নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - দুর্নীতির বিরুদ্ধে রাজ্যজুড়ে পুলিশের অভিযানে ফের বড় সাফল্য। হালিশহর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শুভঙ্কর ঘোষ ও তার ভাই পাপন ঘোষকে গ্রেফতার করেছে পুলিশ। একইসঙ্গে বেঙ্গালুরু থেকে ধরা পড়েছেন টাকি পুরসভার ভাইস চেয়ারম্যান ফারুক গাজি। তৃণমূলের একাধিক প্রভাবশালী নেতার গ্রেফতার ঘিরে নতুন করে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে।
২০২৪ সালের একটি মামলার সূত্র ধরে হালিশহর থানার পুলিশ গ্রেফতার করেছে হালিশহর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শুভঙ্কর ঘোষ এবং তার ভাই পাপন ঘোষকে। পুলিশ সূত্রে জানা গেছে, তাদের বিরুদ্ধে তোলাবাজি, ভয় দেখানো-সহ একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে মামলার সঙ্গে যুক্ত আরও তথ্য ও সম্ভাব্য যোগসূত্র খতিয়ে দেখছেন তদন্তকারীরা। গ্রেফতারের আগে সোমবার হালিশহর পুরসভায় গুরুত্বপূর্ণ নথি সরানোর অভিযোগ ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায়।
উত্তর ২৪ পরগনার টাকি পুরসভার ভাইস চেয়ারম্যান ফারুক গাজিকে বেঙ্গালুরু থেকে গ্রেফতার করে পুলিশ। জমি দখল, আর্থিক অনিয়ম-সহ একাধিক অভিযোগ ওঠার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন বলে তদন্তকারীদের দাবি। দীর্ঘদিন ধরে তার খোঁজ চালানোর পর গোপন সূত্রে খবর পেয়ে কর্নাটকে অভিযান চালানো হয়। সোমবার রাতে বেঙ্গালুরুর একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
ট্রানজিট রিমান্ডে ফারুক গাজিকে পশ্চিমবঙ্গে এনে হাসনাবাদ থানায় জিজ্ঞাসাবাদ করা হবে। মঙ্গলবারই ফারুক গাজিকে আদালতে পেশ করা হয়। তদন্তকারীদের মতে, এই মামলায় আরও গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে পারে এবং প্রয়োজন হলে আরও কয়েকজনকে জিজ্ঞাসাবাদের আওতায় আনা হতে পারে।
তালা-চাবির গোছা দিয়ে বিজেপি নেতার মাথায় আঘাতের অভিযোগ
জল-কাদায় মাখা গুরুত্বপূর্ণ নথি উদ্ধার ঘিরে চাঞ্চল্য
রাসায়নিক ও নানা উপাদান মিশিয়ে দুধ তৈরির অভিযোগ, নমুনা পাঠানো হল পরীক্ষাগারে
গাজোলের কসবা এলাকায় খাড়ির মধ্যে থেকে উদ্ধার নন্দ দাসের দেহ , মদ্যপ অবস্থায় পড়ে যাওয়ার সন্দেহ স্থানীয়দের
আগুনের ধোঁয়ায় অসুস্থ একাধিক
চাপড়ার হাঁটরায় খামারে ঢুকে নির্যাতনের অভিযোগ , ভেড়ার শরীরে আঘাতের চিহ্ন
আলু-পেঁয়াজ থেকে মাছ-মাংস, একাধিক বাজারে অভিযান
ইউপিআই লেনদেনের মাধ্যমে প্রায় দেড় লক্ষ টাকার হদিস
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরে প্রথমে বচসা পরে হাতাহাতি! ABVP-র অভিযোগ TMCP-র সদস্যদের বিরুদ্ধে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের