নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - ফের SIR আতঙ্কে ঘিরে মৃত্যুর অভিযোগ। ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া আর পরপর হেয়ারিংয়ের নোটিশে চরম মানসিক চাপে ভুগছিলেন ফিরোজ মোল্লা নামে এক ব্যক্তি। সেই দুশ্চিন্তায় শুক্রবার ভোরে অসুস্থ হয়ে তার মৃত্যু হয় বলে দাবি পরিবারের।
স্থানীয় সূত্রের খবর , হাসনাবাদের ভেবিয়া এলাকার বাসিন্দা ফিরোজ মোল্লা (৩৮)। ২০০২ সালের ভোটার তালিকায় তার বাবা মোবাক মোল্লা আর মা জরিনা মোল্লা নাম সহ প্রয়োজনীয় নথি সহ জমা দিয়েছিল সে। কিন্তু তবু বাদের তালিকায় নাম আসে তার। এরপর ইলেকশন কমিশনের নোটিশ অনুযায়ী ৩রা জানুয়ারি তার হেয়ারিংয়ের ডাক আসে। কিন্তু ২০০২ সালের লিস্টে তার বাবা মায়ের নাম থাকলেও অনলাইনে ২০০২ সালের নামের সঙ্গে মিল হচ্ছিলনা বাবা মায়ের। আর সেই চিন্তায়ই মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে ফিরোজ মোল্লা। এরপর শুক্রবার সকাল ৬টা নাগাদ অসুস্থ হয়ে মারা যান তিনি।
বিএলও ওমর ফারুক জানিয়েছেন, "বারবার হেয়ারিং যায়নি ওনার কাছে। একবারই ডাকা হয়েছিল ওনাকে। হার্ডকপিতে ওনার নাম ছিল কিন্তু কম্পিউটার জেনারেট কপিতে নাম পাওয়া যায়নি। উনি খুবই এই বিষয়গুলো নিয়ে টেনশন করতো, আমি ওনাকে বলেছিলাম এতো চিন্তার কোনো কারণ নেই। তারপরই আজ সকালে জানতে পারলাম এই ঘটনার কথা। "
মৃতের স্ত্রী সেরিনা মোল্লা জানিয়েছেন, "SIR নিয়ে সবসময়ই দুশ্চিন্তায় থাকতো ও। এতটাই এই বিষয় নিয়ে চিন্তা করতো বারবার বাড়িতে বলতো যে নাম কেন উঠছে না ,তাহলে এবার কি হবে ? আজ ভোরবেলা ঘুম থেকে উঠেও এক কথা বলতে থাকে। তারপর আমার ঘুম ভাঙার পর দেখি আর কোনো কথা বলছে না।"
তালা-চাবির গোছা দিয়ে বিজেপি নেতার মাথায় আঘাতের অভিযোগ
জল-কাদায় মাখা গুরুত্বপূর্ণ নথি উদ্ধার ঘিরে চাঞ্চল্য
রাসায়নিক ও নানা উপাদান মিশিয়ে দুধ তৈরির অভিযোগ, নমুনা পাঠানো হল পরীক্ষাগারে
গাজোলের কসবা এলাকায় খাড়ির মধ্যে থেকে উদ্ধার নন্দ দাসের দেহ , মদ্যপ অবস্থায় পড়ে যাওয়ার সন্দেহ স্থানীয়দের
আগুনের ধোঁয়ায় অসুস্থ একাধিক
চাপড়ার হাঁটরায় খামারে ঢুকে নির্যাতনের অভিযোগ , ভেড়ার শরীরে আঘাতের চিহ্ন
আলু-পেঁয়াজ থেকে মাছ-মাংস, একাধিক বাজারে অভিযান
ইউপিআই লেনদেনের মাধ্যমে প্রায় দেড় লক্ষ টাকার হদিস
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরে প্রথমে বচসা পরে হাতাহাতি! ABVP-র অভিযোগ TMCP-র সদস্যদের বিরুদ্ধে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের