নিজস্ব প্রতিনিধি, হাওড়া - পিলখানায় প্রোমোটার শফিক খান খুনের ঘটনায় তুঙ্গে রাজনৈতিক তরজা। গত সপ্তাহে বুধবার ভোরে ৩ জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার মূল অভিযুক্ত হারুন খান ও রোহিতকে গ্রেফতার করা হয়েছে। মূল অভিযুক্তদের সঙ্গে তৃণমূল যোগ রয়েছে। হাওড়ার তৃণমূল বিধায়ক গৌতম চৌধুরীর সঙ্গে হারুন খানের ঘনিষ্ঠতার অভিযোগ ঘিরে উত্তাপ ছড়িয়েছে এলাকায়।
সূত্রের খবর, এদিন দিল্লি থেকে গ্রেফতার করা হয়েছে মূল অভিযুক্ত হারুন খান ও রোহিত হোসেনকে। এর আগে কলকাতার বউবাজার ও জোড়াসাঁকো থেকে আটক করা হয়েছে ৩ জনকে। জোড়াসাঁকোর বাসিন্দা মহম্মদ বিলাল ও মুন্না ও আরও ১ জন বউবাজারের বাসিন্দা। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
উল্লেখ্য, ভোররাতে পিলখানার বাসিন্দা শফিক খানের মৃত্যুতে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় বঙ্গ রাজনীতিতে। ভোরবেলা বাড়ি থেকে বেরিয়েছিলেন শফিক। অভিযোগ, হারুন ও রোহিত নামে দুই দুষ্কৃতী পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তাকে লক্ষ্য করে গুলি চালায়। একটি সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে সেই হাড়হিম করা দৃশ্য। সেখানে দেখা যায়, কথা বলতে বলতেই আচমকা আগ্নেয়াস্ত্র বের করে মাথা ও বুকে পরপর চার রাউন্ড গুলি চালানো হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় যুবকের।
মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ
অতিরিক্ত দাম না নেওয়ার কড়া বার্তাও দেন বিধায়ক
আশাকর্মীদের বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়ায়
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়
পরীক্ষা শেষের ১৫ মিনিট আগে তন্ময় অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়
৫০০ বোতল নিষিদ্ধ এসকাফ কাশির সিরাপ উদ্ধার
বাকি রাস্তা এখনও ভাঙাচোরা মোরাম অবস্থাতেই পড়ে রয়েছে
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের