নিজস্ব প্রতিনিধি , নদীয়া - আচমকা দুই গাড়ির সংঘর্ষে চাঞ্চল্য ছড়ালো রানাঘাটের ধানতলা এলাকায়। গভীর রাতের এমন ঘটনা স্থানীয়দের আতঙ্কিত করে তোলে। খবর পেয়ে ধানতলা থানার পুলিশ কয়েক মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকার্য শুরু করে। আহতদের দ্রুত রানাঘাট হাসপাতালে নিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে , রানাঘাটের দিকে একটি ১০৭ গাড়ি আসছিল। বিপরীত দিক একটি আরটিকা গাড়িতে দুজন আসছিল। মনসাতলা মোড়ে পৌঁছতেই দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষ ঘটে। আঘাতের জোরে দু’দিকের গাড়ির সামনের কাঠামো চূর্ণবিচূর্ণ হয়ে যায়। প্রচণ্ড সংঘর্ষে তিনজন ছিটকে পড়েন পিচের ওপর। মুহূর্তের মধ্যেই ঘটনাস্থলে ভিড় জমে যায়।
ঘটনা প্রসঙ্গে এক প্রত্যক্ষদর্শীরা জানান, 'হঠাৎ বিকট শব্দে মনে হল যেন বিস্ফোরণ হয়েছে। বাইরে এসে দেখি তিনজন মাটিতে লুটিয়ে রক্তাক্ত অবস্থায় ছটফট করছে। বাড়ি থেকে জল আর কাপড় এনে সাহায্য করি। পরে প্রতিবেশীদের সঙ্গে মিলে গাড়ির ভেতর থেকে আহতদের বের করি। তবে পুলিশ দ্রুত এসে পদক্ষেপ না নিলে তিনজনের অবস্থা আরও খারাপ হতে পারত'।
নিখোঁজ বাংলার ৩৬ পর্যটক
যোগযোগ না হওয়ায় উদ্বেগ ক্রমশ বাড়ছে
গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন শেখর চৌধুরী
জঙ্গলের রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, মৃত ১, গুরুতর আহত আরও ৩
জ্ঞানানন্দ সামন্তকে মারধরের ঘটনায় কড়া বার্তা, দোষীদের গ্রেফতারের দাবি
তালা-চাবির গোছা দিয়ে বিজেপি নেতার মাথায় আঘাতের অভিযোগ
জল-কাদায় মাখা গুরুত্বপূর্ণ নথি উদ্ধার ঘিরে চাঞ্চল্য
রাসায়নিক ও নানা উপাদান মিশিয়ে দুধ তৈরির অভিযোগ, নমুনা পাঠানো হল পরীক্ষাগারে
গাজোলের কসবা এলাকায় খাড়ির মধ্যে থেকে উদ্ধার নন্দ দাসের দেহ , মদ্যপ অবস্থায় পড়ে যাওয়ার সন্দেহ স্থানীয়দের
আগুনের ধোঁয়ায় অসুস্থ একাধিক
চাপড়ার হাঁটরায় খামারে ঢুকে নির্যাতনের অভিযোগ , ভেড়ার শরীরে আঘাতের চিহ্ন
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের