নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাজনীতির ময়দানে ফের সক্রিয় হতেই নতুন বিতর্কে জড়ালেন বঙ্গ বিজেপির দাবাং নেতা দিলীপ ঘোষ। এবার রাজনীতির বাইরে, ব্যক্তিগত জীবন ঘিরে শুরু হওয়া কটাক্ষ ও কুরুচিকর আক্রমণের অভিযোগে সাইবার ক্রাইম থানার দ্বারস্থ হলেন তার স্ত্রী রিঙ্কু মজুমদার। সোশ্যাল মিডিয়ায় লাগাতার আপত্তিকর পোস্টকে কেন্দ্র করে শুরু হয়েছে তদন্ত।
দিলীপ ঘোষের বিবাহ ঘিরে এর আগেও নানা মহল থেকে কটাক্ষ উড়ে এসেছে। তবে সেসবকে কখনও গুরুত্ব দেননি তিনি। নিজের শর্তেই জীবনযাপন করবেন সেই বার্তা একাধিকবার দিয়েছেন প্রকাশ্যে। সম্প্রতি স্ত্রী রিঙ্কু মজুমদারের সঙ্গে আন্দামানে হানিমুনেও গিয়েছিলেন তিনি, তা নিয়েও সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। কিন্তু এবার অভিযোগ আরও গুরুতর।
রিঙ্কু মজুমদারের দাবি, অনন্যা চট্টোপাধ্যায় ও ইন্দ্রনীল চক্রবর্তী নামের দুটি সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের দাম্পত্য জীবন নিয়ে মিথ্যা, মানহানিকর ও কুরুচিকর মন্তব্য করা হচ্ছে। শুধু দিলীপ ঘোষ নন, তার চরিত্র, পরিবার ও ব্যক্তিগত জীবন নিয়েও লাগাতার কটাক্ষ চলেছে বলে অভিযোগ। এই পরিস্থিতিতে বাধ্য হয়েই বিধাননগর সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন রিঙ্কু।
দিলীপপত্নীর বক্তব্য, ' অনেক দিন ধৈর্য ধরেছিলাম। কিন্তু ওরা থামছে না। আমার চরিত্র, স্বামী ও পরিবারকে নিয়ে ইচ্ছাকৃতভাবে কুৎসা ছড়ানো হচ্ছে। তাই বাধ্য হয়েই পুলিশের দ্বারস্থ হয়েছি। আমি দোষীদের কড়া শাস্তি চাই।' অভিযোগ পাওয়ার পরই তদন্ত শুরু করেছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। এই বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে দিলীপ ঘোষ বলেন, 'কারও সঙ্গে অন্যায় হলে তিনি পুলিশের কাছে যাবেন, এটাই স্বাভাবিক।'
২৪ সদস্যের কমিটিতে একাধিক সংগঠনের প্রতিনিধি
রাখির আগেই রক্তাক্ত ভাই-বোনের সম্পর্ক, পরপর দুই বাড়িতে গুলি চালিয়ে ২ দিদিকে খুনের অভিযোগ
রবীন্দ্রগ্রন্থ ঘিরে বিতর্ক, নিয়ম সবার জন্য সমান বলে দাবি মন্ত্রীর
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
জল খাওয়ানোর অছিলায় শিশুকে ডেকে নিয়ে যাওয়ার অভিযোগ
আয়কর হানায় উদ্ধার জাল শংসাপত্র, বড় চক্রের সন্দেহ পুলিশের
দোলাচলে ২০ NCPI সাংসদের পদ, সুপ্রিম নোটিসের পর স্পিকারের জবাব তলব
গরিব পরিবারের পরিস্থিতি নিয়ে প্রশ্ন, রাজনৈতিক স্বার্থেই এতদিন দখলমুক্ত হয়নি ফুটপাথ, দাবি পঞ্চায়েতমন্ত্রীর
দুর্ঘটনার পর ভিআইপি রোড অবরোধ
রাহুল গান্ধী, তৃণমূলের সাংসদদের অযোগ্যতা মামলা, ঝাড়খণ্ডের আন্দোলন সহ উত্তরপ্রদেশের ভোট নিয়েও মুখ খুললেন দিলীপ
পুলিশের বিরুদ্ধে তৃণমূল কর্মীদের ভয় দেখানোর অভিযোগ মমতার
নতুন অন্তর্বর্তী আবেদন শুনানি না হওয়া পর্যন্ত আগের চাকরি চালিয়ে যেতে পারবেন
হাসপাতালে থাকতে নারাজ বিমান বসু, কলকাতায় ফেরার অপেক্ষায় বর্ষীয়ান নেতা
সীমানা স্পষ্ট নয় , SIR শেষ না করে ডিলিমিটেশন কেন? প্রশ্ন তৃণমূল, বিজেপি ও বামেদের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের