নিজস্ব প্রতিনিধি , কলকাতা - গরুকে আদর করলে নাকি মুহূর্তে কমে যেতে পারে রক্তচাপ! এমনই বিস্ফোরক দাবি করলেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। কাঁকুড়গাছিতে দাঁড়িয়ে গরুর গলকম্বল ও কুঁজে হাত বোলানোর উপকারিতা নিয়ে মন্তব্য করেন তিনি। দুগ্ধ শিল্প ও গোশালার মালিকদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকের আগেই তার এই বক্তব্য ঘিরে নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার কাঁকুড়গাছিতে আয়োজিত এক চা চক্রে উপস্থিত হয়ে একের পর এক মন্তব্য করেন দিলীপ ঘোষ। ব্যক্তিগত অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, 'গরুর গলকম্বল কিংবা পিঠের কুঁজে হাত বোলালেই ব্লাড প্রেসার দ্রুত নেমে আসে'। যদিও তিনি চিকিৎসক নন, তবুও নিজের অভিজ্ঞতার ভিত্তিতেই এই দাবি করেছেন বলে জানান মন্ত্রী।
শুধু তাই নয়, এদিন গরুর গোবর নিয়েও বিস্ময়কর মন্তব্য করেন দিলীপ ঘোষ। তিনি বলেন, শরীরের কোনও অংশ ফুলে গেলে সেখানে গরুর গোবর লাগালে উপকার মিলতে পারে। নিজের এক আত্মীয়ের উদাহরণ টেনে তিনি দাবি করেন, গোবর লাগানোর পর নাকি সেই ফোলা অংশ কমেও গিয়েছিল। চা চক্রে উপস্থিতদের সামনে সেই অভিজ্ঞতার কথাও ভাগ করে নেন তিনি।
উল্লেখ্য, এর আগেও বিজেপির রাজ্য সভাপতি থাকাকালীন ‘গরুর দুধে সোনা থাকে’ মন্তব্য করে তীব্র বিতর্কে জড়িয়েছিলেন দিলীপ ঘোষ। বর্তমানে পঞ্চায়েত দফতরের পাশাপাশি প্রাণী সম্পদ ও কৃষি বিপণন দফতরের দায়িত্বেও রয়েছেন তিনি। এদিন গোশালার মালিক ও দুগ্ধ শিল্পের সঙ্গে যুক্ত ব্যবসায়ীদের নিয়ে বৈঠকের আগেই তার এই মন্তব্য রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা বাড়িয়েছে।
১লা আগস্ট থেকে কার্যকর হয়েছে
যান্ত্রিক ত্রুটির জন্য বন্ধ মেট্রো চলাচল
নিউ মার্কেটের আগুনে পুরসভার ভূমিকা নিয়ে বিস্ফোরক প্রশ্ন
পুজোর আগে চিনির জোগানে চাপ, অনলাইন-অফলাইন বাজারে নির্দিষ্ট পরিমাণের বেশি কেনায় নিষেধাজ্ঞা
যাদবপুরের অশান্তির তদন্তে প্রথম বৈঠকে কমিশন
অভিষেকের অফিসে পুলিশ-পুরকর্মীদের ঘিরে উত্তেজনা
সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ভিডিও ঘিরে তৈরি হয় বিভ্রান্তি
পুজোর পর মামলার পরবর্তী শুনানি হবে
তল্লাশি চালিয়ে নাবালিকাকে উদ্ধার করা হয়
ডেলিভারি বা ভর্তুকি নিয়ে তৈরি হতে পারে জটিলতা
পরিযায়ী শ্রমিক পরিবারকে দেওয়া হবে গ্রামীণ রোজগার গ্যারান্টি কার্ড
নজরুল মঞ্চে বিশেষ আয়োজন করা হবে
কোনো খবর না পাওয়ায় উদ্বিগ্ন পরিবার
L&T-র হাত ধরে নিউটাউনে নতুন কর্মদিগন্ত
যিশু পাড়ায় এবার দশভুজার আরাধনা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের