নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - SIR চূড়ান্ত তালিকাকে ঘিরে বিতর্ক তুঙ্গে। যথাযথ নথি জমা দেওয়ার পরেও একাধিক মানুষের নাম বিচারাধীন তালিকায় থাকায় ক্ষোভ বাড়ছে সাধারণের মধ্যে। এবার চূড়ান্ত ভোটার তালিকায় নাম ‘বিচারাধীন’ দেখানোর জেরে মানসিক চাপে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করলেন এক যুবক। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
ঘটনাটি ঘটেছে কোচবিহার ২ নম্বর ব্লকের মধুপুর এলাকায়। সম্প্রতি প্রকাশিত হওয়া চূড়ান্ত ভোটার তালিকায় ওই যুবকের নাম ‘বিচারাধীন’ দেখানো হয়। এরপর থেকেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলে পরিবারের দাবি। গত কয়েকদিন ধরেই তিনি উদ্বেগ ও দুশ্চিন্তায় ভুগছিলেন। আর এই চিন্তা থেকেই বুধবার বিকেলে বাড়িতেই বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করে ওই যুবক।
বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে কোচবিহারের মহারাজা যতীন্দ্র নারায়ণ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করে। বর্তমানে সেখানেই সে চিকিৎসাধীন। এই ঘটনায় নতুন করে প্রশ্ন উঠছে SIR প্রক্রিয়া নিয়ে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও প্রতিক্রিয়া দেখা গেছে।
কোচবিহার ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শুভঙ্কর দে ঘটনায় বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলে সরব হন। তিনি বলেন, ' ২৭ বছরের এক যুবক তার নাম ভোটার তালিকায় বিচারাধীন এসেছে। আর সেই কারণেই বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। কমিশন দিনের পর দিন মানুষকে হয়রানি করে আসছে। SIR এর নামে মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে এই অত্যাচার সাধারণ মানুষ কোনোভাবেই মেনে নেবে না।'
বর্তমানে NIA হেফাজতে রয়েছেন শওকত মোল্লা
মুর্শিদাবাদের দৌলতাবাদে মর্মান্তিক ঘটনা, তদন্তে পুলিশ
একাধিক অভিযোগ ঘিরে বিক্ষোভ , উত্তেজনা এলাকাজুড়ে
প্রতি লরি পিছু ৫০০ টাকা দাবির অভিযোগ, বাধা দিতে গিয়ে জখম বালি ঘাটের কর্মী
চতুর্থ দিনেও কাজ বন্ধ রেখে আন্দোলন, বকেয়া বেতন মেটানোর দাবি
রফতানি কম ও ভালো ফলনের জেরে জলপাইগুড়িতে কমেছে আমের দাম, বেড়েছে চাহিদা
তৃণমূল কাউন্সিলরের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ
দলকে তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন গৌতম দেব
গ্রেফতার অভিযুক্ত যুবক
সন্তানকে বাঁচাতে মায়ের আপ্রাণ চেষ্টা, শেষরক্ষা হল না নয়াগ্রামে
ভাঙড়ে মেছো ভেড়ির সালিশি সভায় তুলকালাম, আইএসএফ-এর উপস্থিতিতেই রক্তক্ষয়ী সংঘর্ষ
শিলিগুড়ি থেকে মিরিক পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন
রক্তাক্ত পঞ্চম শ্রেণির ছাত্র , পলাতক অভিযুক্ত
দুর্নীতির অভিযোগে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ফুটপাথ থেকে দোকান উচ্ছেদ ঘিরে ক্ষোভ বিক্রেতাদের
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা