69a92931435e7_IMG-20260305-WA0136
মার্চ ০৫, ২০২৬ দুপুর ১২:২৭ IST

একই বুথে ৩৫০ জনের নাম দিলিটেড , চূড়ান্ত ভোটার তালিকা নিয়ে শোরগোল শান্তিপুরে

নিজস্ব প্রতিনিধি , নদীয়া - চূড়ান্ত প্রকাশিত ভোটার তালিকা নিয়ে বিতর্কের শেষ নেই। একাধিক শীর্ষ নেতৃত্ব সহ দেশের মুজ উজ্জ্বল করা তারকাদের নাগরিকত্ব নিয়ে সংশয় দেখা দিয়েছে। এবার শান্তিপুরের একটি বুথে ৩৫০ জনের নাম বাদ যাওয়ায় হোলির মরশুমেও অন্ধকার নেমে এসেছে এলাকায়। শুনানিতে ডাক পাওয়ার পরও অধিকাংশের নাম ডিলিট হয়ে যাওয়ায় রাজনৈতিক তরজা তুঙ্গে শান্তিপুরে। চূড়ান্ত অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন এলাকাবাসী।

সূত্রের খবর , ঘটনাটি শান্তিপুর থানা এলাকার হরিপুর গ্রাম পঞ্চায়েতের ৬৬ নম্বর বুথের। এই বুথের অন্তর্গত ৫৫০ জনকে SIR শুনানিতে ডাকা হয়েছিল। এরপর চূড়ান্ত প্রকাশিত তালিকায় বেরোনোর পর দেখা যায় সেখানে ৩৫০ জনের নাম দিকিটেড। এই বুথের মোট ভোটারের সংখ্যা ছিল ১০২৫ জন। তার মধ্যে ৫০ জন মৃত সহ অবৈধ ভোটার আগে থেকেই বাদ চলে যায়। এরপর মোট ভোটারের সংখ্যা হয়ে দাঁড়ায় ৯৭৫ জন। যাদের মধ্যে ৫৫০ জনকে ডাকা হয়।

গ্রামবাসীদের অভিযোগ BLO দের গাফিলতির জেরেই ফের হয়রানির সম্মুখীন হতে হচ্ছে তাদের। কারোর বক্তব্য , ওপার বাংলা থেকে এলেও অনেকেরই বৈধ নথিপত্র রয়েছে। তবুও কেন নাম বাদ গেল সেই নিয়ে রাতের ঘুম উড়েছে এলাকাবাসীর। আগামী দিনে এই ৩৫০ জনের ভবিষ্যত কি হবে , আদৌ কি তাদের নাম দ্বিতীয়বার ভোটার তালিয়ায় অন্তর্ভুক্ত করা যাবে , নাকি ভোট দেওয়া থেকে বঞ্চিত হবেন তারা এই নিয়ে চিন্তায় দিন কাটাচ্ছেন প্রত্যেকই। ঘটনায় শাসক বিরোধী দলের মধ্যে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

বিজেপি নেতা অমিত বৈরাগী বলেছেন , "শান্তিপুরের শুধু একটি অঞ্চল নয় একাধিক বুথ থেকে ২৫০-৩৫০ করে ভোটার বাদ দেওয়া হয়েছে। চিহ্নিত করে করে বিজেপি ভোটারদের বাদ দেওয়া হয়েছে। আমরা অনেক জায়গায় গিয়ে দেখেছি দোল উৎসবের মাঝেও তারা ঠিক এই কারণে মুখ ফ্যাকাশে করে রয়েছে। খুব স্বাভাবিক ব্যাপার। আসলে এটা হয়েছে সম্পূর্ণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে। রাজ্য সরকারের ঠিক করা BLO- রা চক্রান্ত করে বৈধ ভোটারদের নাম বাদ দিয়েছে।"

তৃণমূল কংগ্রেস নেতা ব্রজ কিশোর গোস্বামী বলেছেন , "আমি হিসেব করে বলে দেব যে হিন্দু ভোটারদের নাম বেশি বাদ দেওয়া হয়েছে। বিরোধী দল আগেই বলেছিল ১ কোটি ভোটারের নাম বাদ যাবে। সেই দিকেই তারা এগোচ্ছে। ইচ্ছাকৃত ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে। সবটাই বিজেপির নেতৃত্বে হচ্ছে। নির্বাচন কমিশন বিজেপির নেতৃত্বে এই নোংরা খেলাটা শুরু করেছে। এইজন্যই মানুষ ওদের থেকে দূরে সরে যাচ্ছে।"

ঘটনা প্রসঙ্গে BLO প্রবীর হালদার জানিয়েছেন , "শুধু শুধু ভোটার তালিকা থেকে নাম বাদ যায়নি। এনুমারেশন কর্ম ফিলআপে গণ্ডগোল করেছেন অনেকেই। তারা কেউই ঠিকঠাক ফর্ম ফিলআপ করেননি। এমনকি নির্বাচন কমিশনের নির্দেশে যে শুনানিতে ডাকা হয়েছিল সেখানেও সঠিক নথি দেখাতে পারেননি। সবকিছু মিলিয়েই তাদের নাম বাদ গেছে।"

স্থানীয় বাসিন্দা আরতি বিশ্বাস জানিয়েছেন , "২০০০ সালের আগে থেকে এখানে রয়েছি। প্রত্যেকবার ভোট দিয়েছি। তবুও কেন নাম বাদ গেল জানিনা। শুধু আমি না আমার গোটা পরিবার এখানে রয়েছে।।এখানেই ভোট দিয়েছে। আমি শুনানিতে সব কাগজপত্র ঠিকঠাক জমা দিয়েছিলাম তাও যে কেন নাম বাদ গেল আমি জানিনা।"

স্থানীয় বাসিন্দা মেনকা বিশ্বাস জানিয়েছেন , "এক একজনের আলাদা আলাদা কারণে নাম বাদ গেছে। আমারও নাম নেই। আমি ৩২ বছরের ওপর এখানে থাকি। ভোট দিয়েছি এখানেই। তবে আমাদের এখন একটাই আবেদন সবার নাম তুলতে হবে। এইভাবে নাম বাদ গেলে আমরা কিভাবে ভোট দেব। সকলেই ভীষণ চিন্তায় রয়েছে। তবে এখন দেখার বিষয় যে আমাদের নাম কিভাবে উঠবে।"

আরও পড়ুন

শাড়ি চুড়িদার নাইটি পরে বৌদি-কাকিমা হয়ে আর নামা যাবে না দীঘার সমুদ্রে , জারি হচ্ছে নতুন নিয়ম
আগস্ট ০৩, ২০২৬

নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি

জৈবিক পথে ফিরছে ধানের পুরনো ঐতিহ্য , উত্তর পলাশে কৃষকদের নতুন উদ্যোগ
আগস্ট ০৩, ২০২৬

রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর

আগস্ট এলেই ফিরে আসে সেই দুঃসহ স্মৃতি , সাত দিনের জন্য জনসংযোগ থেকে বিরতি নিলেন রত্না দেবনাথ
আগস্ট ০৩, ২০২৬

সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ

শীতলকুচিতে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব চরমে , মণ্ডল সভাপতিকে লক্ষ্য করে ডিম বৃষ্টি দলেরই কর্মীদের
আগস্ট ০৩, ২০২৬

ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়

ফেনসিডিল পাচারকাণ্ডে বড় সাফল্য , একসঙ্গে উদ্ধার ৯ হাজার বোতল নিষিদ্ধ কাফ সিরাপ
আগস্ট ০৩, ২০২৬

উদ্ধার নগদ ৩ কোটি টাকা

পাটের দামে ধস , বৃষ্টির অভাবে চৌবাচ্চায় জল ভরে ফসল পচাচ্ছেন কৃষকরা
আগস্ট ০৩, ২০২৬

বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা

বেপাত্তা টুলু মণ্ডল , এবার পুলিশের জালে ম্যানেজার সীতেশ প্রামাণিক
আগস্ট ০৩, ২০২৬

রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে

অর্পিতার পরেই ক্লাইম্যাক্স , এবার গ্রেফতার শুক্রবারি হামিমের সঙ্গী শনিবারি জঙ্গি আদিত্য সিং
আগস্ট ০৩, ২০২৬

হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে

আটার বস্তায় নিষিদ্ধ কাফ সিরাপ পাচারের চেষ্টা ! গ্রেফতার চালক
আগস্ট ০২, ২০২৬

উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল 
 

ভাঙড়ে ফের রক্তপাত! আইএসএফ কর্মীকে খুনের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে
আগস্ট ০২, ২০২৬

ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি

স্ত্রীর শ্লীলতাহানির প্রতিবাদের মাশুল , শুক্রবারি রাস্তাতেই কুপিয়ে অভিযোগ মিঞা বিজেপি নেতার বিরুদ্ধে
আগস্ট ০২, ২০২৬

ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে

রাতারাতি মালিক ১০০ কোটি টাকার , রহস্যময় ব্যালেন্সে আতঙ্কে দিনমজুরের পরিবার
আগস্ট ০২, ২০২৬

রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার

নুঙ্গি স্টেশনে রেলের উচ্ছেদ অভিযান , বুলডোজারে গুঁড়িয়ে দেওয়া হল শতাধিক অবৈধ দোকান
আগস্ট ০২, ২০২৬

ঘটনাটিকে কেন্দ্র করে  ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়

সবজির আগুন দাম নিয়ন্ত্রণে রাজ্যজুড়ে অভিযান , বাজারে হানা ইবি সহ পুলিশের
আগস্ট ০২, ২০২৬

অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ

সুন্দরবনে বেড়েছে রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা , উচ্ছ্বসিত বন দফতর
আগস্ট ০২, ২০২৬

গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের