নিজস্ব প্রতিনিধি , মুর্শিদাবাদ - ফের ভয়াবহ সড়ক দুর্ঘটনা! শুক্রবার ভোররাতে এক কয়লাবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে কালভার্টে ধাক্কা মারে। সকাল হতেই মুহূর্তের মধ্যে ভিড় জমা হয়ে যায় ঘটনাস্থলে। দুর্ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
স্থানীয় সূত্রের খবর , কান্দি মহকুমার অন্তর্গত পাঁচ গ্রাম থেকে খড়গ্রামের দিকে যাচ্ছিল ট্রাকটি। রাস্তায় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে কালভার্টে ধাক্কা মারে। সকালে স্থানীয় মানুষজন তা দেখে খড়গ্রাম থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর ট্রাক চালকের কোনো খবর পাওয়া যায়নি। কি করে ট্রাকটি নিয়ন্ত্রণ হারালো তা খতিয়ে দেখছে পুলিশ।
স্থানীয় বাসিন্দা সেলিম শেখ জানিয়েছেন, "সকালে বাজারে যাওয়ার সময় জানতে পারি ঘটনার বিষয়ে। এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। মনে হচ্ছে ট্রাকটা বাঁক নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে কালভার্টের ধাক্কা মারে। পুলিশ সকাল থেকেই উদ্ধারের কাজ শুরু করেছে।"
নিখোঁজ বাংলার ৩৬ পর্যটক
যোগযোগ না হওয়ায় উদ্বেগ ক্রমশ বাড়ছে
গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন শেখর চৌধুরী
জঙ্গলের রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, মৃত ১, গুরুতর আহত আরও ৩
জ্ঞানানন্দ সামন্তকে মারধরের ঘটনায় কড়া বার্তা, দোষীদের গ্রেফতারের দাবি
তালা-চাবির গোছা দিয়ে বিজেপি নেতার মাথায় আঘাতের অভিযোগ
জল-কাদায় মাখা গুরুত্বপূর্ণ নথি উদ্ধার ঘিরে চাঞ্চল্য
রাসায়নিক ও নানা উপাদান মিশিয়ে দুধ তৈরির অভিযোগ, নমুনা পাঠানো হল পরীক্ষাগারে
গাজোলের কসবা এলাকায় খাড়ির মধ্যে থেকে উদ্ধার নন্দ দাসের দেহ , মদ্যপ অবস্থায় পড়ে যাওয়ার সন্দেহ স্থানীয়দের
আগুনের ধোঁয়ায় অসুস্থ একাধিক
চাপড়ার হাঁটরায় খামারে ঢুকে নির্যাতনের অভিযোগ , ভেড়ার শরীরে আঘাতের চিহ্ন
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের