নিজস্ব প্রতিনিধি , মুম্বই - নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে চোট পেয়েছেন ভারতীয় অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর। ম্যাচের পরিস্থিতি শোচনীয় হওয়ায় তাকে মাঠে নামতে হয়। চোট নিয়েই ব্যাটিং করছিলেন সুন্দর। কোচ বা খেলোয়াড় গৌতম গম্ভীর কখনোই তারকা সংস্কৃতি পছন্দ করেননা। তবে এবার সেই নিয়েই খোঁচা খেতে হল ভারতীয় কোচকে। কেন চোট নিয়ে সুন্দরকে ব্যাটিং করতে হল সেই নিয়ে প্রশ্ন তুঙ্গে।
চোট থাকা সত্বেও ওয়াশিংটন সুন্দরের ব্যাটিং নিয়ে প্রশ্ন তুলেছেন প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফ। ভারতীয় টিম ম্যানেজমেন্ট নাকি সুন্দরের বিরুদ্ধে অবিচার করেছে। এমনই মনে করছেন কাইফ। তবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চোট পাওয়াবয় ব্যাটিংয়ে নামানো হয়নি শুভমন গিলকে। তাহলে ওয়াশিংটন কেন? সাম্প্রতিক তারকা তথা অধিনায়ক হওয়ার জেরেই কি ওয়াশিংটনকে নামানো হল? এমনই প্রশ্ন তুলছেন কাইফ।
ভারতের রান তাড়া করার সময় সুন্দরকে আট নম্বরে ব্যাটিং করতে নামানো হয়। তিনি ৭ বলে ৭ রান করে অপরাজিত থাকেন। কাইফের মতে, সুন্দরের পরিবর্তে কুলদীপ যাদব বা অন্য কাউকে ব্যাটিংয়ে পাঠানো উচিত ছিল। তখনই তিনি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ইডেনে প্রথম টেস্টে শুভমন গিলের উদাহরণ টেনে আনেন। কলকাতা টেস্টে শুভমন ঘাড়ের সমস্যার জেরে মাত্র ৩ বল খেলেই মাঠ ছেড়েছিলেন। পরে আর ব্যাটিং করতে নামেননি।
নিজের ইউটিউব চ্যানেলে কাইফ বলেন , "আপনাদের মনে থাকবে, যখন শুভমন চোট পেয়েছিল, সেই টেস্টে আর ব্যাট করতে নামেনি। সেই ম্যাচ এমন একটা পরিস্থিতিতে পৌঁছেছিল, যখন ভারত আর ২০-৩০ রান করলেই জিতে যেত। তবু শুভমনকে নামানো হয়নি। ওর চোট যাতে আরও বেড়ে না যায়, সেই কারণেই এটা করা হয়েছিল । কিন্তু সুন্দরের ক্ষেত্রে তো সেই একই মনোভাব দেখা গেল না।"
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের