নিজস্ব প্রতিনিধি , কলকাতা- নিজের বাড়িতেই ৭৫ বছরের বৃদ্ধের রহস্যজনক মৃত্যু, বাড়ির সিঁড়িতেই মিলল রক্তের দাগ। ঘটনাটি ঘিরে এলাকায় ছড়ালো চাঞ্চল্য, শুরু হয়েছে পুলিশি তল্লাশি।
স্থানীয় সূত্রে খবর, দক্ষিণ কলকাতার গল্ফগ্রিনের ৩০ নম্বর কলাবাগান এলাকা শনিবার সকালে হঠাৎ চাঞ্চল্য। নিজের বাড়ির সিঁড়িতে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হলেন বৃদ্ধ শমীক কিশোর গুপ্তর দেহ। স্থানীয়রা প্রথমে দেহটি দেখতে পান। খবর পেয়ে পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।

শমীকবাবু এজি বেঙ্গলের অবসরপ্রাপ্ত কর্মচারী। সম্প্রতি মেয়ের বিয়ে হয়েছে। স্ত্রী দীর্ঘদিন ধরে অসুস্থ। বাড়িতে ছেলে ও মেয়েরও বসবাস। প্রতিবেশীরা জানান, শমীকবাবুর পরিবার তেমন কারও সঙ্গে মিশতেন না। শুক্রবার গভীর রাতেও বাড়ির ভিতর থেকে ঝগড়ার আওয়াজ শুনেছিলেন তাঁরা।
শনিবার সকালে অসুস্থ স্ত্রীই প্রতিবেশীদের পুলিশে খবর দিতে বলেন। এরপরই আসে পুলিশ। প্রাথমিক তদন্তে ধারণা, সিঁড়ি থেকে পড়ে মাথায় আঘাত পেয়েই মৃত্যু হয়েছে। তবে পিছন থেকে ধাক্কা দেওয়া হয়েছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ চলছে। জামাইকেও আটক করে পুলিশ।
প্রতিবেশীরা জানান , এই পরিবার খুব একটা মেলামেশা করতেন না, অথচ প্রায়ই বাড়ির ভিতর থেকে ঝগড়াঝাঁটির আওয়াজ শোনা যেত। শুক্রবার রাতেও সেই চিৎকার শোনা গেছে। তাই যা ঘটেছে দুর্ঘটনা নাকি খুন প্রশ্নটা এখন বড় হয়ে উঠেছে।
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত নিশ্চিত কিছু বলা সম্ভব নয়। তবে পিছন থেকে ধাক্কা মেরে সিঁড়ি থেকে ফেলে দেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না। রহস্য ঘনিয়ে আসছে প্রতিটি মুহূর্তে, আর গোটা এলাকা এখন উত্তেজনা ও কৌতূহলে টগবগ করছে।
ফ্ল্যাট থেকে পালিয়ে অমৃতসর মেলে চেপে বিহারের পথে! দুর্গাপুরে ট্রেন থামতেই পুলিশের হাতে ধরা মন্টু কুমার
ফুটপাথে দুধ গরমের ঘটনায় অগ্নিমিত্রাকে নিশানা নওশাদের
আফগান যুবকের বিরুদ্ধে লুক আউট নোটিস, সঙ্গে ধরা পড়ল ভারতীয় বন্ধুও
তৃণমূল ছেড়ে আইএসএফ, এবার সেখান থেকেও বেরিয়ে ঋতব্রতর ঘরে আরাবুল বিধানসভায় সাক্ষাতে জোরাল জল্পনা
অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে বিতর্ক, শিশুর পড়াশোনার দায়িত্ব নেওয়ার কথাও জানালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা ও আবাস যোজনার তালিকা নিয়ে মালদহে বিতর্কিত মন্তব্য, ভাইরাল ভিডিয়ো ঘিরে রাজনৈতিক চাপানউতোর
সাপের কামড়ে আহত প্রথম শ্রেণির পড়ুয়া
২৮ অগস্টের কর্মসূচি ঘিরে মুখোমুখি দুই শিবির, দ্রুত শুনানির আর্জি মঞ্জুর বিচারপতির
কালীঘাট মন্দিরে নিরাপত্তায় বড় বদল! NSG নামিয়ে পৃথক পুলিশ ফাঁড়ি তৈরির পথে লালবাজার
অভিষেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফের চালু! গ্রাহককে না জানিয়ে ফ্রিজ নয়, ব্যাঙ্ককে কড়া বার্তা হাই কোর্টের
পরিবারের সদস্যকে চিকিৎসা করাতে নলহাটি থেকে এসেছিলেন রাহিমা , ইউরোলজি বিভাগের বাইরে বেঞ্চে বসে ঘটে বিপত্তি
‘দুর্গোৎসব বাঙালির সর্বজনীন উৎসব , কোনও পুজো বন্ধ হোক চাই না’
বঙ্গোপসাগরে সক্রিয় নিম্নচাপের জেরে বৃষ্টির মেয়াদ বাড়ল দক্ষিণবঙ্গে
ভোরের অগ্নিকাণ্ডে কালো ধোঁয়ায় ঢাকল এলাকা
হ্যাকারদের গতিবিধি আগেই ধরবে AI, সাইবার যুদ্ধে বিশেষ টাস্ক ফোর্স লালবাজারের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের