-চাবির গোছা দিয়ে বিজেপি নেতার মাথায় আঘাতের অভিযোগ
জল-কাদায় মাখা গুরুত্বপূর্ণ নথি উদ্ধার ঘিরে চাঞ্চল্য
রাসায়নিক ও নানা উপাদান মিশিয়ে দুধ তৈরির অভিযোগ, নমুনা পাঠানো হল পরীক্ষাগারে
গাজোলের কসবা এলাকায় খাড়ির মধ্যে থেকে উদ্ধার নন্দ দাসের দেহ , মদ্যপ অবস্থায় পড়ে যাওয়ার সন্দেহ স্থানীয়দের
আগুনের ধোঁয়ায় অসুস্থ একাধিক
চাপড়ার হাঁটরায় খামারে ঢুকে নির্যাতনের অভিযোগ , ভেড়ার শরীরে আঘাতের চিহ্ন
আলু-পেঁয়াজ থেকে মাছ-মাংস, একাধিক বাজারে অভিযান
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের