নিজস্ব প্রতিনিধি , আসানসোল - ভোটের আবহে উত্তপ্ত বঙ্গ রাজনীতি। রবিবার নির্বাচনী জনসভা থেকে মোদি ও অমিত শাহকে তীব্র ভাষায় আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির ‘চার্জশিটের' জবাবে পাল্টা সুর চড়িয়ে তৃণমূল নেত্রী সরাসরি দিল্লি জয়ের ডাক দিয়ে রাজনৈতিক লড়াইকে নতুন মাত্রা দিলেন।
আসানসোলের সভামঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে একের পর এক অভিযোগ তোলেন। তার কথায়, ' এদের কাজ এনআরসি করা। ওরা নাকি চার্জশিট দিয়েছে আমাদের বিরুদ্ধে। আমি চার্জশিট দিচ্ছি ওদের বিরুদ্ধে। এই ভোটারদের ভোটে জিতে প্রধানমন্ত্রী হয়েছেন, আগে ইস্তফা দিন। ২০২৪ সালে স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন, পদত্যাগ করুন।'
এদিনের সভা থেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকেও নিশানা করেন তৃণমূল নেত্রী। তার অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্যে ইডি ও সিবিআইকে ব্যবহার করে বিরোধীদের ভয় দেখানো হচ্ছে। অমিত শাহকে ‘মোটাভাই’ সম্বোধন করে তিনি বলেন, 'সঙ্গে এসেছেন মোটাভাই, সঙ্গে এসেছে ইডি-সিবিআই। প্রার্থীদের ভয় দেখিয়ে সমর্থন আদায়ের চেষ্টা চলছে। আমি সব খবর রাখি।'
আগুনের ধোঁয়ায় অসুস্থ একাধিক
চাপড়ার হাঁটরায় খামারে ঢুকে নির্যাতনের অভিযোগ , ভেড়ার শরীরে আঘাতের চিহ্ন
আলু-পেঁয়াজ থেকে মাছ-মাংস, একাধিক বাজারে অভিযান
ইউপিআই লেনদেনের মাধ্যমে প্রায় দেড় লক্ষ টাকার হদিস
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরে প্রথমে বচসা পরে হাতাহাতি! ABVP-র অভিযোগ TMCP-র সদস্যদের বিরুদ্ধে
রক্ষাকালী আর দক্ষিণাকালীর টানে দূরদূরান্ত থেকে আসেন ভক্তরা
৫ বছর ধরে সংস্কারহীন রাস্তা, দুর্ঘটনার আশঙ্কায় ক্ষুব্ধ স্থানীয়রা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের