নিজস্ব প্রতিনিধি , মালদহ - ফের রেশন দুর্নীতির অভিযোগ। অনিয়মিত ও নিম্নমানের রেশন দেওয়ার অভিযোগ উঠল মালদহে। প্রতিবাদে ফেটে পড়েছেন গ্রাহকরা। ঘটনার জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন গ্রামবাসীরা। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
সূত্রের খবর , ঘটনাটি মালদহ জেলার গাজোলের জামতলা এলাকার। রেশন দুর্নীতির প্রতিবাদে অবরোধ করা হয় ৫১২ নং জাতীয় সড়ক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও ব্লক প্রশাসনের আধিকারিকরা। বেশ কিছুক্ষণ বিক্ষোভ ও অবরোধ চলার পর প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। ব্লক প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস , বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
গ্রাহক মহম্মদ কুরবান আনসারী জানিয়েছেন , "এসে দেখি চাল শেষ। তারপর যখন বলি আজকে নেব না। কালকে একেবারে দিয়ে দেবেন। তখন আবার বিরক্তি প্রকাশ করে। চালের মধ্যে বালির গুড়ো ভর্তি। শুধু তাই নয় এছাড়াও নোংরা রয়েছে। ছাগলের পায়খানা পাওয়া গেছে। অন্য জায়গা থেকে এই চাল ডাল নিয়ে এসে ওরা আমাদের চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। এটা আজকের নয় দীর্ঘদিন ধরেই চলছে।"
রেশন ডিলার সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি , "এটা ইচ্ছাকৃত করা হয়নি। ভুল করে এই চালের বস্তা চলে এসেছে। গোডাউন ঝেড়ে ফেলার সময় ভুল করে এই বাজে বস্তা এসে গেছে। সবটাই বাতিল করে দেওয়া হবে। এই বস্তাগুলো থাকবে না। তবে সময় দিতে হবে। ভাল চাল আসার পর সবাইকে দেওয়া হবে।"
যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল
যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বিধায়ক
আউটডোরে সাহায্যের নামে প্রতারণা
অভাব পেরিয়ে NEET এ উজ্জ্বল সাফল্য মুর্শিদাবাদের সুমার
পর্যটকদের নিরাপত্তায় সৈকত জুড়ে চলছে মাইকিং
পরিষেবায় সন্তুষ্ট থাকায় ডিলার পরিবর্তন মানতে নারাজ গ্রাহকরা
রেলের সবুজ সংকেত, বিধায়কের ঘোষণায় খুশির হাওয়া বহিরগাছি-সহ বিস্তীর্ণ এলাকায়
বিক্ষোভ চলাকালীন তৃণমূল নেতাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনাও ঘটে
প্লাজমা পাচারের অভিযোগে রাজ্যজুড়ে তল্লাশি
পুণ্যার্থীদের সমুদ্রে নামতে নিষেধ করা হচ্ছে
গোসাবা থানার অভিযানে মিলল লুকিয়ে রাখা অস্ত্র
ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে
ভাঙনের জেরে নদীপাড়ের বসতবাড়ি সহ কৃষিজমি নিয়ে চরম উদ্বেগে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা
মাদক পাচারে ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ
গোপনসূত্রে খবর পেয়ে পুলিশের অভিযান , বোমা নিষ্ক্রিয় করতে হাজির বোম্ব স্কোয়ার্ড
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের