নিজস্ব প্রতিনিধি , হাওড়া - ঘুষ নেওয়ার অভিযোগে অ্যান্টি করাপশন ব্রাঞ্চের হাতে ধরা পড়লেন হাওড়ার ব্যাঁটরা থানার এক সাব-ইন্সপেক্টর। ধৃত পুলিশ আধিকারিকের নাম সুব্রত সরকার। অভিযোগ, এক ব্যক্তির কাছ থেকে ১৫ হাজার টাকা ঘুষ দাবি করেছিলেন তিনি। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ব্যাঁটরা থানায়।
অ্যান্টি করাপশন ব্রাঞ্চ সূত্রে জানা গেছে , সোমবার এক ব্যক্তির কাছে ঘুষের টাকা দাবি করেন ব্যাঁটরা থানার সাব-ইন্সপেক্টর সুব্রত সরকার। এরপরই ওই ব্যক্তি বিষয়টি অ্যান্টি করাপশন ব্রাঞ্চকে জানান। অভিযোগ পাওয়ার পরই পরিকল্পনা করে ফাঁদ পাতেন অ্যান্টি করাপশন ব্রাঞ্চের আধিকারিকরা। নির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী ঘুষের টাকা দেওয়ার ব্যবস্থা করা হয়।
সেই টাকা নেওয়ার সময়ই সুব্রত সরকারকে হাতেনাতে ধরে ফেলেন অ্যান্টি করাপশন ব্রাঞ্চের আধিকারিকরা। পরে প্রয়োজনীয় তথ্যপ্রমাণ সংগ্রহের পর তাকে গ্রেফতার করা হয়। ঘুষের টাকা কেন দাবি করা হয়েছিল, এর পিছনে আর কারও ভূমিকা রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।
জঙ্গলের রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, মৃত ১, গুরুতর আহত আরও ৩
জ্ঞানানন্দ সামন্তকে মারধরের ঘটনায় কড়া বার্তা, দোষীদের গ্রেফতারের দাবি
তালা-চাবির গোছা দিয়ে বিজেপি নেতার মাথায় আঘাতের অভিযোগ
জল-কাদায় মাখা গুরুত্বপূর্ণ নথি উদ্ধার ঘিরে চাঞ্চল্য
রাসায়নিক ও নানা উপাদান মিশিয়ে দুধ তৈরির অভিযোগ, নমুনা পাঠানো হল পরীক্ষাগারে
গাজোলের কসবা এলাকায় খাড়ির মধ্যে থেকে উদ্ধার নন্দ দাসের দেহ , মদ্যপ অবস্থায় পড়ে যাওয়ার সন্দেহ স্থানীয়দের
আগুনের ধোঁয়ায় অসুস্থ একাধিক
চাপড়ার হাঁটরায় খামারে ঢুকে নির্যাতনের অভিযোগ , ভেড়ার শরীরে আঘাতের চিহ্ন
আলু-পেঁয়াজ থেকে মাছ-মাংস, একাধিক বাজারে অভিযান
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের