নিজস্ব প্রতিনিধি , অন্ধ্রপ্রদেশ - নির্বাচনী ফল ঘোষণার দিনেই তিরুপতি মন্দিরে পুজো দিতে দেখা গেছে দক্ষিণী অভিনেত্রী তৃষা কৃষ্ণানকে। জানা যায়, জন্মদিন উপলক্ষে তিনি সকালে ভগবান ভেঙ্কটেশ্বরের দরবারে উপস্থিত হয়ে প্রার্থনা করছিলেন। তারপর নীরবে পূজা সেরে তিনি মন্দির ত্যাগ করেন। তবে এই ঘটনার ভিডিও প্রকাশ্যে আসতেই সামাজিক মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা আর জল্পনা।

তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ ঘিরে রাজ্যে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে রয়েছে। এক্সিট পোল অনুযায়ী অভিনেতা-রাজনীতিবিদ থলপতি বিজয়ের দল তামিলাগা ভেত্রি কাজাগম উল্লেখযোগ্য আসন পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। ফল ঘোষণার আগে বিভিন্ন রাজনৈতিক শিবিরে সতর্কতা আর প্রস্তুতি লক্ষ্য করা যাচ্ছে। দলীয় সমীকরণ বদল নিয়েও শুরু হয়েছে আলোচনা।

এই আবহেই তৃষার মন্দির দর্শন নিয়ে নেটদুনিয়ায় নানা ব্যাখ্যা ছড়িয়ে পড়েছে। কেউ এটিকে সম্পূর্ণ ব্যক্তিগত আধ্যাত্মিক সফর হিসেবে দেখছেন। আবার কেউ রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে এর যোগসূত্র টানার চেষ্টা করছেন। তবে এই বিষয়ে অভিনেত্রীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

পুরো ঘটনাকে কেন্দ্র করে বিনোদন আর রাজনৈতিক মহলে তৈরি হয়েছে কৌতূহল। বিশেষজ্ঞদের মতে, নিশ্চিত তথ্য ছাড়া এ ধরনের অনুমান থেকে না করাই ভালো। নির্বাচনী ফল প্রকাশের পর পরিস্থিতি আরও পরিষ্কার হবে বলে মনে করা হচ্ছে। আপাতত নজর রয়েছে তিরুপতি যাত্রাকে ঘিরে তৈরি হওয়া এই আলোচনার দিকেই।
জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’
৬,৮৮৪ ইউআরএলের মধ্যে ৫৫২টিতে আপত্তিকর কনটেন্ট, দ্রুত সরানোর নির্দেশ হাই কোর্টের
জিৎকে নিয়ে কটাক্ষে সরব দেবের ফ্যানপেজ! ‘বড় দাদার মতো’—পালটা বার্তায় দুই তারকার বন্ধুত্বের ছবি
মমতার প্রতিশ্রুতি থেকে দাম্পত্যের গুঞ্জন বিস্ফোরক মন্তব্যে ইন্দ্রাণী হালদার।
সংসার সামলাতে গিয়ে কটাক্ষও শুনেছেন ছন্দা, পাশে ছিলেন মৃণাল-অপর্ণারাও! জানালেন অঞ্জন
মাথার জটা কাটতেই চুলহীন লুকে সামনে এলেন যুবনেত্রী
ভোটে জিতেই গলার জোর বেড়েছে? যাদবপুর-কাণ্ডে শর্বরীকে কটাক্ষ ঋদ্ধির
শিরিনের পোস্ট ঘিরে নতুন করে চর্চা, যাদবপুরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে
ঠান্ডা পানীয়ের সঙ্গে আরশোলা, সরাসরি FDA কমিশনারকে ট্যাগ শ্বেতার
রাহুলের মৃত্যুর পর মৌমিতার বিস্ফোরক দাবি, সামনে এল সম্পর্কের কথা
রামদেবের কটাক্ষের পাল্টা জবাব কঙ্গনার, ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্যে ক্ষুব্ধ অভিনেত্রী
বেপরোয়া লরির ধাক্কায় অল্পের জন্য রক্ষা, দুর্ঘটনার পর পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন অভিনেতা
একাই সামলালেন মাঠ, ইমরানের কেরিয়ারে নতুন মাইলস্টোন
ডিভোর্স নয়, উলটে মামলা প্রত্যাহার! সুনীতার কোর্টযাত্রার আসল কারণ জানিয়ে দিলেন গোবিন্দার ম্যানেজার
‘মহাকালী’তে অক্ষয়কে দেখে চমকে দর্শক, শুক্রাচার্যের রহস্যময় লুক ঘিরে বাড়ছে কৌতূহল
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের