নিজস্ব প্রতিনিধি , ওয়াশিংটন - বিশ্বকাপে এখনও পরের রাউন্ডে ওঠা নিশ্চিত নয় ইরানের। গ্রুপ পর্বে ৩টি ম্যাচই ড্র করেছে তারা। তার পরেই ফিফা ও সংস্থার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিল ইরান শিবির। তাদের অভিযোগ, টুর্নামেন্ট জুড়ে একাধিক প্রশাসনিক সমস্যার মুখে পড়তে হয়েছে। সেই কারণেই মাঠের পারফরম্যান্সেও প্রভাব পড়েছে। বিষয়টি নিয়ে সাজঘরের বার্তা থেকে শুরু করে ফুটবলারদের মন্তব্য, সর্বত্রই অসন্তোষ প্রকাশ পেয়েছে।
শুক্রবার সিয়াটলে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মিশরের মুখোমুখি হয় ইরান। নকআউটে ওঠার আশা বাঁচিয়ে রাখতে জয়ের প্রয়োজন ছিল তাদের। কিন্তু ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। ফলে তিন ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে অনিশ্চয়তার মধ্যেই রয়েছে ইরান। ম্যাচের পর সাজঘরে একটি দীর্ঘ বার্তা লিখে রেখে যায় দল। সেখানে সরাসরি কারও নাম না থাকলেও ফিফার ভূমিকা নিয়ে পরোক্ষ সমালোচনা করা হয়েছে বলে মনে করা হচ্ছে।
সেই বার্তায় ইরান লিখেছে, তারা এমন একটি দেশের প্রতিনিধি, যেখানে জয়ের চেয়েও সম্মানকে বেশি গুরুত্ব দেওয়া হয়। ফুটবল শুধুমাত্র প্রতিযোগিতা নয়, চরিত্রেরও পরীক্ষা। সেখানে আরও বলা হয়, পয়েন্ট অর্জন করা সম্ভব, কিন্তু সম্মান অর্জন করা আরও কঠিন। ফেয়ার প্লে শুধু নিয়মের অংশ নয়, সেটাই ফুটবলের আসল আত্মা। সিয়াটলের মানুষ ও সমর্থকদের প্রতিও কৃতজ্ঞতা জানানো হয় ওই বার্তায়। উল্লেখ্য, এই বিশ্বকাপে দ্বিতীয়বার সাজঘরে এমন বার্তা রেখে গেল ইরান। এর আগেও লস অ্যাঞ্জেলেসে একটি ম্যাচের পর একই ধরনের মন্তব্য করেছিল তারা।
ম্যাচের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ক্ষোভ প্রকাশ করেন অধিনায়ক মেহদি তারেমি। তাঁর দাবি, টুর্নামেন্টের শুরু থেকেই নানা সমস্যার সম্মুখীন হতে হয়েছে দলকে। কিন্তু ফিফা সেই সমস্যাগুলির সমাধানে কার্যকর কোনও পদক্ষেপ নেয়নি। তারেমি বলেন, 'এটা আমাদের জন্য হতাশাজনক একটি বিশ্বকাপ। ফিফা সব সমস্যার সমাধান করতে পারে। কিন্তু আমাদের ক্ষেত্রে তা হয়নি। প্রথম ম্যাচের পর মিস্টার ইনফান্তিনো ড্রেসিংরুমে এসে বলেছিলেন, সবেমাত্র শুরু হয়েছে। কিন্তু এখন গ্রুপ পর্বই শেষ হয়ে গেল। পরিস্থিতির কোনও পরিবর্তন হয়নি'।
ইরানের অভিযোগ, তাদের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ সাপোর্ট স্টাফ আমেরিকার ভিসা পাননি। ফলে দলের সঙ্গে থাকতে পারেননি তাঁরা। তারেমির মতে, যাঁরা ফুটবলারদের যাতায়াত, পুনরুদ্ধার ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে সাহায্য করেন, তাঁদের অনুপস্থিতি বড় প্রভাব ফেলেছে দলের উপর। তিনি বলেন, 'আমরা মেক্সিকোর মানুষদের ভালোবাসি। তিজুয়ানার মানুষদের প্রতিও আমাদের শ্রদ্ধা রয়েছে। কিন্তু পেশাদার টুর্নামেন্টে এভাবে বারবার যাতায়াত করা খুব কঠিন। যাঁরা আমাদের সাহায্য করার কথা, তাঁরাই এখানে নেই'।
বারবার অভিযোগ জানানো হলেও কোনও লাভ হয়নি বলেও দাবি করেন ইরান অধিনায়ক। তাঁর প্রশ্ন, 'যদি আমাদের প্রতিযোগিতা থেকে বাইরে রাখতে চায়, তাহলে সরাসরি বলুক। কিন্তু এভাবে পরিস্থিতি তৈরি করা ঠিক নয়। আমাদের রিকভারি ও প্রস্তুতির সঙ্গে যুক্ত মানুষদেরই পাশে পাওয়া যাচ্ছে না'।
একই সুর শোনা গিয়েছে কোচ আমির ঘালেনোইয়ের গলাতেও। তাঁর অভিযোগ, আয়োজকদের সিদ্ধান্তের কারণে দল শুরু থেকেই অসুবিধায় পড়েছে। আমির বলেন, 'যদি আমাদের দু’সপ্তাহ আগে আসার অনুমতি দেওয়া হত, তা হলে শারীরিক ও মানসিক ভাবে আমরা অনেক ভালো অবস্থায় থাকতাম। আমাদের সঙ্গে সঠিক ব্যবহার করা হয়নি। ফিফার কাছে আবেদন, ভবিষ্যতে অন্য কোনও দলের সঙ্গে যেন এমন আচরণ না করা হয়'।
এশিয়া কাপের প্রথম ম্যাচেই নজির গড়লেন ভারতের দুই তারকা
ক্রীড়াবিদদের সংবর্ধনা নবান্নে, পরিকাঠামো উন্নয়ন থেকে মেসি-কাণ্ড নিয়েও মুখ্যমন্ত্রীর বক্তব্য
জার্মানিকে হারিয়ে পঞ্চম ভারত, ঐতিহাসিক সাফল্যের স্বীকৃতি হকি ইন্ডিয়ার
সতীর্থের মুক্তির দাবি প্রাক্তন অধিনায়কের, সাক্ষাৎকার বিতর্কে মুখ খুললেন সরফরাজ
দ্বিতীয় টেস্ট ড্রয়ের পর ভারতীয় দলের মানসিকতা নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন ক্রিকেটার
সেপ্টেম্বরের সিরিজ হচ্ছে না, নতুন বছরে ভারতকে ওপার বাংলায় চাইছে বাংলাদেশ
ইতিহাস প্রজ্ঞানন্দের! প্রথম ভারতীয় হিসাবে গ্র্যান্ড চেজ ট্যুর চ্যাম্পিয়ন, ফাইনালে কারুয়ানাকে হারিয়ে বাজিমাত
জয়ের দোরগোড়ায় পৌঁছেও শেষরক্ষা হল না শুভমানদের
সারাংশের জোড়া উইকেটেও রক্ষা হয়নি লঙ্কার, শেষ দিনে ম্যাচের ভাগ্য নিয়ে বাড়ছে সংশয়
সারাংশের ঘূর্ণিতে ফলো-অন শ্রীলঙ্কার, জয়ের দোরগোড়ায় ভারত
মিশারাকে ক্রমাগত উত্যক্ত করছিলেন ভারতীয় পেসার, পরের ওভারেই প্রসিদ্ধের বলে উইকেট
হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের