6a843ead68961_Suvendu-tree-plant
আগস্ট ১৮, ২০২৬ দুপুর ০৪:৪৫ IST

গাছ লাগিয়ে শুধু ছবি দিলেই হবে না , মোহরকুঞ্জে সবুজায়ন নিয়ে কড়া বার্তা শুভেন্দুর

নিজস্ব প্রতিনিধি , কলকাতা -  গাছ লাগিয়ে শুধু ছবি তুলে দায়িত্ব শেষ নয়, অন্তত ২ বছর ধরে তার পরিচর্যা করতে হবে মোহরকুঞ্জ থেকে পরিবেশ রক্ষার বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। মঙ্গলবার কেন্দ্রীয় প্রকল্প ‘একটি গাছ মায়ের নামে’ অংশ নিয়ে নিজের হাতে গাছ পুঁতলেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে সবুজায়নের প্রয়োজনীয়তা তুলে ধরে কলকাতার ফুসফুস বাঁচানোর ডাক দিলেন তিনি। অনুষ্ঠানের মঞ্চ থেকেই বন দফতরের কর্মীদের জন্য বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। পুজোর মাস থেকে ফরেস্ট রেঞ্জার ও গার্ডদের বেতন বাড়ছে ৫ হাজার টাকা, বন সহায়কদের বেতনও বাড়ছে ২ হাজার টাকা।

বিশ্ব উষ্ণায়ন ও পরিবেশের ভারসাম্য নিয়ে যখন উদ্বেগ বাড়ছে, তখন বৃক্ষরোপণকে শুধু আনুষ্ঠানিকতার মধ্যে আটকে না রেখে গাছের পরিচর্যার উপর জোর দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার মোহরকুঞ্জে কেন্দ্রীয় প্রকল্প ‘একটি গাছ মায়ের নামে’ কর্মসূচিতে অংশ নিয়ে নিজের হাতে গাছ লাগান তিনি। গাছ লাগানোর পরই মুখ্যমন্ত্রীর বার্তা, শুধু গাছ পুঁতে ছবি তুলে সমাজমাধ্যমে পোস্ট করলেই দায়িত্ব শেষ হয় না। বরং অন্তত ২ বছর সেই গাছটির পরিচর্যা করার দায়িত্ব নিতে হবে।  

মুখ্যমন্ত্রীর কথায়, কলকাতাকে সুন্দর ও বাসযোগ্য রাখতে হলে শহরের ফুসফুসকে বাঁচিয়ে রাখা জরুরি। তাই শহরজুড়ে আরও বেশি করে গাছ লাগানোর প্রয়োজন রয়েছে। শহরের সবুজায়নের ছবিও এদিন তুলে ধরেন মুখ্যমন্ত্রী। আকাশপথে কলকাতা ও সংলগ্ন এলাকার সবুজ-ধূসর বৈপরীত্যের কথা উল্লেখ করে তিনি বলেন, নিউটাউনের দিকে অনেকটা সবুজ দেখা গেলেও অন্যান্য এলাকায় সেই সবুজের ছোঁয়া তুলনায় কম। তাই সর্বত্র সবুজের বিস্তার ঘটানো প্রয়োজন।

এদিনের কর্মসূচিতে মোট ৫০টি গাছ লাগানোর কথা জানান মুখ্যমন্ত্রী। পাশাপাশি ম্যানগ্রোভ অরণ্য রক্ষায় ৩ কোটি গাছ দেওয়ার পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। বন দফতরের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে কর্মী ও আধিকারিকদের ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী। পরিবেশের পাশাপাশি এদিন বন দফতরের কর্মীদের জন্যও বড় ঘোষণা করেন শুভেন্দু। জানান, পুজোর মাস অর্থাৎ অক্টোবর থেকে ফরেস্ট রেঞ্জার এবং ফরেস্ট গার্ডদের মাসিক বেতন ৫ হাজার টাকা করে বাড়ানো হবে।

একইসঙ্গে বন সহায়কদের বেতনও বাড়ছে। বর্তমানে ১০ হাজার টাকা বেতন পাওয়া বন সহায়কেরা অক্টোবর থেকে ১২ হাজার টাকা করে পাবেন। বনকর্মীদের ঝুঁকিপূর্ণ কাজের কথা উল্লেখ করে তাদের এই বেতনবৃদ্ধির ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। বন রক্ষা, বন্যপ্রাণী সংরক্ষণ এবং সবুজায়নের কাজে তাদের ভূমিকার স্বীকৃতি হিসেবেই এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে।

আরও পড়ুন

পুজোর আগেই সুখবর , সিভিক ভলান্টিয়ারদের মাসিক ভাতা বাড়ল ২ হাজার
আগস্ট ২৭, ২০২৬

১লা আগস্ট থেকে কার্যকর হয়েছে

ব্যস্ত সন্ধ্যায় মেট্রো বিভ্রাট , চরম দুর্ভোগে অফিস ফেরত যাত্রীরা
আগস্ট ২৭, ২০২৬

যান্ত্রিক ত্রুটির জন্য বন্ধ মেট্রো চলাচল

এক হোটেলে ৪০ ট্রেড লাইসেন্স! নিউ মার্কেটের অগ্নিকাণ্ডে পুরসভার ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন
আগস্ট ২৭, ২০২৬

নিউ মার্কেটের আগুনে পুরসভার ভূমিকা নিয়ে বিস্ফোরক প্রশ্ন

পুজোর আগে চিনিতে কোপ! টাকা থাকলেও ইচ্ছেমতো মিলবে না চিনি
আগস্ট ২৭, ২০২৬

পুজোর আগে চিনির জোগানে চাপ, অনলাইন-অফলাইন বাজারে নির্দিষ্ট পরিমাণের বেশি কেনায় নিষেধাজ্ঞা

যাদবপুরের অশান্তির নেপথ্য খুঁজতে তৎপর কমিশন, শুরু হল নথি বিশ্লেষণ
আগস্ট ২৭, ২০২৬

যাদবপুরের অশান্তির তদন্তে প্রথম বৈঠকে কমিশন

ক্যামাক স্ট্রিটে বেআইনি বিলবোর্ড খোলাকে ঘিরে ধুন্ধুমার , পুলিশের সঙ্গে ধস্তাধস্তি অভিষেকের
আগস্ট ২৭, ২০২৬

অভিষেকের অফিসে পুলিশ-পুরকর্মীদের ঘিরে উত্তেজনা

রাখিতে মহিলাদের জন্য এক বছরের ফ্রি রিচার্জ ! প্রধানমন্ত্রীর ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় নেট দুনিয়া
আগস্ট ২৭, ২০২৬

সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ভিডিও ঘিরে তৈরি হয় বিভ্রান্তি

ফের হাইকোর্টে ধাক্কা কালীঘাট তৃণমূলের , ৮০৩ কোটির চারটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার আর্জি খারিজ আদালতের
আগস্ট ২৭, ২০২৬

পুজোর পর মামলার পরবর্তী শুনানি হবে

গান গাওয়ানোর প্রলোভন দেখিয়ে নাবালিকাকে হোটেলে আটক , পুলিশের জালে ৪ যুবক
আগস্ট ২৭, ২০২৬

তল্লাশি চালিয়ে নাবালিকাকে উদ্ধার করা হয়

গ্যাস গ্রাহকদের জন্য বড় খবর ! ৩১শে অগস্টের মধ্যে e-kyc না করলে হতে পারেন সমস্যার সম্মুখীন
আগস্ট ২৭, ২০২৬

ডেলিভারি বা ভর্তুকি নিয়ে তৈরি হতে পারে জটিলতা

ভিনরাজ্যে নয় , এবার নিজের গ্রামেই রোজগার ! পরিযায়ী শ্রমিকদের জন্য বড় উদ্যোগ রাজ্যের
আগস্ট ২৭, ২০২৬

পরিযায়ী শ্রমিক পরিবারকে দেওয়া হবে গ্রামীণ রোজগার গ্যারান্টি কার্ড

রাজ্যজুড়ে রাখিবন্ধনে বড় আয়োজন , প্রায় ৯ কোটি টাকা বরাদ্দ রাজ্যের
আগস্ট ২৭, ২০২৬

নজরুল মঞ্চে বিশেষ আয়োজন করা হবে

নেপালে হড়পা বানে নিখোঁজ মুকুল রায়ের পুত্রবধূ , বুধবার থেকে যোগাযোগ বিচ্ছিন্ন
আগস্ট ২৭, ২০২৬

কোনো খবর না পাওয়ায় উদ্বিগ্ন পরিবার

নিউটাউনে L&T-র বিশাল ক্যাম্পাস উদ্বোধন মুখ্যমন্ত্রীর , ৫৮০০ কর্মসংস্থানের বার্তা
আগস্ট ২৭, ২০২৬

L&T-র হাত ধরে নিউটাউনে নতুন কর্মদিগন্ত

পার্ক স্ট্রিটে প্রথমবার দূর্গাপুজো , ছয় দিন জুড়ে থাকছে একাধিক চমক
আগস্ট ২৭, ২০২৬

যিশু পাড়ায় এবার দশভুজার আরাধনা

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের