নিজস্ব প্রতিনিধি , হুগলী (আরামবাগ) - সরকারি জমির ওপর স্থায়ী বাড়ি নির্মাণ নতুন ঘটনা নয়। এমন নিদর্শন আগেও পাওয়া গেছে। তেমনই আরামবাগের মলয়পুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের পূর্ব কেশবপুরের এক বাসিন্দা সরকারি জমির ওপর বাড়ি নির্মাণ করেন। এর বিরোধিতা করে স্থানীয় বাসিন্দাদের তরফে হাইকোর্টে মামলা করা হয়। হাইকোর্টের কড়া নির্দেশের পরেই তুমুল উত্তেজনা সৃষ্টি হয়েছে কেশবপুর এলাকায়।

সূত্রের খবর , পঞ্চায়েত প্রধানকে ২ লক্ষ টাকা দিয়ে ওই বাড়ি নির্মাণের অনুমতি পান স্থানীয় বাসিন্দা কাজী আসিফ। বাড়িটির বেশ কিছুটা অংশ সরকারি জমির ওপর নির্মাণ করা হয়েছে। এর বিরোধিতা করে আদালতের দ্বারস্থ হন গ্রামের দুই বাসিন্দা কাজী এনায়েত হোসেন ও পারভেজ। ২০২৪ সালে হাইকোর্টে মামলা দায়ের করা হলে অবশেষে কাজী আসিফের বিরুদ্ধে রায় দেওয়া হয়। আদালতের রায় অনুযায়ী , সরকারি জায়গার ওপর বাড়ির যে অংশটুকু রয়েছে সেটা ভেঙে ফেলতে হবে। আদালতের নির্দেশানুযায়ী , বাড়ির বেসরকারি অংশটুকু ভেঙে ফেলার কাজ শুরু হয়েছে। পুলিশ মোতায়েন করেই চলেছে বাড়ি ভাঙার কাজ।

কাজী আসিফের অভিযোগ, পঞ্চায়েত প্রধান মোটা টাকার বিনিময়ে এই বাড়ির অনুমতি দিয়েছেন। শুধু তাই নয় , গ্রামবাসীর উদ্যেশ্যে রাস্তা তৈরির জন্য জায়গাও ছেড়ে দেওয়া হয়েছে। মোটা টাকা হাতানোর পর অস্বীকার করেছেন পঞ্চায়েত প্রধান। তিনি বলেছেন , "যেটুকু যায়গা সরকারের ছিল সেইটুকু ভেঙে দেওয়া হচ্ছে। প্রধান মোটা টাকা নেওয়ার পর অস্বীকার করছেন। তাই আমরাও যে জায়গাটা ছেড়েছি সেটা নিয়ে নেব। আর কোনো জায়গা আমরা ছাড়ব না। গ্রামবাসীর কথা আর আমরা ভাবব না।"
পঞ্চায়েত প্রধান বলেছেন , "আমার নামে ভুয়ো খবর ছড়ানোর চেষ্টা করা হয়েছে। যেহেতু বেসরকারিভাবে বাড়ি নির্মাণ করা হয়েছে, সেহেতু আমার নামে মিথ্যে অভিযোগ দেওয়া হচ্ছে। আমি কোনরকম টাকা নিনি।"

এনায়েত হোসেন বলেছেন, "ডবল বেঞ্চে মামলা দায়ের করা হয়। প্রায় এক বছর আগে এই মামলা দায়ের করা হয়। গ্রামের রাস্তা ভীষণই সংকীর্ণ। তাই কোনো অনুষ্ঠান হলে জায়গা পাওয়া নিয়ে ভীষণই সমস্যা হত। সবকিছু চিন্তা ভাবনা করেই পারভেজ আর আমি সিদ্ধান্ত নিয়ে মামলা করি। আমি যে ভুল নই সেটা আদালত প্রমাণ করে দিয়েছে।" বাকি গ্রামবাসীরা অনেকেই বলেছেন, গ্রামের রাস্তা বন্ধ করা যাবে না। সেই জায়গা পুনরুদ্ধার করতেই হবে। যতক্ষণ পর্যন্ত না সেই জায়গা তাদের দেওয়া হবে তারা পঞ্চায়েত প্রধান কে আটকে রাখবেন।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের