69ba8eb0e69ff_IMG-20260318-WA0462
মার্চ ১৮, ২০২৬ বিকাল ০৫:০৯ IST

ঘরমে ঘুসকে মারেঙ্গে , হামজার ধুরন্ধর মিশনে লণ্ডভণ্ড পাকিস্তান

নিজস্ব প্রতিনিধি , মুম্বই - প্রথম পর্ব প্রায় আড়াই মাস ধরে ঝড় তুলেছিল বক্স অফিসে। এবার গ্রীষ্মকালীন বক্স অফিস কাঁপাতে চলেছে এই ছবির সিক্যুয়েল। নাম ধুরন্ধর ২ : দি রিভেঞ্জ। ইতিমধ্যেই ছবির ট্রেলার ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। টিজার প্রকাশ্যে আসার পর থেকেই দর্শকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। কারণ , হামজার মিশন এবার আরও মারাত্বক।

ছবির প্রথম পর্বে সন্ত্রাসবাদের বিরুদ্ধে হামজার মিশন দেখিয়েছিলেন পরিচালক আদিত্য ধর। একেবারে ভরপুর অ্যাকশন ঘরানার ছবির সঙ্গে ভয়ঙ্কর মিশন নিয়ে এখনও আড্ডা জুড়ে দেন চলচ্চিত্রপ্রেমীরা। এই ছবির মাধ্যমেই ফিল্মি কেরিয়ারের ভরাডুবি বাঁচিয়েছিলেন রনবীর সিং। এবার আশা দ্বিতীয় পর্বেও আরও বেশি ছাপ ফেলতে চলেছেন।

'এটা নতুন হিন্দুস্তান , ঘরে ঢুকে মারতে পিছু পা হয় না ' এই সংলাপে সবাইকে নাড়িয়ে দিয়েছেন পরিচালক আদিত্য ধর। সংলাপ থেকেই বোঝা যায় কতটা ভয়ঙ্কর হতে চলেছে এই ছবি। আগামী ১৯ শে মার্চ বড় পর্দায় আসতে চলেছে হামজার দ্বিতীয় মিশন। যার শুরু থেকে শেষ অবধি সিট ছেড়ে ওঠা দায় হয়ে পড়বে দর্শকদের জন্য। একেবারে অ্যাকশন , থ্রিলার , গোয়েন্দাগিরির মেলবন্ধনে বক্স অফিসের আরও একগুচ্ছ রেকর্ড ভেঙে চুরমার করতে চলেছে ধুরন্ধরের সিক্যুয়েল।

ছবির শুরু থেকেই রক্তগরম হওয়া সংলাপ। সবথেকে বড় বিষয় ছবির কাস্টিং। রণবীর সিং , অর্জুন রামপাল , অক্ষয় খান্না , সঞ্জয় দত্ত , আর মাধবনের মত তারকাদের অভিনয়ই যেকোনো ছবিকে সুপারহিট করে তুলতে পারে। সেখানে যদি সন্ত্রাসবাদের ছোঁয়া থাকে তাহলে তো সোনায় সোহাগা। যদিও দ্বিতীয় পর্বে আরও বেশি চমক থাকবে বলে ইঙ্গিত দিয়েছেন পরিচালক আদিত্য ধর। চরিত্রের জন্য একেবারে নতুনভাবে রূপান্তরিত হয়েছেন দীপিকার স্বামী। যেখানে যেমন অভিনয় দরকার ঠিক তেমনভাবেই নিজেকে মানিয়ে নিয়েছেন।

বেশকিছু সংলাপ ও ছবির দৃশ্য দর্শকদের মনে গেঁথে থাকার মত। যেমন , একটি জায়গায় বলতে শোনা যায় , 'দেশের জন্য লড়াই করাটা পেশা নয় , এটা একটা অভিশাপ'। আর এক জায়গায় বলা হয় , "আমি বাঁচতে চাই না , শুধু শেষটা দেখতে চাই।" দর্শকদের নিস্তব্ধ করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল এই লাইনটি। আর মাধবন কখনোই ছবিতে ভয়ানক ভঙ্গিমায় অবতীর্ণ হননি , বরং তার সূক্ষ্ম মস্তিষ্কই অনেককিছু প্রমাণ করেছে। ছবি নিয়ে আগেই একটি অনুষ্ঠানে প্রশংসা করেছিলেন অভিনেত্রী ইয়ামি গৌতম।

এই ছবির জন্য গোটা দলের প্রত্যেকে দিনরাত এক করে লড়াই চালিয়েছে। ক্লোজ শট থেকে লং শট , অ্যাঙ্গেল , বিজিএম , এডিটিং সবটাই মারাত্মক। এককথায় ছবি শেষ না হওয়া অবধি ওঠা দায়। তবে এখানেই আসে একটি গুরুত্বপূর্ণ প্রসঙ্গ। যা ছবির সময়সীমা। প্রায় চার ঘণ্টার ছবি এটি। এর আগে সিনেমা মানেই ২ ঘণ্টা থেকে খুব বেশি হলে আড়াই ঘণ্টা। তবে এখন ছবির সংজ্ঞা একেবারেই বদলে গেছে। ৩ ঘন্টা সাড়ে তিন ঘণ্টা এমনকি এখন তো দর্শকদের ধৈর্য্যের পরীক্ষা নিতে ৪ ঘণ্টাও ছবি তৈরি হয়। যদিও ধুরন্ধর, অ্যানিমালের মত সিনেমা ছাড়া দর্শকদের কাছেও বিষয়টা কঠিন হয়ে ওঠে।

একটা সময় মাঝে নিশ্চুপ মনে হলেও পদে পদে ক্লাইম্যাক্স। ঠিক সেই জায়গাগুলির অপেক্ষায় থাকতেই আসল মজা। দেশপ্রেমের সঙ্গে সন্ত্রাসবাদের নিধন সবটাই তুলে ধরা হয়েছে এই ছবিতে। তাই ছবি নিয়ে কম বিতর্ক হয়নি। মধ্যপ্রাচ্যের একাধিক দেশে জাতীয়তাবাদের তকমা খাওয়া এই ছবি মুক্তি পায়নি। তবুও একের পর এক রেকর্ড ভেঙে গুড়িয়ে দিয়েছে। আসন্ন সিক্যুয়েলেও তার অন্যথা হবে না বলে আশ্বাস পরিচালক আদিত্য ধরের। এই ছবির আবেগ শুধু হলে নয় , আরও বহুদিন ধরে অনুভব করবে দর্শকমহল। অর্থাৎ প্রথম পর্বের থেকেও যে অনেকবেশি কিছু নিয়ে এই ছবি ঝড় তুলতে চলেছে তা নিশ্চিত।

পাকিস্তানে ছবি মুক্তি নিয়ে এবারও রয়েছে সংশয়। যদিও পরিচালক আদিত্য ধর পাকিস্তানের উদ্দেশ্যে বলেছিলেন , "আমি বলব পাকিস্তানের আমার ওপর ভরসা করা উচিত। এই ছবি দেখা উচিত। আমাদের ছবি সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলছে। পাকিস্তানের বিরোধিতা করছেনা। আমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে সুর তুলেছি কোনো দেশ বা পাকিস্তানের নাগরিকদের নিয়ে নেতিবাচক মন্তব্য করছিনা।" সবকিছু ঠিকঠাক চললে গ্রীষ্মকালীন বক্স অফিসের সব রেকর্ড ভেঙে দিতে পারে এই ছবি। আরও সোনালী কামব্যাক হতে পারে অভিনেতা রনবীর সিংয়ের।

আরও পড়ুন

২০ বছরের বয়সের ফারাক, তবু টলেনি প্রেম! শুভ্রাকে ছেড়ে দেওয়ার কথাও ভেবেছিলেন অনুরাগ, কেন বদলে গেল সিদ্ধান্ত?
আগস্ট ২৫, ২০২৬

বয়স নয়, সম্পর্কের ভিত বিশ্বাস-সম্মানেই, বিয়ের চেয়ে একসঙ্গে থাকাকেই গুরুত্ব অনুরাগ-শুভ্রার 

জেন-জি নয়, আজ থেকে আমি জেন আলফা! হঠাৎ প্রজন্ম বদলের ঘোষণা কঙ্গনার
আগস্ট ২৪, ২০২৬

জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’

সোশ্যাল মিডিয়া জুড়ে ভর্তি জাহ্নবীর নীলছবি , কড়া পদক্ষেপ আদালতের
আগস্ট ২৩, ২০২৬

৬,৮৮৪ ইউআরএলের মধ্যে ৫৫২টিতে আপত্তিকর কনটেন্ট, দ্রুত সরানোর নির্দেশ হাই কোর্টের

জিৎকে কটাক্ষ করতেই ফুঁসে উঠলেন দেব! ও আমার বড় দাদার মতো, ভক্তদের কড়া বার্তা
আগস্ট ২৩, ২০২৬


জিৎকে নিয়ে কটাক্ষে সরব দেবের ফ্যানপেজ! ‘বড় দাদার মতো’—পালটা বার্তায় দুই তারকার বন্ধুত্বের ছবি

রাজনীতিতে নামার টোপ!দিদি আমাকে এমপি-এমএলএ করে দেবে বলেছিলেন, বিস্ফোরক ইন্দ্রাণী
আগস্ট ২২, ২০২৬

মমতার প্রতিশ্রুতি থেকে দাম্পত্যের গুঞ্জন বিস্ফোরক মন্তব্যে ইন্দ্রাণী হালদার।

অঞ্জন যখন সংসারের দায়িত্ব নিতে পারেননি, তখন একাই সবটা আগলে রেখেছিলেন ছন্দা! ৪৭ বছরের দাম্পত্যের অজানা কথা ফাঁস
আগস্ট ২২, ২০২৬

সংসার সামলাতে গিয়ে কটাক্ষও শুনেছেন ছন্দা, পাশে ছিলেন মৃণাল-অপর্ণারাও! জানালেন অঞ্জন

চুলহীন ছবি ঘিরে তুমুল চর্চা , কেন এমন সিদ্ধান্ত নিলেন রাজন্যা
আগস্ট ২১, ২০২৬

মাথার জটা কাটতেই চুলহীন লুকে সামনে এলেন যুবনেত্রী

ভোটে জিতেই গলার জোর বেড়েছে! যাদবপুর-কাণ্ডে শর্বরীকে নিশানা ঋদ্ধির
আগস্ট ২১, ২০২৬

ভোটে জিতেই গলার জোর বেড়েছে? যাদবপুর-কাণ্ডে শর্বরীকে কটাক্ষ ঋদ্ধির

মারবি যত বাড়বে মিছিল! যাদবপুর-কাণ্ডে শিরিনের পোস্ট ঘিরে তুঙ্গে চর্চা
আগস্ট ২১, ২০২৬

শিরিনের পোস্ট ঘিরে নতুন করে চর্চা, যাদবপুরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে

ঠান্ডা পানীয় অর্ডার করে চমক!সঙ্গে এল জীবন্ত আরশোলা, ক্ষোভে ফেটে পড়লেন শ্বেতা
আগস্ট ২১, ২০২৬

ঠান্ডা পানীয়ের সঙ্গে আরশোলা, সরাসরি FDA কমিশনারকে ট্যাগ শ্বেতার

মৃত্যুর ৫ মাস পর রাহুলের গোপন প্রেম নিয়ে দাবি! মুখ খুললেন মৌমিতা
আগস্ট ২১, ২০২৬

রাহুলের মৃত্যুর পর মৌমিতার বিস্ফোরক দাবি, সামনে এল সম্পর্কের কথা

যৌবন বেডরুম নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না ! বাবা রামদেবকে এবার কড়া জবাব কঙ্গনার
আগস্ট ২০, ২০২৬

রামদেবের কটাক্ষের পাল্টা জবাব কঙ্গনার, ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্যে ক্ষুব্ধ অভিনেত্রী

হঠাৎ সজোরে ধাক্কা! টালিগঞ্জে কী ঘটেছিল অভিনেতা জয়জিতের সঙ্গে
আগস্ট ২০, ২০২৬

বেপরোয়া লরির ধাক্কায় অল্পের জন্য রক্ষা, দুর্ঘটনার পর পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন অভিনেতা

চুমু নয়, অভিনয়েই বাজিমাত! আওয়ারাপন ২ এর দাপটে ১০০ কোটির ক্লাবে ইমরান হাশমি
আগস্ট ২০, ২০২৬

একাই সামলালেন মাঠ, ইমরানের কেরিয়ারে নতুন মাইলস্টোন

কোর্টে সুনীতা, ফের ডিভোর্সের গুঞ্জন! গোবিন্দাকে নিয়ে মিলল বড় খবর
আগস্ট ১৯, ২০২৬

ডিভোর্স নয়, উলটে মামলা প্রত্যাহার! সুনীতার কোর্টযাত্রার আসল কারণ জানিয়ে দিলেন গোবিন্দার ম্যানেজার

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের