নিজস্ব প্রতিনিধি , মুর্শিদাবাদ - পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে বড় রাজনৈতিক পদক্ষেপ। ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরকে কেন্দ্রীয় Y+ ক্যাটিগরির নিরাপত্তা প্রদান করল কেন্দ্র। অমিত শাহের নেতৃত্বাধীন স্বরাষ্ট্রমন্ত্রকের এই সিদ্ধান্ত ঘিরে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে তুমুল আলোচনা।
তৃণমূল কংগ্রেস থেকে সাসপেন্ড হওয়ার পর থেকেই নিজেকে নিরাপত্তাহীন মনে করছিলেন হুমায়ুন কবীর। সেই কারণে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে লিখিত আবেদন জানান। চিঠি পাওয়ার পরই দ্রুত পরিস্থিতি পর্যালোচনা করে তাকে Y+ ক্যাটিগরির নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এই ক্যাটিগরির নিরাপত্তায় সাধারণত সশস্ত্র কেন্দ্রীয় বাহিনীর একাধিক জওয়ান মোতায়েন থাকেন।
বুধবার দুপুরে প্রায় ১২ জনের একটি কেন্দ্রীয় বাহিনী পৌঁছে যায় তার রেজিনগরের বাড়িতে এবং দায়িত্ব গ্রহণ করে। রাজনৈতিক মহলের একাংশের মতে, ভোটের আগে এই সিদ্ধান্ত তাৎপর্যপূর্ণ। নির্বাচনের আগে ভরতপুরের বিধায়কের কেন্দ্রীয় নিরাপত্তা প্রাপ্তি রাজ্যের রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে।
একাধিক অভিযোগ ঘিরে বিক্ষোভ , উত্তেজনা এলাকাজুড়ে
প্রতি লরি পিছু ৫০০ টাকা দাবির অভিযোগ, বাধা দিতে গিয়ে জখম বালি ঘাটের কর্মী
চতুর্থ দিনেও কাজ বন্ধ রেখে আন্দোলন, বকেয়া বেতন মেটানোর দাবি
রফতানি কম ও ভালো ফলনের জেরে জলপাইগুড়িতে কমেছে আমের দাম, বেড়েছে চাহিদা
তৃণমূল কাউন্সিলরের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ
দলকে তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন গৌতম দেব
গ্রেফতার অভিযুক্ত যুবক
সন্তানকে বাঁচাতে মায়ের আপ্রাণ চেষ্টা, শেষরক্ষা হল না নয়াগ্রামে
ভাঙড়ে মেছো ভেড়ির সালিশি সভায় তুলকালাম, আইএসএফ-এর উপস্থিতিতেই রক্তক্ষয়ী সংঘর্ষ
শিলিগুড়ি থেকে মিরিক পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন
রক্তাক্ত পঞ্চম শ্রেণির ছাত্র , পলাতক অভিযুক্ত
দুর্নীতির অভিযোগে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ফুটপাথ থেকে দোকান উচ্ছেদ ঘিরে ক্ষোভ বিক্রেতাদের
গ্রেফতারের পর আদালতে নিয়ে যাওয়ার পথে ডিম ছুঁড়লো বিক্ষুব্ধ জনতা
ভিড় সামলাতে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...